bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Amos 6
Amos 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 7 →
1
ধিক্ তোমাদের! তোমরা তো সিয়োনে আরামে বাস করছ আর শমরিয়ার পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছ। তোমরা সবচেয়ে প্রধান জাতি ইস্রায়েলের নাম-করা লোক আর তোমাদের কাছেই ইস্রায়েলের লোকেরা আসে।
2
তোমরা কল্নীতে গিয়ে দেখ; সেখান থেকে বড় হমাতে যাও, তার পরে পলেষ্টীয়দের গাৎ শহরে যাও। ঐ রাজ্যগুলোর চেয়ে কি তোমাদের রাজ্য দু’টা ভাল? তাদের দেশের চেয়ে কি তোমাদের দেশ বড়?
3
তোমরা মনে করছ যে, তোমরা বিপদের দিনকে দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু আসলে তোমরা সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছ।
4
তোমরা হাতীর দাঁতের কাজ করা খাটে শোও আর তোমাদের বিছানায় অলসভাবে গা টান কর। তোমাদের পাল থেকে তোমরা বাছাই করা ভেড়ার বাচ্চা ও বাছুরের মাংস খাও।
5
তোমরা বীণা বাজিয়ে গান গাও এবং দায়ূদের মত নানা রকম বাজনা তৈরী করে থাক।
6
তোমরা বাটি ভরে আংগুর-রস খাও আর সবচেয়ে ভাল সুগন্ধি তেল গায়ে মাখ, কিন্তু তোমরা যোষেফের, অর্থাৎ ইস্রায়েলের ধ্বংসের জন্য দুঃখিত হও না।
7
কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের ভোজ খাওয়া ও গা টান করা শেষ হবে।
8
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু নিজের নামেই শপথ করে বলেছেন, “আমি যাকোবের অহংকার এবং তার দুর্গগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”
9
একটা ঘরে দশজন লোক বেঁচে থাকলেও তারা মারা পড়বে।
10
তারপর কোন আত্মীয় মৃতদেহগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?” তখন সেই ঘরের লোক বলবে, “না, নেই।” এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, সদাপ্রভুর নামও নিয়ো না।”
11
যখন সদাপ্রভু আদেশ দেবেন তখন বড় বড় বাড়ী খণ্ড খণ্ড আর ছোট ছোট বাড়ী টুকরা টুকরা করা হবে।
12
খাড়া পাহাড়ে কি ঘোড়ারা দৌড়ায়? কেউ কি সেখানে বলদ দিয়ে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে করেছ বিষের মত আর তেতোর মত করেছ সততার ফল।
13
তোমরা লো-দবার (যার মানে “কিছুই না”) জয় করেছ বলে আনন্দ করে থাক, আবার বলে থাক, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম (যার মানে ‘শক্তিশালী শিং’) অধিকার করি নি?”
14
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে একটা জাতিকে পাঠাব। সেই জাতি উত্তর দিকের হমাৎ এলাকা থেকে দক্ষিণ দিকের অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় তোমাদের উপর অত্যাচার করবে।”
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9