bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Corinthians 16
1 Corinthians 16
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
1
এবার আমি ঈশ্বরের লোকদের সাহায্যের জন্য চাঁদা তুলবার বিষয়ে বলছি। গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলোর লোকদের আমি যে নির্দেশ দিয়েছি তোমরাও সেই রকম কর।
2
তোমরা প্রত্যেকে তোমাদের আয় অনুসারে সপ্তার প্রথম দিনে কিছু তুলে রেখে জমা কোরো, যেন আমি আসলে পর চাঁদা তুলতে না হয়।
3
আমি যখন তোমাদের কাছে আসব তখন তোমাদের সেই দান যিরূশালেমে নিয়ে যাবার জন্য তোমরা যাদের যোগ্য মনে করবে, আমি চিঠি দিয়ে তাদের পাঠিয়ে দেব।
4
যদি আমারও যাওয়া দরকার মনে কর তবে তারা আমার সংগে যেতে পারবে।
5
ম্যাসিডোনিয়া প্রদেশ হয়ে আমি তোমাদের কাছে আসব, কারণ আমি ম্যাসিডোনিয়ার মধ্য দিয়েই যাব।
6
হয়তো তোমাদের কাছে কিছু দিন থাকব, কিম্বা শীতকালটা তোমাদের সংগেই কাটাব, যেন আমি যেখানেই যাই না কেন তোমরা আমার যাবার ব্যবস্থা করে দিতে পার।
7
যাবার পথে এখন আমি তোমাদের সংগে দেখা করতে চাই না, কারণ আমি আশা করি, প্রভুর অনুমতি হলে আমি তোমাদের সংগে বেশ কিছু দিন থাকব।
8
পঞ্চাশত্তমী-পর্ব পর্যন্ত আমি ইফিষেই থাকব,
9
কারণ যে কাজে প্রচুর ফল পাওয়া যায় সেই রকম কাজের জন্য একটা মস্ত বড় সুযোগ আমার সামনে এসেছে; অবশ্য অনেকে এতে বাধাও দিচ্ছে।
10
তীমথিয় যদি আসেন তবে দেখো যেন তিনি তোমাদের মধ্যে নির্ভয়ে থাকতে পারেন, কারণ আমি যেমন প্রভুর কাজ করছি তিনিও তেমনি করছেন।
11
এইজন্য কেউ যেন তাঁকে তুচ্ছ না করে। তোমরা তাঁকে শান্তিতে পাঠিয়ে দিয়ো, যেন তিনি আমার কাছে আসতে পারেন। তিনি ভাইদের সংগে আসবেন বলে আমি অপেক্ষা করে আছি।
12
আমি এবার ভাই আপোল্লোর সম্বন্ধে বলছি। আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি ভাইদের সংগে তোমাদের কাছে যান, কিন্তু এখন তিনি কোনমতেই যেতে চাইলেন না। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।
13
তোমরা সতর্ক থাক, বিশ্বাসে স্থির থাক, সাহসী ও বলবান হও।
14
তোমরা যা কিছু কর না কেন ভালবাসার মনোভাব নিয়েই কোরো।
15
ভাইয়েরা, তোমরা তো জান, স্তিফানের পরিবারের লোকেরাই আখায়া প্রদেশের প্রথম বিশ্বাসী। ঈশ্বরের লোকদের সেবা করবার জন্য তাঁরা নিজেদের উৎসর্গ করেছেন।
16
সেইজন্য এই রকম লোকদের অধীনতা স্বীকার করতে আমি তোমাদের অনুরোধ করছি। আর অন্য যাঁরা এই কাজে যোগ দিয়ে কঠিন পরিশ্রম করেন তাঁদেরও অধীনতা স্বীকার কর।
17
স্তিফান, ফর্তুনাত আর আখায়িক এসেছেন বলে আমি খুব খুশী হয়েছি, কারণ তোমরা না থাকবার অভাব তাঁরাই পূরণ করেছেন।
18
তাঁরা আমার আর তোমাদের অন্তরে উৎসাহ এনেছেন। তোমরা এই রকম লোকদের সম্মান কোরো।
19
এশিয়া প্রদেশের মণ্ডলীগুলোর লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আকিলা, প্রিষ্কিল্লা আর তাঁদের ঘরের মণ্ডলীর লোকেরা প্রভুর ভালবাসার সংগে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
20
সমস্ত ভাইয়েরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ভালবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ো।
21
আমি পৌল আমার নিজের হাতে এই শুভেচ্ছার কথা লিখলাম।
22
যদি কেউ প্রভুকে ভাল না বাসে তবে তার উপর অভিশাপ পড়ুক। আমাদের প্রভু আসুন।
23
প্রভু যীশুর আশীর্বাদ তোমাদের সংগে থাকুক।
24
তোমাদের সকলের জন্যই আমার খ্রীষ্টীয় ভালবাসা রইল।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16