bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ecclesiastes 11
Ecclesiastes 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
1
তুমি তোমার টাকা খাটাও, কারণ অনেক দিন পরে তা আবার ফিরে পাবে।
2
তোমার ধন নানাভাবে খাটাও, কারণ দুনিয়াতে কি বিপদ আসবে তা তো তুমি জান না।
3
মেঘ যদি পানিতে ভরা থাকে তবে তা থেকে দুনিয়াতে বৃষ্টি পড়ে। গাছ দক্ষিণে কি উত্তরে পড়ুক, যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে।
4
যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে তার বীজ বোনা হয় না; যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে তার ফসল কাটা হয় না।
5
কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে রূহ্ প্রবেশ করে তা যেমন তুমি জান না, তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্র কাজও তুমি বুঝতে পার না।
6
তোমার বীজ সকালে বোনো, বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো, কারণ কোন্ সময়ের কাজ সফল হবে নাকি দু’টাই সমানভাবে ভাল হবে, তা তো তুমি জান না।
7
আলো সুন্দর, আর সূর্য দেখতে পাওয়া ভাল।
8
একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকে তবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে। কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে, কারণ সেগুলো হবে অনেক। যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।
9
হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, যুবা বয়সের দিনগুলোতে তোমার দিল তোমাকে আনন্দিত করুক। তোমার দিলের ইচ্ছামত পথে চল আর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর, কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্য আল্লাহ্ তোমার বিচার করবেন।
10
কাজেই তোমার দিল থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরকে কষ্ট পেতে দিয়ো না, কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12