bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hebrews 6
Hebrews 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 7 →
1
এইজন্য খ্রীষ্টের বিষয়ে প্রথমে যে শিক্ষা পেয়েছি, এস, তা ছাড়িয়ে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। নিষ্ফল কাজকর্ম থেকে মন ফিরানো, ঈশ্বরের উপর বিশ্বাস,
2
বিভিন্ন বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা, হাত-রাখা, মৃতদের জীবিত হয়ে ওঠা ও চিরকালের শাস্তি-এই সব গোড়ার কথা নিয়ে আমরা যেন আবার নতুন করে ভিত্তি না গাঁথি।
3
অবশ্য ঈশ্বরের অনুমতি হলে আমরা পরিপূর্ণ হয়ে উঠব;
4
কারণ যারা একবার আলো দেখেছে, স্বর্গীয় দানের স্বাদ ও পবিত্র আত্মার ছোঁয়া পেয়েছে,
5
ঈশ্বরের সুন্দর বাক্যের স্বাদ পেয়েছে এবং যে যুগ আসছে তার শক্তির বিষয়ে জেনেছে,
6
আর তার পরে খ্রীষ্টের কাছ থেকে ফিরে গেছে, তাদের আবার নতুন করে মন ফিরাবার পথে নিয়ে আসা সম্ভব নয়। এটা সম্ভব নয়, কারণ তারা নিজেরাই ঈশ্বরের পুত্রকে আবার ক্রুশে দিচ্ছে এবং সকলের সামনে তাঁকে অসস্মান করছে।
7
যে মাটি বার বার বৃষ্টির জল চুষে নিয়ে চাষীদের দরকারী শাক-সব্জী জন্মায় সেই মাটি ঈশ্বরের আশীর্বাদ পায়।
8
কিন্তু যে মাটি কাঁটাঝোপ আর শিয়ালকাঁটা জন্মায় সেই মাটি অকেজো হয়ে যায় এবং তাতে অভিশাপ পড়বার ভয় থাকে। শেষে লোকে তা পুড়িয়ে ফেলে।
9
প্রিয় বন্ধুরা, যদিও আমরা এই সব কথা বলছি তবুও আমরা বিশ্বাস করি যে, তোমাদের অবস্থা ঐ রকম নয়; পাপ থেকে উদ্ধারের ফল তোমাদের জীবনে দেখা যাচ্ছে।
10
ঈশ্বর ন্যায়বিচারক; তাই তোমাদের কাজ আর তাঁর লোকদের সেবা-যত্ন করে তোমরা তাঁকে যে ভালবাসা দেখিয়েছ এবং দেখাচ্ছ, তা তিনি ভুলে যাবেন না।
11
আমরা চাই, তোমরা প্রত্যেকে যেন শেষ পর্যন্ত একই রকম আগ্রহ দেখাও। তাতে তোমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হবে যে, তোমাদের আশা পূর্ণ হবে।
12
আমরা চাই না তোমরা অলস হও; আমরা চাই, যারা বিশ্বাস ও অটল ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদের অধিকারী হয় তোমরা তাদের মত হও।
13
ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তখন তিনি নিজের নামেই শপথ করেছিলেন, কারণ তাঁর চেয়ে বড় এমন আর কেউ নেই যার নামে তিনি শপথ করতে পারেন।
14
তিনি এই বলে প্রতিজ্ঞা করেছিলেন, “আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করব এবং তোমার বংশ বাড়াব।”
15
এইজন্য অব্রাহাম যখন অটলভাবে ধৈর্য ধরলেন তখন ঈশ্বর যা দিতে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি পেলেন।
16
নিজের চেয়ে যিনি মহান তাঁর নামেই মানুষ শপথ করে। তাতে সেই শপথ এই নিশ্চয়তা দান করে যে, যা বলা হয়েছে তা সত্যি, আর এতে সব গোলমাল থেমে যায়।
17
ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন, যারা তা পাবে তাদের তিনি এই শপথের মধ্য দিয়ে খুব স্পষ্ট করে দেখাতে চেয়েছিলেন যে, তিনি যা ঠিক করেছেন তার আর বদল হয় না। এইজন্য তিনি শপথের দ্বারা প্রমাণ করলেন যে, তিনি যা ঠিক করেছেন তা হবেই হবে।
18
ঈশ্বরের প্রতিজ্ঞা ও শপথ কখনও বদলায় না। ঈশ্বর, যাঁর পক্ষে মিথ্যা বলা সম্ভব নয়, তিনিই এই প্রতিজ্ঞা ও শপথ করেছেন, যেন আমাদের সামনে যে আশা আছে তা আঁকড়ে ধরবার জন্য দৌড়াতে গিয়ে আমরা প্রচুর উৎসাহ পাই।
19
এই আশা আমাদের জীবনে নোংগরের মত নিশ্চিত ও স্থির, আর তা মহাপবিত্র স্থানের পর্দার পিছনে, অর্থাৎ ঈশ্বরের সামনে গিয়ে পৌঁছায়।
20
যীশুই আমাদের হয়ে আমাদের আগে সেই জায়গায় গেছেন। তিনি চিরকালের জন্য মল্কীষেদকের মত মহাপুরোহিত হয়েছেন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13