bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Amos 8
Amos 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
1
প্রভু সদাপ্রভু আমাকে আর একটা দর্শন দেখালেন। আমি দেখলাম, এক টুকরি পাকা ফল।
2
তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “এক টুকরি পাকা ফল।” তখন সদাপ্রভু আমাকে বললেন, “আমার লোক ইস্রায়েলের সময় শেষ হয়ে গেছে; আমি আর তাদের রেহাই দেব না।
3
সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক মৃতদেহ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”
4
তোমরা যারা অভাবীদের পায়ে মাড়াচ্ছ আর গরীবদের শেষ করে দিচ্ছ, তোমরা শোন।
5
তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব,
6
রূপা দিয়ে গরীবকে এবং এক জোড়া জুতা দিয়ে অভাবীকে কিনে নেব আর ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া গম তাদের কাছে বিক্রি করব।”
7
সদাপ্রভু, যিনি যাকোবের গৌরব, তিনি শপথ করে বলেছেন, “তারা যা করেছে তা কখনই আমি ভুলে যাব না।
8
এর জন্য কি দেশ কাঁপবে না? তার মধ্যে বাসকারী সবাই কি বিলাপ করবে না? গোটা দেশটাই মিসরের নীল নদীর মত ফুলে উঠে অশান্ত হবে আর তারপর নেমে যাবে।”
9
প্রভু সদাপ্রভু বলছেন, “সেই দিন দুপুর বেলাতেই আমি সূর্যকে অস্ত যাওয়াব এবং দিনের বেলায় পৃথিবীকে অন্ধকার করে দেব।
10
আমি তোমাদের উৎসবগুলো শোকে ও সমস্ত গান বিলাপে বদলে দেব। আমি তোমাদের সকলকে ছালার চট পরাব ও মাথায় টাক পড়াব। আমি সেই সময়টাকে করব একমাত্র ছেলের মৃত্যুর শোকের সময়ের মত এবং তা শেষ পর্যন্ত চলবে ভীষণ দুঃখে।”
11
প্রভু সদাপ্রভু বলছেন, “এমন সব দিন আসছে যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাব। তা খাবারের দুর্ভিক্ষ কিম্বা জলের পিপাসা নয় কিন্তু সদাপ্রভুর বাক্য শুনবার দুর্ভিক্ষ।
12
লোকে সদাপ্রভুর বাক্যের খোঁজে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে টলতে টলতে ঘুরে বেড়াবে, কিন্তু তা পাবে না।
13
সেই দিন সুন্দরী যুবতীরা এবং শক্তিশালী যুবকেরা সেই বাক্যের পিপাসায় জ্ঞান হারাবে।
14
যারা শমরিয়ার প্রতিমার নাম নিয়ে শপথ করে বলে, ‘হে দান, তোমার জীবন্ত দেবতার দিব্য,’ কিম্বা বলে, ‘বের্-শেবার জীবন্ত দেবতার দিব্য,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।”
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9