bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hebrews 13
Hebrews 13
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
1
তোমরা একে অন্যকে ভাইয়ের মতো ভালবেসো।
2
অতিথিদের আদর-যত্ন করতে ভুলো না; কেউ কেউ না জেনেই এইভাবে স্বর্গদূতদের আদর-যত্ন করেছেন।
3
যারা জেলে আছে তাদের সংগে যেন তোমরাও কয়েদী হয়েছ, আর যারা অত্যাচারিত হচ্ছে তাদের সংগে যেন তোমরাও অত্যাচারিত হচ্ছ, এইভাবে তাদের কথা মনে কোরো।
4
প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী- স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোন রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন।
5
টাকা-পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”
6
এইজন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না; মানুষ আমার কি করতে পারে?
7
যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলতেন তোমাদের সেই নেতাদের কথা মনে রেখো। তাঁদের জীবনের শেষ ফলের কথা ভাল করে চিন্তা কোরো এবং তাঁদের মত করে তোমরাও বিশ্বাস কোরো।
8
যীশু খ্রীষ্ট কালকে যেমন ছিলেন, আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন।
9
নানা রকম নতুন নতুন শিক্ষা যেন তোমাদের ভুল পথে নিয়ে না যায়। আমাদের মন উৎসর্গের খাবারের উপর না থেকে যেন ঈশ্বরের দয়ার উপর স্থির হয়ে বসে। যারা সেই খাবারের উপর নির্ভর করে চলত, সেই খাবার থেকে তাদের কোন লাভ হয় নি।
10
আমাদের একটা বেদী আছে এবং যাঁরা ইস্রায়েলীয়দের সেই উপাসনা-তাম্বুতে কাজ করেন, আমাদের সেই বেদীর উপরে উৎসর্গ করা কোন কিছু খাওয়ার অধিকার তাঁদের নেই।
11
পাপের জন্য উৎসর্গ করা পশুর রক্ত নিয়ে ইস্রায়েলীয় মহাপুরোহিত মহাপবিত্র স্থানে যান, কিন্তু সেই পশুগুলোর দেহ ইস্রায়েলীয়দের থাকবার এলাকার বাইরে নিয়ে পোড়ানো হয়।
12
সেইভাবে যীশুও যিরূশালেম শহরের বাইরে কষ্টভোগ করে মরেছিলেন, যেন তাঁর নিজের রক্তের দ্বারা মানুষকে পাপ থেকে শুচি করতে পারেন।
13
সেইজন্য এস, তাঁর অসম্মান নিজেরা গ্রহণ করে আমরা শহরের বাইরে তাঁর কাছে যাই,
14
কারণ এখানে আমাদের কোন স্থায়ী শহর নেই; কিন্তু যে শহর আসবে তার জন্য আমরা অপেক্ষা করে আছি।
15
এইজন্য খ্রীষ্টের মধ্য দিয়ে এস, আমরা ঈশ্বরের কাছে অনবরত প্রশংসা-উৎসর্গ করি, অর্থাৎ ঈশ্বরের লোক বলে যারা নিজেদের স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক।
16
সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হন।
17
তোমাদের নেতাদের কথা মেনে চোলো এবং তাঁদের বাধ্য হয়ো, কারণ যাঁরা ঈশ্বরের কাছে হিসাব দেবেন সেই রকম লোক হিসাবেই তো তাঁরা তোমাদের দেখাশোনা করেন। তাঁদের বাধ্য হয়ো যাতে তাঁরা তাঁদের কাজ আনন্দের সংগে করতে পারেন, দুঃখের সংগে নয়। যদি দুঃখের সংগেই তা করতে হয় তবে তাতে তোমাদের কোন লাভ হবে না।
18
আমাদের জন্য প্রার্থনা কোরো। সব বিষয়ে আমরা সৎ ভাবে চলতে চাই বলে আমরা জানি যে, আমাদের বিবেক পরিষ্কার।
19
কিন্তু আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করতে অনুরোধ করি, যেন আমি আরও শীঘ্র তোমাদের সংগে মিলিত হতে পারি।
20
যে রক্তে শান্তিদাতা ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে, অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।
21
যা কিছু ভাল তা দিয়ে তিনি তাঁর ইচ্ছামত চলবার জন্য তোমাদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলুন। তাঁর চোখে যা ভাল যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে আমাদের অন্তরের মধ্যে তিনি তা-ই করুন। চিরকাল ঈশ্বরের গৌরব হোক। আমেন।
22
ভাইয়েরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, আমার এই উপদেশের কথা তোমরা মেনে নাও। আমি তো তোমাদের কাছে বেশী কথা লিখলাম না।
23
আমি তোমাদের জানাতে চাই যে, আমাদের ভাই তীমথিয় খালাস পেয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন তবে তাঁকে সংগে করে তোমাদের দেখতে আসব।
24
তোমাদের সব নেতাদের ও ঈশ্বরের লোকদের আমাদের শুভেচ্ছা জানায়ো। ইটালী দেশের ঈশ্বরের লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
25
তোমাদের সকলের উপরে ঈশ্বরের দয়া থাকুক।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13