bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezekiel 38
Ezekiel 38
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 39 →
1
পরে মাবুদ আমাকে বললেন,
2
“হে মানুষের সন্তান, তুমি মাজুজ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা ইয়াজুজের দিকে মুখ করে এই ভবিষ্যদ্বাণী বল যে,
3
আল্লাহ্ মালিক বলছেন, ‘হে মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা ইয়াজুজ, আমি তোমার বিপক্ষে।
4
আমি তোমাকে পিছন ঘুরিয়ে তোমার চোয়ালে কড়া লাগাব এবং তোমার গোটা সৈন্যদলের সংগে, অর্থাৎ সব ঘোড়া, সুন্দর পোশাক পরা সব ঘোড়সওয়ার এবং ছোট-বড় ঢাল ও তলোয়ার সুদ্ধ এক বিরাট দলের সংগে তোমাকে বের করে আনব।
5
তাদের সংগে থাকবে পারস্য, ইথিওপিয়া ও লিবিয়া দেশের সৈন্যেরা; তারা সবাই ঢালধারী ও মাথা রক্ষার টুপি পরা।
6
গোমর দেশের সব সৈন্যেরা এবং উত্তর দিকের শেষ সীমার বৈৎ-তোগর্ম দেশের সব সৈন্যেরা তোমার সংগে থাকবে। অনেক জাতিই তোমার সংগী হবে।
7
“ ‘তুমি প্রস্তুত হও; তুমি ও তোমার চারপাশে জমায়েত হওয়া সমস্ত দলবল, তোমরা নিজেদের প্রস্তুত কর এবং তুমি তাদের সেনাপতি হও।
8
অনেক বছর পরে তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। তখন তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইসরাইলের পাহাড়-পর্র্বতে জড়ো হয়েছে। সেই দেশ অনেক দিন ধরে জনশূন্য হয়ে ছিল, কিন্তু তোমার আক্রমণের আগে নানা জাতির মধ্য থেকে তার লোকদের বের করে আনা হবে, আর তখন তারা সবাই নিরাপদে বাস করবে।
9
তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সংগের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মত এগিয়ে যাবে; তোমরা মেঘের মত করে দেশটাকে ঢেকে ফেলবে।
10
“ ‘সেই দিন তোমার মনে নানা চিন্তা আসবে এবং তুমি একটা খারাপ মতলব আঁটবে।
11
তুমি বলবে যে, তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যেখানকার গ্রামগুলোতে দেয়াল নেই। তুমি শান্তিতে ও নিশ্চিন্তে থাকা লোকদের আক্রমণ করবে যারা দেয়াল, দরজা ও আগল ছাড়াই বাস করে।
12
তুমি তাদের জিনিসপত্র কেড়ে নেবে ও লুট করবে এবং ধ্বংসস্থান ঠিক করে নেওয়া জায়গাগুলোর বিরুদ্ধে আর জাতিদের মধ্য থেকে জড়ো হওয়া লোকদের বিরুদ্ধে তোমার হাত উঠাবে। সেই সময় সেই লোকেরা পশুপাল ও জিনিসপত্রে ধনী থাকবে এবং দেশটা হবে দুনিয়ার কেন্দ্র।
13
“ ‘তখন সাবা, দদান এবং সেপন ও তার সব গ্রামগুলোর ব্যবসায়ীরা তোমাকে জিজ্ঞাসা করবে যে, তুমি লুটপাট করতে এসেছ কিনা এবং সোনা-রূপা, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য তোমার দলবল জড়ো করেছ কি না।’
14
“কাজেই, হে মানুষের সন্তান, তুমি ইয়াজুজকে এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘সেই দিন যখন আমার বান্দা ইসরাইল নিরাপদে বাস করবে তখন তুমি কি তা খেয়াল করবে না?
15
উত্তর দিকের শেষ সীমায় তোমার জায়গা থেকে তুমি ও তোমার সংগের অনেক জাতির লোকেরা ঘোড়ায় চড়ে একটা বিরাট দল, একটা শক্তিশালী সৈন্যদল হয়ে চলে আসবে।
16
দেশটা মেঘের মত করে ঢেকে ফেলবার জন্য তুমি আমার বান্দা ইসরাইলের বিরুদ্ধে এগিয়ে আসবে। হে ইয়াজুজ, কেয়ামতের দিনে আমি আমার দেশের বিরুদ্ধে তোমাকে আনব। তখন আমি জাতিদের চোখের সামনে তোমার মধ্য দিয়ে নিজেকে পবিত্র বলে দেখাব যাতে তারা আমাকে জানতে পারে।
17
“ ‘আমি আল্লাহ্ মালিক বলছি যে, আগেকার কালে আমার গোলামদের, অর্থাৎ ইসরাইলের নবীদের মধ্য দিয়ে আমি যার কথা বলেছি সে কি তুমি নও? সেই সময় বছরের পর বছর নবীরা বলেছিল যে, আমি তোমাকে তাদের বিরুদ্ধে আনব।
18
সেই দিন যখন ইয়াজুজ ইসরাইল দেশ আক্রমণ করবে তখন আমার ভীষণ রাগ জ্বলে উঠবে।
19
আমার আগ্রহে ও জ্বলন্ত রাগে আমি ঘোষণা করছি যে, সেই সময়ে ইসরাইল দেশে ভীষণ ভূমিকমপ হবে।
20
তখন সাগরের মাছ, আকাশের পাখী, বনের পশু, মাটির উপরকার প্রত্যেকটি বুকে-হাঁটা প্রাণী আর দুনিয়ার সমস্ত লোক আমার সামনে কাঁপতে থাকবে। বড় বড় পাহাড় উল্টে যাবে, খাড়া উঁচু পাহাড় টুকরা টুকরা হয়ে পড়বে এবং সব দেয়াল মাটিতে পড়ে যাবে।
21
আমার দেশের সব পাহাড়-পর্বতের উপরে ইয়াজুজের বিরুদ্ধে আমি যুদ্ধ ডেকে আনব। প্রত্যেক মানুষের তলোয়ার থাকবে তার ভাইয়ের বিরুদ্ধে।
22
আমি মহামারী ও রক্তপাত দিয়ে ইয়াজুজকে শাস্তি দেব; আমি ভীষণ বৃষ্টি, শিলা ও জ্বলন্ত গন্ধক তার উপর, তার সৈন্যদের উপর ও তার সংগের সমস্ত জাতির উপর ঢেলে দেব।
23
এইভাবে অনেক জাতির চোখের সামনে আমি নিজেকে প্রকাশ করব; আমি যে মহৎ ও পবিত্র তা দেখাব। তখন তারা জানবে যে, আমিই মাবুদ।’
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 39 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48