bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Amos 9
Amos 9
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
1
আমি প্রভুকে বেদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি বললেন, “থামগুলোর মাথায় আঘাত কর যাতে সেগুলো কেঁপে উঠে সেখানকার সমস্ত লোকদের মাথার উপর ভেংগে পড়ে। যারা বেঁচে থাকবে যুদ্ধের মধ্য দিয়ে আমি তাদের মেরে ফেলব। কেউ চলে যেতে কিম্বা পালাতে পারবে না।
2
তারা মৃতস্থানের গভীর পর্যন্ত খুঁড়ে সেখানে গেলেও আমার হাত সেখান থেকে তাদের নিয়ে আসবে। তারা মহাকাশ পর্যন্ত উঠলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
3
তারা কর্মিল পাহাড়ের চূড়ায় নিজেদের লুকালেও সেখান থেকে আমি তাদের খুঁজে বের করে ধরব। তারা আমার কাছ থেকে সমুদ্রের তলায় লুকালেও সেখানে তাদের কামড়াবার জন্য আমি সাপকে আদেশ দেব।
4
শত্রুদের দ্বারা বন্দী হয়ে তারা অন্য দেশে গেলেও সেখানে তাদের মেরে ফেলবার জন্য আমি তলোয়ারকে আদেশ দেব। মংগলের জন্য নয় কিন্তু অমংগলের জন্যই আমি তাদের উপর আমার চোখ স্থির রাখব।”
5
সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু দেশটাকে ছুঁলে তা গলে যায় আর তার মধ্যে বাসকারী সবাই শোক করে। তাঁর ছোঁয়ায় গোটা দেশটা মিসরের নীল নদীর মত ফুলে ওঠে, তারপর নেমে যায়।
6
তিনি আকাশে তাঁর উঁচু ঘর তৈরী করেছেন এবং পৃথিবীর উপরে চাঁদোয়ার মত আকাশকে স্থাপন করেছেন; তিনি সাগরের জলকে ডেকে ভূমির উপরে ঢেলে দেন। যিনি এই সব করেন তাঁর নাম সদাপ্রভু।
7
সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলের লোকেরা, তোমরা কি আমার কাছে কূশীয়দের মত নও? আমি কি মিসর থেকে ইস্রায়েলীয়দের, ক্রীট থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের নিয়ে আসি নি?
8
আমার চোখ অবশ্যই এই পাপে পূর্ণ রাজ্যের উপর রয়েছে। পৃথিবীর বুক থেকে আমি তা ধ্বংস করে দেব; তবুও আমি যাকোবের বংশকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
9
আমি আদেশ দেব, আর চালুনিতে যেমন শস্য চালে তেমনি করে সমস্ত জাতির মধ্যে আমি ইস্রায়েলের বংশকে চালব, কিন্তু একটা দানাও মাটিতে পড়বে না।
10
আমার সব পাপী লোকদের মধ্যে যারা বলে, ‘অমংগল আমাদের নাগাল পাবে না কিম্বা আমাদের কাছে আসবে না,’ তারা সবাই যুদ্ধে মারা পড়বে।”
11
সদাপ্রভু বলছেন, “সেই দিন আমি দায়ূদের পড়ে যাওয়া ঘর আবার উঠাব। আমি তার ভাংগা জায়গাগুলো মেরামত করব, ধ্বংসস্থানগুলো ঠিক করব এবং আগে যেমন ছিল তেমনি করে তা তৈরী করব,
12
যাতে ইস্রায়েলীয়েরা ইদোমের বাকী অংশ এবং আমার অন্য সব জাতিদের দেশ অধিকার করতে পারে।” সদাপ্রভু, যিনি এই সব কাজ করেন, তিনি এই কথা বলছেন।
13
সদাপ্রভু আরও বলছেন, “সেই দিনগুলো আসছে যখন এত শস্য জন্মাবে যে, তা সব কাটবার আগে আবার চাষ করবার সময় আসবে এবং এত আংগুর হবে যে, তা সব মাড়াই করবার আগে আবার ফসল লাগাবার সময় আসবে। বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে এবং তা সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে।
14
বন্দীদশায় থাকা আমার লোক ইস্রায়েলীয়দের আমি ফিরিয়ে আনব; তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরী করবে এবং সেগুলোতে বাস করবে। তারা আংগুর ক্ষেত করে আংগুর-রস খাবে; তারা বাগান করে তার ফল খাবে।
15
আমি ইস্রায়েলীয়দের তাদের নিজের দেশে গাছের মত লাগিয়ে দেব; যে দেশ আমি তাদের দিয়েছি সেখান থেকে আর তাদের কখনও উপ্ড়ে ফেলা হবে না।” এই কথা তোমাদের ঈশ্বর সদাপ্রভু বলছেন। ॥ভব
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
All chapters:
1
2
3
4
5
6
7
8
9