bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezekiel 48
Ezekiel 48
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
1
তারপর মাবুদ বললেন, “গোষ্ঠী অনুসারে দেশের জমিজমার ভাগ এইভাবে হবে। দেশের উত্তর সীমায় দান-গোষ্ঠী একটা অংশ পাবে; সেটা ভূমধ্যসাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হামা পর্যন্ত যাবে; সেখান থেকে যাবে পূর্ব দিকে দামেস্কের উত্তর সীমার পাশে হৎসোর-ঐনন পর্যন্ত, অর্থাৎ হামার সীমানা পর্যন্ত।
2
আশের একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে দানের সীমানার দক্ষিণে।
3
নপ্তালি একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে আশেরের সীমানার দক্ষিণে।
4
মানশা একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে নপ্তালির সীমানার দক্ষিণে।
5
আফরাহীম একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে মানশার সীমানার দক্ষিণে।
6
রূবেণ একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে আফরাহীমের সীমানার দক্ষিণে।
7
এহুদা একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে রূবেণের সীমানার দক্ষিণে।
8
“এহুদার সীমানার দক্ষিণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ কাজের জন্য আলাদা করে রাখবে। সেটা চওড়ায় হবে পঁচিশ হাজার মাপকাঠি এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মত দেশের পূর্ব সীমানা থেকে পশ্চিম সীমানা পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে বায়তুল-মোকাদ্দস।
9
সেই আলাদা করা জায়গা থেকে তোমরা একটা বিশেষ অংশ মাবুদকে দেবে; সেটা লম্বায় হবে পঁচিশ হাজার মাপকাঠি আর চওড়ায় দশ হাজার মাপকাঠি।
10
এটা হবে ইমামদের জন্য পবিত্র অংশ। উত্তর ও দক্ষিণ দিকে এটা হবে পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এবং পশ্চিম ও পূর্ব দিকে দশ হাজার মাপকাঠি চওড়া। তার মাঝখানে থাকবে মাবুদের ঘর।
11
এই বিশেষ অংশটা হবে পবিত্র করা সাদোকের বংশের ইমামদের জন্য। তারা আমার এবাদতে বিশ্বস্ত ছিল এবং বনি-ইসরাইলদের সংগে বিপথে যাওয়া লেবীয়দের মত তারা বিপথে যায় নি।
12
এটা হবে দেশের পবিত্র অংশ থেকে তাদের জন্য একটা বিশেষ অংশ; এই অংশ থাকবে লেবীয়দের অংশের সীমানার পাশে, আর এটা হবে মহাপবিত্র জায়গা।
13
“ইমামদের সীমানার পাশে লেবীয়রা পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও দশ হাজার মাপকাঠি চওড়া একটা জায়গা পাবে।
14
লেবীয়রা সেই জমি বিক্রি করতে কিংবা তার অংশ বদল করতে পারবে না। সেটা সবচেয়ে ভাল জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটা মাবুদের উদ্দেশে পবিত্র।
15
“বাকী পাঁচ হাজার মাপকাঠি চওড়া ও পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এলাকাটা শহরের সাধারণ কাজের জন্য, অর্থাৎ বাড়ী-ঘর ও পশু চরাবার জন্য ব্যবহার করা হবে। শহরটা তার মাঝখানে থাকবে;
16
আর সেই শহরের চারদিকের মাপ হবে চার হাজার পাঁচশো মাপকাঠি করে।
17
শহরের চারদিকে পশু চরাবার জায়গা থাকবে দু’শো পঞ্চাশ মাপকাঠি করে।
18
এই শহরের পূর্ব পাশের দশ হাজার মাপকাঠি এবং পশ্চিম পাশের দশ হাজার মাপকাঠি জায়গায় যে ফসল জন্মাবে তা শহরের কর্মচারীদের খাবার হবে।
19
ইসরাইলের সমস্ত গোষ্ঠী থেকে যারা এই শহরে কাজ করবে তারা এই জমি চাষ করবে।
20
সেই আলাদা করা পুরো জায়গাটা হবে পঁচিশ হাজার মাপকাঠি করে একটা চারকোনা বিশিষ্ট জায়গা। এই জায়গার মধ্যে থাকবে সেই পবিত্র অংশ এবং শহর ও তার আশেপাশের জায়গা।
21
“সেই আলাদা করা জায়গাটার পূর্ব এবং পশ্চিম পাশের জায়গা থাকবে শাসনকর্তার জন্য। এই দু’টা জায়গার উত্তর-দক্ষিণের মাপ আলাদা করা জায়গার মত পঁচিশ হাজার মাপকাঠি হবে। এই দুই জায়গা দেশের পূর্ব ও পশ্চিম সীমানা পর্যন্ত যাবে। এইভাবে শাসনকর্তার জায়গার মাঝখানে থাকবে বায়তুল-মোকাদ্দস সুদ্ধ ইমামদের জায়গা, লেবীয়দের জায়গা এবং শহরের জায়গা। শাসনকর্তার এই জায়গাটা উত্তরে এহুদা ও দক্ষিণে বিন্ইয়ামীনের জায়গার সীমানার মাঝখানে থাকবে।
23
“বাকী গোষ্ঠীগুলোর মধ্যে বিন্ইয়ামীন একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে আলাদা করা জায়গার দক্ষিণে।
24
শিমিয়োন একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে বিন্ইয়ামীনের সীমানার দক্ষিণে।
25
ইষাখর একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে শিমিয়োনের সীমানার দক্ষিণে।
26
সবূলূন একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে ইষাখরের সীমানার দক্ষিণে।
27
গাদ একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে সবূলূনের সীমানার দক্ষিণে।
28
গাদের অংশের দক্ষিণের সীমানা হল দেশের দক্ষিণের সীমানা। তা তামর থেকে কাদেশের মরীবৎ পানি পর্যন্ত গিয়ে মিসরের শুকনা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে।
29
এই দেশ ইসরাইলের গোষ্ঠীগুলোকে সম্পত্তি হিসাবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলোই হবে তাদের অংশ। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
30
“শহর থেকে বাইরে যাবার কতগুলো দরজা থাকবে। ইসরাইলের গোষ্ঠীগুলোর নাম অনুসারেই সেই দরজাগুলোর নাম দেওয়া হবে। সাড়ে চার হাজার মাপকাঠির উত্তর দিকের দেয়ালে তিনটা দরজা থাকবে। সেগুলোর নাম হবে রূবেণ-দরজা, এহুদা-দরজা ও লেবি-দরজা।
32
সাড়ে চার হাজার মাপকাঠির পূর্ব দিকের দেয়ালের তিনটা দরজার নাম হবে ইউসুফ-দরজা, বিন্ইয়ামীন্তদরজা ও দান্তদরজা।
33
সাড়ে চার হাজার মাপকাঠির দক্ষিণ দিকের দেয়ালের তিনটা দরজার নাম হবে শিমিয়োন্তদরজা, ইষাখর-দরজা ও সবূলূন্তদরজা।
34
সাড়ে চার হাজার মাপকাঠির পশ্চিম দিকের দেয়ালের তিনটা দরজার নাম হবে গাদ-দরজা, আশের-দরজা ও নপ্তালি-দরজা।
35
শহরের চারপাশের দেয়ালের মাপ হবে আঠারো হাজার মাপকাঠি। সেই সময় থেকে শহরের নাম হবে, ‘মাবুদ এখানে আছেন।’ ”
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48