bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hebrews 2
Hebrews 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
1
এইজন্য আমরা যা শুনেছি তা পালন করবার দিকে আমাদের আরও মনোযোগ দেওয়া উচিত, যেন তা থেকে আমরা দূরে সরে না যাই।
2
স্বর্গদূতদের দ্বারা যে বাক্য বলা হয়েছিল তার তো কোন নড়চড় হয় নি; তা ছাড়া যে কেউ ঈশ্বরের আদেশ অমান্য করেছে এবং তাঁর কথা শুনতে চায় নি সে তার উচিত শাস্তি পেয়েছে।
3
তাহলে পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর এই যে মহান ব্যবস্থা করেছেন তা যদি আমরা অবহেলা করি তবে কি করে আমরা রেহাই পাব? পাপ থেকে উদ্ধার পাবার কথা প্রথমে প্রভু যীশুই বলেছিলেন এবং যাঁরা তা শুনেছিলেন তাঁরা আমাদের কাছে সেই উদ্ধারের সত্যতা প্রমাণ করে দেখিয়েছেন।
4
সেই সংগে ঈশ্বরও অনেক চিহ্ন এবং আশ্চর্য ও শক্তির কাজ দ্বারা আর নিজের ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার দেওয়া দান দ্বারা সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
5
ভবিষ্যতের যে জগতের কথা আমরা বলছি, ঈশ্বর তা স্বর্গদূতদের অধীনে রাখেন নি।
6
পবিত্র শাস্ত্রের মধ্যে এক জায়গায় কোন একজন এই কথা বলে সাক্ষ্য দিয়েছেন: মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর? মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
7
তুমি মানুষকে স্বর্গদূতদের চেয়ে সামান্য নীচু করেছ। রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান,
8
আর তার পায়ের তলায় রেখেছ সব কিছু। যখন ঈশ্বর সব কিছুই মানুষের অধীন করলেন তখন তিনি কোন কিছুই তা থেকে বাদ দিলেন না। অবশ্য সব কিছুই যে আমরা এখন মানুষের অধীনে দেখতে পাচ্ছি তা নয়,
9
কিন্তু যীশুকে তো আমরা দেখতে পাচ্ছি। তাঁকে স্বর্গদূতদের চেয়ে সামান্য নীচু করা হয়েছিল, যেন ঈশ্বরের দয়ায় প্রত্যেকটি মানুষের হয়ে তিনি নিজেই মরতে পারেন। তিনি কষ্টভোগ করে মরেছিলেন বলে জয়ের মালা হিসাবে গৌরব ও সম্মান তাঁকে দান করা হয়েছে।
10
সব কিছু ঈশ্বরের জন্যই এবং সব কিছু তাঁরই দ্বারা হয়েছে। সেইজন্য অনেক সন্তানকে তাঁর মহিমার ভাগী করবার উদ্দেশ্যে উদ্ধারের ভিত্তি যীশুকে কষ্টভোগের মধ্য দিয়ে পূর্ণ করে তোলা ঈশ্বরের পক্ষে ঠিক কাজই হয়েছে।
11
যিনি লোকদের পবিত্র করেন সেই যীশু নিজে এবং যাদের তিনি পবিত্র করেন সেই লোকেরা সকলেই ঈশ্বরের পরিবারের লোক। এইজন্য যীশু সেই লোকদের ভাই বলে ডাকতে লজ্জা পান না।
12
পবিত্র শাস্ত্রে তিনি ঈশ্বরকে বলছেন, “ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব আর সমাজের মধ্যে তোমার গুণগান করব।”
13
যীশু আবার বলছেন, “আমি ঈশ্বরের উপরে নির্ভর করব।” আর এক জায়গায় তিনি বলছেন, “এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের ঈশ্বর আমাকে দিয়েছেন।”
14
সেই সন্তানেরা হল রক্তমাংসের মানুষ। সেইজন্য যীশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন,
15
আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মত কাটিয়েছে তাদের মুক্ত করেন।
16
যীশু স্বর্গদূতদের সাহায্য করেন না, বরং অব্রাহামের বংশধরদেরই তিনি সাহায্য করেন।
17
সেইজন্য যীশুকে সব দিকে থেকে তাঁর ভাইদের মত হতে হল, যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করতে পারেন। এর উদ্দেশ্য হল, তিনি যেন নিজের মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন।
18
তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্টভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13