bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezekiel 39
Ezekiel 39
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 38
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 40 →
1
“হে মানুষের সন্তান, ইয়াজুজের বিরুদ্ধে তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা ইয়াজুজ, আমি তোমার বিপক্ষে।
2
আমি তোমাকে পিছন ঘুরিয়ে টেনে নিয়ে যাব। আমি তোমাকে উত্তর দিকের শেষ সীমা থেকে নিয়ে এসে ইসরাইলের পাহাড়-পর্বতের বিরুদ্ধে পাঠাব।
3
তারপর আমি আঘাত করে তোমার বাঁ হাত থেকে তোমার ধনুক ও ডান হাত থেকে তোমার তীরগুলো ফেলে দেব।
4
ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সংগের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে শকুন ও বুনো পশুদের খাবার হিসাবে দেব।
5
তুমি খোলা মাঠে পড়ে থাকবে, কারণ আমি আল্লাহ্ মালিক এই কথা বলেছি।
6
আমি মাজুজের উপরে এবং যারা দূরের দেশগুলোতে নিরাপদে বাস করছে তাদের উপরে আগুন পাঠাব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
7
“ ‘আমার বান্দা বনি-ইসরাইলদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমার নাম আমি আর অপবিত্র হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই মাবুদ, ইসরাইলের মধ্যে আল্লাহ্ পাক।
8
এটা আসছে, এটা হবেই হবে। এই দিনের কথাই আমি আল্লাহ্ মালিক বলেছি।
9
“ ‘তখন যারা ইসরাইলের শহরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসাবে অস্ত্রশস্ত্র পোড়াবে। তারা ছোট ও বড় ঢাল, তীর ও ধনুক এবং যুদ্ধের গদা ও বর্শা সাত বছর ধরে কাঠের বদলে পোড়াবে।
10
মাঠ থেকে কিংবা বন্তজংগল থেকে তাদের আর জ্বালানি কাঠ জোগাড় করতে হবে না, কারণ কাঠের বদলে তারা অস্ত্রশস্ত্রগুলোই পোড়াবে। তারা তাদের লুটকারীদের জিনিসপত্র লুট করবে; তাদের জিনিসপত্র যারা কেড়ে নিয়েছে তাদের জিনিসপত্র তারা কেড়ে নেবে। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
11
“ ‘সেই দিন আমি ইয়াজুজকে ইসরাইলের মধ্যে একটা কবরস্থান দেব। সেটা হবে সাগরের পূর্ব দিকে যাত্রীদের উপত্যকার মধ্যে। যারা যাওয়া-আসা করে তাদের পথ এটা বন্ধ করে দেবে, কারণ ইয়াজুজ ও তার সব দলবলকে সেখানে দাফন করা হবে। সেইজন্য এটাকে বলা হবে ইয়াজুজের দলবলের উপত্যকা।
12
বনি-ইসরাইলরা সাত মাস ধরে তাদের কবর দিয়ে দেশটা পাক-সাফ করবে।
13
দেশের সব লোক তাদের কবর দেবে। এইভাবে আমার মহিমা প্রকাশ করবার দিনে তাদের সুনাম ছড়িয়ে পড়বে।
14
সেই সাত মাসের শেষে দেশটা পাক-সাফ করবার জন্য লোকদের নিযুক্ত করা হবে। তারা দেশময় ঘুরে বেড়িয়ে মাটিতে পড়ে থাকা হাড়গোড়ের খোঁজ করবে এবং সেগুলো কবর দেবে।
15
দেশের মধ্যে ঘোরাফেরার সময় তাদের কেউ যদি মানুষের একটা হাড় দেখে তবে যে পর্যন্ত না কবর খুঁড়বার লোকেরা সেটাকে ইয়াজুজের দলবলের উপত্যকায় কবর দেয় সেই পর্যন্ত তারা সেই হাড় দেখাবার জন্য একটা চিহ্ন খাড়া করে রাখবে।
16
এইভাবে তারা দেশটা পাক-সাফ করবে। সেই উপত্যকায় একটা শহরের নাম হবে হামোনা (যার মানে দলবল)।’
17
“হে মানুষের সন্তান, আমি আল্লাহ্ মালিক বলছি, তুমি সব রকম পাখী ও সব বুনো পশুদের ডাক দিয়ে বল, ‘তোমরা জড়ো হও এবং আমি তোমাদের জন্য ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে যে বিরাট কোরবানীর ব্যবস্থা করছি তার জন্য চারদিক থেকে একত্র হও। সেখানে তোমরা গোশ্ত ও রক্ত খাবে।
18
তোমরা শক্তিশালী লোকদের গোশ্ত খাবে এবং দুনিয়ার শাসনকর্তাদের রক্ত খাবে; এই লোকেরা যেন বাশন দেশের মোটাসোটা পুরুষ ভেড়া, বাচ্চা-ভেড়া, ছাগল ও ষাঁড়।
19
যে কোরবানীর ব্যবস্থা আমি তোমাদের জন্য করব তাতে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত খাবে।
20
আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকমের সৈন্যদের গোশ্ত খাবে।’
21
“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব এবং আমার শক্তিশালী হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে।
22
সেই দিন থেকে বনি-ইসরাইলরা জানবে যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্।
23
আর জাতিরা জানবে যে, বনি-ইসরাইলরা তাদের গুনাহের জন্য বন্দীদশায় গিয়েছিল, কারণ তারা আমার প্র্রতি বেঈমানী করেছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম এবং শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম; তারা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
24
তাদের নাপাকী ও গুনাহ্ অনুসারে আমি তাদের সংগে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।”
25
আল্লাহ্ মালিক আরও বললেন, “আমি এখন ইয়াকুবকে বন্দীদশা থেকে ফিরিয়ে আনব ও ইসরাইলের সব লোকদের মমতা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব।
26
যখন তারা তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি বেঈমানীর দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে।
27
জাতিদের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব এবং শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব।
28
তখন তারা জানবে যে, আমিই তাদের মাবুদ আল্লাহ্, কারণ নানা জাতির মধ্যে তাদের বন্দীদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না।
29
তাদের কাছ থেকে আমি আমার মুখ আর ফিরিয়ে রাখব না, কারণ বনি-ইসরাইলদের উপরে আমি আমার রূহ্ ঢেলে দেব। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।”
← Chapter 38
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 40 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48