bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Corinthians 2
1 Corinthians 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
1
ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করি নি বা খুব জ্ঞানী লোকের মত কথা বলি নি।
2
আমি ঠিক করেছিলাম, তোমাদের কাছে থাকবার সময়ে আমি যীশু খ্রীষ্টকে, অর্থাৎ ক্রুশে দেওয়া যীশু খ্রীষ্টকে জানা ছাড়া আর কিছুই জানব না।
3
যখন তোমাদের কাছে ছিলাম তখন আমি নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুবই কাঁপতাম।
4
আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকদের ভাসিয়ে নেবার মত কোন জ্ঞানপূর্ণ যুক্তি-তর্ক ছিল না বরং পবিত্র আত্মার শক্তিই তাতে দেখা গিয়েছিল,
5
যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে।
6
যারা খ্রীষ্টীয় জীবনে পরিপক্ক তাদের কাছে অবশ্য আমরা জ্ঞানের কথা বলি; কিন্তু সেই জ্ঞান এই জগতের নয়, কিম্বা এই জগতের নেতাদেরও নয় যারা ক্ষমতাশূন্য হয়ে পড়ছে।
7
আসলে আমরা ঈশ্বরের জ্ঞানপূর্ণ গুপ্ত উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর তা স্থির করে রেখেছিলেন যেন আমরা তাঁর মহিমার ভাগী হতে পারি।
8
এই যুগের নেতাদের মধ্যে কেউই তা বোঝে নি; যদি তা বুঝত তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশে দিত না।
9
কিন্তু পবিত্র শাস্ত্রের কথামত, “ঈশ্বরকে যারা ভালবাসে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন, সেগুলো কেউ চোখেও দেখে নি, কানেও শোনে নি এবং মনেও ভাবে নি।”
10
কিন্তু ঈশ্বর তাঁর আত্মার মধ্য দিয়ে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, কারণ পবিত্র আত্মার অজানা কিছুই নেই; এমন কি, তিনি ঈশ্বরের গভীর বিষয়ও জানেন।
11
মানুষের মধ্যে এমন কে আছে, যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে আত্মা আছে সে-ই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম, ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের মনের কথা অন্য কেউ জানতে পারে না।
12
আমরা জগতের আত্মাকে পাই নি, বরং ঈশ্বরের কাছ থেকে তাঁর আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যে সব দান দিয়েছেন তা বুঝতে পারি;
13
আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যে সব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পেয়েই বলি। আত্মিক সত্য ব্যাখ্যা করবার জন্য আমরা আত্মিক কথাই ব্যবহার করি।
14
যে লোক আত্মিক নয় সে ঈশ্বরের আত্মার কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মুর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না।
15
যে লোক আত্মিক সে সব কিছুই পরীক্ষা করে দেখে, কিন্তু কেউ তাকে পরীক্ষা করে দেখতে পারে না।
16
পবিত্র শাস্ত্রে লেখা আছে, কে প্রভুর মন বুঝতে পেরেছে যে, সে তাঁকে উপদেশ দিতে পারে? কিন্তু খ্রীষ্টের মন আমাদের অন্তরে রয়েছে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16