bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Corinthians 8
1 Corinthians 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 9 →
1
এবার আমি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি। আমরা জানি, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান মানুষকে অহংকারী করে, কিন্তু ভালবাসা মানুষকে গড়ে তোলে।
2
যে কিছু জানে বলে মনে করে, সে যেভাবে জানা উচিত সেইভাবে এখনও জানে না।
3
কিন্তু যে ঈশ্বরকে ভালবাসে ঈশ্বর তাকে জানেন।
4
এবার প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার বিষয়ে বলছি। আমরা জানি, জগতে প্রতিমা আসলে কিছুই নয় আর ঈশ্বরও মাত্র একজন ছাড়া আর নেই।
5
স্বর্গে হোক বা পৃথিবীতে হোক, দেব-দেবী বলে যদি কিছু থেকেই থাকে-অবশ্য দেবতাও অনেক, প্রভুও অনেক-
6
তবুও আমাদের জন্য ঈশ্বর মাত্র একজনই আছেন। তিনিই পিতা; তাঁরই কাছ থেকে সব কিছু এসেছে আর তাঁরই জন্য আমরা বেঁচে আছি। আর প্রভুও আমাদের মাত্র একজন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মধ্য দিয়ে সব কিছু এসেছে এবং তাঁরই মধ্য দিয়ে আমরা বেঁচে আছি।
7
এই সব জ্ঞান কিন্তু সকলের নেই। প্রতিমা পূজার অভ্যাস ছিল বলে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার এখনও পর্যন্ত কেউ কেউ সেই হিসাবেই খেয়ে থাকে। তাতে তাদের বিবেক দুর্বল বলে অশুচি হয়।
8
কিন্তু খাবারের দ্বারা আমরা ঈশ্বরের গ্রহণযোগ্য হই না। আমরা যদি না খাই তবে আমাদের কোন ক্ষতিও হয় না, আর যদি খাই তবে আমাদের কোন লাভও হয় না।
9
তবে সাবধান! যাদের বিশ্বাস দুর্বল, তোমাদের এই স্বাধীনতা তাদের কাছে যেন পাপের কারণ হয়ে না দাঁড়ায়।
10
তোমার তো জ্ঞান আছে, কিন্তু যার বিবেক দুর্বল সে যদি তোমাকে দেবতার মন্দিরে বসে খেতে দেখে তবে সেও কি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খেতে উৎসাহ পাবে না?
11
সেই দুর্বল লোক, সেই ভাই, যার জন্য খ্রীষ্ট মরেছিলেন, তোমার জ্ঞানের দ্বারাই তার মহা ক্ষতি হয়।
12
এইভাবে তোমরা তোমাদের ভাইদের বিরুদ্ধে পাপ করে যখন তাদের দুর্বল বিবেকে আঘাত দাও তখন তোমরা আসলে খ্রীষ্টের বিরুদ্ধেই পাপ কর।
13
তাই খাবারের জন্য যদি আমার ভাই পাপে পড়ে তবে আমার ভাই যাতে পাপে না পড়ে সেইজন্য আমি মাংস খাওয়াই ছেড়ে দেব।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16