bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ecclesiastes 4
Ecclesiastes 4
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
1
সূর্যের নীচে যে সব জুলুম হয় তার দিকে আমি একবার চেয়ে দেখলাম যে, অত্যাচারিতেরা কাঁদছে, কিন্তু তাদের সান্ত্বনা দেবার কেউ নেই। যারা জুলুম করে তাদের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু অত্যাচারিতদের সান্ত্বনা দেবার কেউ নেই।
2
আমি বুঝতে পারলাম, যারা এখনও বেঁচে আছে তাদের চেয়ে যারা আগেই মরে গেছে তারা আরও ভাল অবস্থায় আছে।
3
কিন্তু এই দু’জনের চেয়ে তার অবস্থা আরও ভাল যার এখনও জন্ম হয় নি আর সূর্যের নীচে যে অন্যায় করা হয় তা দেখে নি।
4
আমি দেখলাম, প্রতিবেশীর প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে আর সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
5
বোকা লোক হাত গুটিয়ে রেখে নিজেকে ধ্বংস করে।
6
বাতাসের পিছনে দৌড়াবার জন্য পরিশ্রম করে দু’মুঠো পাওয়ার চেয়ে শান্তির সংগে এক মুঠো পাওয়া অনেক ভাল।
7
সূর্যের নীচে আমি আরও কিছু নিষ্ফলতা দেখতে পেলাম।
8
কোন একজন লোক একেবারে একা- তার ছেলেও নেই, ভাইও নেই; তবুও তার পরিশ্রমের শেষ নেই আর ধন-সম্পদে তার চোখ ভরে না। সে জিজ্ঞাসা করল, “কার জন্য আমি পরিশ্রম করছি? কেন আমোদ-প্রমোদ থেকে নিজেকে সরিয়ে রাখছি?” এটা অসার, ভারী কষ্টের ব্যাপার।
9
একজনের চেয়ে দ’ুজন ভাল, কারণ তাদের কাজে অনেক ফল হয়।
10
একজন যদি পড়ে যায় তবে তার সংগী তাকে উঠাতে পারে; কিন্তু হায় সেই লোক, যে পড়ে গেলে তাকে উঠাবার কেউ থাকে না।
11
এছাড়া দু’জন একসংগে শুয়ে থাকলে শরীর গরম হয়, কিন্তু একজন কেমন করে গরম হবে?
12
মানুষ একা হলে সহজে হেরে যেতে পারে, কিন্তু দু’জন হলে নিজেদের রক্ষা করতে পারে। তিনটা দড়ি একসংগে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।
13
একজন বুড়ো বোকা বাদশাহ্, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে বরং একজন গরীব অথচ বুদ্ধিমান যুবক ভাল।
14
সেই যুবক যদিও সেই রাজ্যের একটা গরীব পরিবারে জন্মেছিল তবুও সে জেলখানা থেকে বের হয়ে পরে বাদশাহ্ হয়েছিল।
15
আমি দেখলাম, যারা বেঁচে ছিল, অর্থাৎ সূর্যের নীচে চলাফেরা করছিল তারা সেই বুড়ো বাদশাহ্র পরে যে যুবক বাদশাহ্ হয়েছিল তার পিছনেই চলল।
16
আগে এই যুবক বাদশাহ্র অসংখ্য লোক ছিল যাদের উপর সে রাজত্ব করছিল, কিন্তু তার পরের লোকেরা তাঁর উপর সন্তুষ্ট ছিল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12