bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezekiel 34
Ezekiel 34
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 33
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 35 →
1
পরে মাবুদ আমাকে বললেন,
2
“হে মানুষের সন্তান, ইসরাইলের পালকদের বিরুদ্ধে তুমি নবী হিসাবে এই কথা বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘ঘৃণ্য, ইসরাইলের সেই পালকদের, যারা কেবল নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকদের উচিত নয়?
3
তোমরা তো চর্বি খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা ভেড়া জবাই কর, কিন্তু তোমরা ভেড়াগুলোর যত্ন কর না।
4
তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের সুস্থ কর নি, আহতদের ঘা বেঁধে দাও নি। যারা বিপথে গেছে তাদের তোমরা ফিরিয়ে আন নি কিংবা হারিয়ে যাওয়া লোকদের তালাশ কর নি, বরং কড়া ও নিষ্ঠুরভাবে তাদের শাসন করেছ।
5
পালক নেই বলে তারা ছড়িয়ে পড়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে।
6
আমার ভেড়াগুলো সমস্ত পাহাড়-পর্বতে ঘুরে বেড়াচ্ছে। তারা গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে; কেউ তাদের তালাশ করে নি।
7
“ ‘কাজেই, ওহে রাখালেরা, তোমরা আমার কথা শোন।
8
আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, রাখালের অভাবে আমার পাল লুটের জিনিস হয়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে। আমার রাখালেরা আমার পালের খোঁজ করে নি এবং দেখাশোনাও করে নি; তার বদলে তারা নিজেদের দেখাশোনা করেছে।
9
সেইজন্য, ওহে রাখালেরা, আমার কথা শোন।
10
আমি আল্লাহ্ মালিক বলছি যে, আমি পালকদের বিপক্ষে; আমি তাদের হাত থেকে আমার মেষগুলোকে আদায় করে নেব। আমার পাল চরানোর কাজ থেকে আমি তাদের সরিয়ে দেব যাতে তারা আর নিজেরা লাভবান হতে না পারে। তাদের মুখ থেকে আমি আমার পাল রক্ষা করব এবং মেষগুলো আর তাদের খাবার হবে না।
11
“ ‘আমি আল্লাহ্ মালিক বলছি যে, আমি নিজেই আমার ভেড়াগুলোর খোঁজ নেব ও তাদের দেখাশোনা করব।
12
রাখাল যেমন করে তার ছড়িয়ে পড়া পালের খোঁজ করে তেমনি করে আমি আমার ভেড়াগুলোর খোঁজ করব। মেঘ ও অন্ধকারের দিনে তারা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমি সেখান থেকে তাদের উদ্ধার করব।
13
আমি নানা জাতি ও দেশের মধ্য থেকে তাদের বের করে আনব এবং তাদের নিজের দেশে তাদের জমায়েত করব। ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে, নদীগুলোর ধারে এবং দেশের সব বসতি স্থানগুলোতে আমি তাদের চরাব।
14
চরে বেড়াবার ভাল জায়গায় আমি তাদের চরাব এবং ইসরাইলের উঁচু উঁচু পাহাড়ে তাদের চরবার জায়গা হবে। ভাল চরবার জায়গায় তারা থাকবে এবং সেখানে ইসরাইলের পাহাড়গুলোর উপরকার ভাল চারণ ভূমিতে খেয়ে বেড়াবে।
15
আমি নিজেই আমার ভেড়াগুলো চরাব এবং বিশ্রামস্থানে নিয়ে যাব।
16
যারা হারিয়ে গেছে আমিই তাদের খুঁজব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সবল করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের আমি ধ্বংস করব, কারণ আমি ন্যায়বিচারের মধ্য দিয়ে আমার পালের দেখাশোনা করব।
17
“ ‘হে আমার ছাগল ও ভেড়ার পাল, শোন। আমি ভাল ও খারাপ ছাগল-ভেড়াদের মধ্যে বিচার করব। সমস্ত পুরুষ ভেড়া ও ছাগল খারাপ বলে আমি তাদের শাস্তি দেব।।
18
“ওহে সমস্ত পুরুষ ভেড়া ও পাঠা, তোমাদের পক্ষে ভাল চারণ ভূমিতে খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী ঘাসগুলোও কি পা দিয়ে মাড়াতে হবে? তোমাদের পক্ষে পরিষ্কার পানি খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী পানিও কি পা দিয়ে ঘোলা করতে হবে?
19
তোমরা পা দিয়ে যা মাড়িয়েছ এবং যে পানি ঘোলা করেছ তা-ই কি আমার ভেড়াগুলোকে খেতে হবে?
20
“ ‘দেখ, আমি আল্লাহ্ মালিক নিজেই মোটা আর রোগা মেষের মধ্যে বিচার করব।
21
সব দুর্বল মেষগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত তোমরা শরীর ও কাঁধ দিয়ে তাদের ঠেলছ এবং শিং দিয়ে গুঁতা"ছ।
22
কাজেই আমি আমার মেষগুলোকে রক্ষা করব এবং তারা আর লুটের জিনিস হবে না। আমি ভাল ও খারাপ মেষদের মধ্যে বিচার করব।
23
আমি তাদের উপরে একজন পালককে, অর্থাৎ আমার গোলাম দাউদকে নিযুক্ত করব; সে নিজেই তাদের দেখাশোনা করবে এবং তাদের পালক হবে।
24
আমি আল্লাহ্ তাদের মাবুদ হব এবং আমার গোলাম দাউদ তাদের নেতা হবে। আমি মাবুদ এই কথা বলছি।
25
“ ‘আমি তাদের জন্য শান্তির একটা ব্যবস্থা স্থাপন করব এবং দেশ থেকে হিংস্র জন্তুদের শেষ করব যাতে তারা নিরাপদে মরুভূমিতে বাস করতে ও বন্তেজংগলে ঘুমাতে পারে।
26
আমি তাদের দোয়া করব এবং আমার পাহাড়ের চারপাশের জায়গাগুলোকে দোয়া করব। আমি ঠিক সময়ে বৃষ্টি পাঠাব; তা হবে দোয়ার বৃষ্টি।
27
মাঠের গাছে গাছে ফল ধরবে এবং মাটি তার ফসল দেবে; তারা নিরাপদে নিজের নিজের জমিতে বাস করবে। আমি যখন তাদের জোয়াল ভেংগে ফেলব এবং যারা তাদের গোলাম বানিয়েছিল তাদের হাত থেকে ছাড়িয়ে আনব তখন তারা জানবে যে, আমিই মাবুদ।
28
তারা আর জাতিদের লুটের জিনিস হবে না কিংবা বুনো পশুরাও তাদের খেয়ে ফেলবে না। তারা নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।
29
আমি তাদের উর্বর জমি দেব; দেশের মধ্যে তারা আর দুর্ভিক্ষের হাতে পড়বে না কিংবা অন্যান্য জাতিদের অসম্মানের পাত্র হবে না।
30
তখন তারা জানবে যে, আমি তাদের মাবুদ আল্লাহ্ তাদের সংগে সংগে আছি এবং তারা, অর্থাৎ বনি-ইসরাইলরা আমারই বান্দা।
31
হে আমার ভেড়ার পাল, আমার চারণ ভূমির পাল, তোমরা আমারই বান্দা এবং আমিই তোমাদের আল্লাহ্। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।’ ”
← Chapter 33
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 35 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48