bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ecclesiastes 9
Ecclesiastes 9
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 10 →
1
সেইজন্য আমি এই সব বিষয় নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম যে, সৎ ও জ্ঞানী লোকেরা এবং তাদের কাজ সবই আল্লাহ্র হাতে। কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করে আছে- ভালবাসা না ঘৃণা।
2
সকলের শেষ অবস্থা একই- তা সে সৎ হোক বা দুষ্ট হোক, ভাল ও পাক-পবিত্র হোক বা নাপাক হোক, কোরবানী দিক বা না দিক। ভাল লোকের জন্যও যা, গুনাহ্গারের জন্যও তা; যারা কসম খায় তাদের জন্যও যা, যারা তা করতে ভয় পায় তাদের জন্যও তা।
3
সূর্যের নীচে যা কিছু ঘটে তার মধ্যে দুঃখের বিষয় হল এই যে, সকলের একই দশা ঘটে। এছাড়া মানুষের দিল দুঃখে পরিপূর্ণ এবং যতদিন সে বেঁচে থাকে ততদিন তার দিলে থাকে বিচারবুদ্ধিহীনতা, আর তার পরে সে মারা যায়।
4
জীবিত লোকদের আশা আছে; এমন কি, মরা সিংহের চেয়ে জীবিত কুকুরও ভাল।
5
জীবিত লোকেরা জানে যে, তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। তাদের আর কোন পুরস্কার নেই, কারণ তাদের কথাও লোকে ভুলে যায়।
6
তাদের ভালবাসা, ঘৃণা ও হিংসা আগেই শেষ হয়ে গেছে; সূর্যের নীচে যা কিছু ঘটবে তাতে তাদের আর কোন অংশ থাকবে না।
7
তাই তুমি গিয়ে আনন্দের সংগে তোমার খাবার খাও আর আনন্দপূর্ণ দিলে আংগুর-রস খাও, কারণ তোমার এই সব কাজ আল্লাহ্ আগেই কবুল করেছেন।
8
সব সময় সাদা কাপড় পরে আর মাথায় তেল দিয়ে আনন্দ প্রকাশ করবে।
9
সূর্যের নীচে আল্লাহ্ তোমাকে এই যে সব অস্থায়ী দিনগুলো দিয়েছেন, তোমার জীবনের সেই সব দিনগুলো তোমার স্ত্রী, যাকে তুমি ভালবাস, তার সংগে আনন্দে কাটাও, কারণ সূর্যের নীচে তোমার জীবন ও তোমার কষ্টপূর্ণ পরিশ্রমের মধ্যে এ-ই তোমার পাওনা।
10
তোমার হাতে যে কোন কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ সেই কবরে কোন কাজ বা পরিকল্পনা বা বুদ্ধি কিংবা জ্ঞান বলে কিছু নেই।
11
সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল: যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়; শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়; জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়; বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়; দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়; কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।
12
কেউ জানে না তার মৃত্যুর সময় কখন আসবে। যেমন করে মাছ নিষ্ঠুর জালে ধরা পড়ে আর পাখীরা ফাঁদে পড়ে তেমনি করে বিপদ হঠাৎ মানুষের উপর এসে পড়ে এবং তাকে ফাঁদে ফেলে।
13
আমি সূর্র্যের নীচে জ্ঞান সম্বন্ধে আর একটা ব্যাপার দেখলাম যা আমার মনে গভীরভাবে দাগ কাটল।
14
একটা ছোট শহরে অল্প লোক ছিল। একজন শক্তিশালী বাদশাহ্ তার বিরুদ্ধে এসে সেটা ঘেরাও করে আক্রমণ করবার জন্য প্রস্তুত হল।
15
সেই শহরে একজন জ্ঞানী গরীব লোক ছিল। সে তার জ্ঞান দিয়ে শহরটা রক্ষা করল, কিন্তু কেউই সেই গরীব লোকটিকে মনে রাখল না।
16
তাই আমি বললাম, “শক্তির চেয়ে জ্ঞান ভাল,” কিন্তু গরীব লোকের জ্ঞানকে তুচ্ছ করা হয় এবং তার কথা কেউ শোনে না।
17
বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়ে বরং জ্ঞানীদের শান্তিপূর্ণ কথা শোনা ভাল।
18
যুদ্ধের অস্ত্রশস্ত্রের চেয়ে জ্ঞান ভাল, কিন্তু একজন গুনাহ্গার অনেক ভাল কাজ নষ্ট করে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12