bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Amos 4
Amos 4
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 5 →
1
হে শমরিয়ার পাহাড়ের উপরকার বাশনের গাভীগুলোর মত স্ত্রীলোকেরা, তোমরা শোন। তোমরা গরীবদের অত্যাচার কর এবং অভাবীদের চুরমার কর আর তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য মদ এনে দাও।”
2
প্রভু সদাপ্রভু নিজের পবিত্রতায় শপথ করে বলেছেন, “সেই সময় নিশ্চয়ই আসবে যখন কড়া লাগিয়ে তোমাদের টেনে নিয়ে যাওয়া হবে; তোমাদের সবাইকে টেনে নিয়ে যাওয়া হবে বড়শী দিয়ে।
3
তোমরা প্রত্যেকে দেয়ালের ভাংগা জায়গা দিয়ে সোজা বের হয়ে যাবে এবং হার্মোনের দিকে তোমাদের ফেলে দেওয়া হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।
4
“তোমরা যখন বৈথেলে গিয়ে পাপ করতে চাইছ তখন যাও, পাপ কর; গিল্গলে গিয়ে আরও বেশী করে কর। প্রতিদিন সকালে তোমাদের উৎসর্গের জিনিস এবং প্রতি তিন দিনের দিন তোমাদের দশ ভাগের এক ভাগ জিনিস নিয়ে যাও।
5
তোমরা ধন্যবাদের উৎসর্গ হিসাবে খামি দেওয়া রুটি দাও ও তোমাদের নিজের ইচ্ছায় দেওয়া উৎসর্গের জিনিস নিয়ে বড়াই কর, কারণ হে ইস্রায়েলীয়েরা, তোমরা তো তা করতে ভালবাস। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
6
“আমি আরও বলছি, প্রত্যেকটি শহরে আমি তোমাদের খালি পেটে রাখলাম এবং প্রত্যেকটি গ্রামে দিলাম রুটির অভাব; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
7
ফসল কাটবার তিন মাস বাকী থাকতে আমি তোমাদের উপর বৃষ্টি পড়া বন্ধ করে দিলাম। এক গ্রামে বৃষ্টি পাঠিয়ে আমি অন্য গ্রামে তা বন্ধ করলাম। একটা ক্ষেত বৃষ্টি পেল, অন্যটা বৃষ্টি না পেয়ে শুকিয়ে গেল।
8
জলের জন্য লোকেরা টলতে টলতে গ্রাম থেকে গ্রামে গেল কিন্তু যথেষ্ট জল খেতে পেল না; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
9
আমি অনেকবার তোমাদের বাগান ও আংগুর ক্ষেত শুকিয়ে যাওয়া রোগ ও ছাৎলা-পড়া রোগ দিয়ে আঘাত করলাম। পংগপালে তোমাদের ডুমুর ও জলপাই গাছ শেষ করে দিল; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
10
মিসরে যেমন পাঠিয়েছিলাম তেমনি করে আমি তোমাদের মধ্যে মড়ক পাঠালাম। আমি যুদ্ধের মধ্য দিয়ে তোমাদের যুবকদের মেরে ফেললাম এবং তোমাদের ঘোড়াগুলো নিয়ে গেলাম। তোমাদের সেনা-ছাউনির দুর্গন্ধ তোমাদের নাকে ভরে দিলাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
11
আমি তোমাদের ঈশ্বর যেমন করে সদোম ও ঘমোরা ধ্বংস করেছিলাম তেমনি করে তোমাদের অনেককে ধ্বংস করলাম। তোমরা হয়েছিলে আগুন থেকে তুলে নেওয়া জ্বলন্ত কাঠের মত, তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না।
12
কাজেই হে ইস্রায়েল, আমি অবশ্যই তোমার সংগে এই রকম ব্যবহার করব। সেইজন্য হে ইস্রায়েল, তোমার ঈশ্বরের সামনে দাঁড়াবার জন্য তুমি প্রস্তুত হও।”
13
মনে রেখ, যিনি পাহাড়-পর্বত গড়েন, বাতাস সৃষ্টি করেন এবং মানুষের কাছে নিজের চিন্তা প্রকাশ করেন, যিনি আলোকে অন্ধকার করেন এবং পৃথিবীর পাহাড়-পর্বতের উপর দিয়ে চলেন তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9