bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Jeremiah 26
Jeremiah 26
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 27 →
1
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভু যিরমিয়কে বললেন,
2
“আমি সদাপ্রভু বলছি, তুমি আমার ঘরের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলো থেকে যে সব লোক উপাসনার জন্য আমার ঘরে আসে তাদের সবাইকে আমি তোমাকে যে সব কথা বলতে আদেশ দিয়েছি তার প্রত্যেকটি কথা বল, একটা কথাও বাদ দিয়ো না।
3
হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করেছি তা আর আনব না।
4
তুমি তাদের এই কথা বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তোমরা এতদিন আমার কথা শোন নি এবং তোমাদের সামনে আমি যে আইন-কানুন রেখেছি তা পালন কর নি;
5
এছাড়া আমি বারে বারে আমার যে দাসদের, অর্থাৎ নবীদের তোমাদের কাছে পাঠিয়েছি তাদের কথাও শোন নি।
6
তোমরা যদি এই রকম করতেই থাক তবে আমি এই ঘরটাকে শীলোর মত করব এবং এমন করব যাতে পৃথিবীর সমস্ত জাতি এই শহরের নাম নিয়ে অভিশাপ দেয়।’ ”
7
সদাপ্র্রভুর ঘরে যিরমিয় যখন এই সব কথা বললেন তখন পুরোহিত, নবী ও সব লোকেরা তা শুনল।
8
কিন্তু সদাপ্রভুর আদেশ মত যিরমিয় সব কথা বলা যেই শেষ করলেন তখনই পুরোহিত, নবী ও সমস্ত লোকেরা তাঁকে ধরে বলল, “তোমাকে মরতে হবে।
9
কেন তুমি সদাপ্রভুর নাম নিয়ে এই ভবিষ্যদ্বাণী করছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটা ধ্বংস ও জনশূন্য হবে?” এই বলে সব লোক সদাপ্রভুর ঘরে যিরমিয়কে ঘিরে ধরল।
10
যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনে রাজবাড়ী থেকে সদাপ্রভুর ঘরে আসলেন এবং সদাপ্রভুর ঘরের নতুন ফটকে ঢুকবার পথে বসলেন।
11
তখন পুরোহিত ও নবীরা সেই রাজকর্মচারীদের ও সব লোকদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলেছে; আর তোমরা নিজের কানেই তা শুনেছ।”
12
তখন যিরমিয় সব রাজকর্মচারী ও সব লোকদের বললেন, “আপনারা এই ঘর ও শহরের বিরুদ্ধে যা শুনলেন সেই সব কথা বলতে সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।
13
এখন আপনারা আপনাদের চলাফেরা ও কাজ সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শুনুন। তাহলে সদাপ্রভু আপনাদের বিরুদ্ধে যে বিপদ পাঠাবার কথা বলেছেন তা আর পাঠাবেন না।
14
দেখুন, আমি তো আপনাদের হাতেই রয়েছি; আপনারা যা ভাল ও ন্যায্য মনে করেন তা-ই আমার প্রতি করুন।
15
তবে এটা নিশ্চয়ই জানবেন যে, আপনারা যদি আমাকে মেরে ফেলেন তবে নির্দোষের রক্তপাতের অন্যায় আপনারা নিজেদের উপরে এবং এই শহরের উপরে ও যারা এখানে বাস করে তাদের উপরে নিয়ে আসবেন; কারণ এই সব কথা আপনাদের শোনাবার জন্য সত্যিই সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।”
16
তখন রাজকর্মচারীরা ও সব লোকেরা পুরোহিত ও নবীদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তির উপযুক্ত নয়। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম করে আমাদের কাছে কথা বলেছেন।”
17
এর পর দেশের বৃদ্ধ নেতাদের মধ্যে কয়েকজন এগিয়ে এসে জড়ো হওয়া সমস্ত লোকদের বললেন,
18
“যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে মোরেষ্টীয় মীখা নবী হিসাবে কথা বলতেন। তিনি যিহূদার লোকদের বলেছিলেন, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন যে, সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, যিরূশালেম হবে ধ্বংসের স্তূপ আর উপাসনা-ঘরের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।’
19
যিহূদার রাজা হিষ্কিয় কিম্বা যিহূদার অন্য কেউ কি মীখাকে মেরে ফেলেছিলেন? হিষ্কিয় কি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেন নি এবং তাঁর দয়া ভিক্ষা করেন নি? এতে সদাপ্রভু লোকদের উপর যে বিপদ পাঠাবার কথা বলেছিলেন তা আর পাঠান নি। কিন্তু আমরা তো নিজেদের উপর একটা ভীষণ বিপদ ডেকে আনছি।”
20
কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় ছিলেন আর একজন যিনি সদাপ্রভুর নামে নবী হিসাবে কথা বলতেন। তিনিও যিরমিয়ের মত এই শহর ও এই দেশের বিরুদ্ধে একই রকম কথা বললেন।
21
রাজা যিহোয়াকীম ও তাঁর সব সেনাপতি ও রাজকর্মচারীরা যখন ঊরিয়ের কথা শুনলেন তখন রাজা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করলেন। কিন্তু ঊরিয় সেই কথা শুনে ভয়ে মিসর দেশে পালিয়ে গেলেন।
22
রাজা যিহোয়াকীম তখন অক্বোরের ছেলে ইল্নাথনকে এবং তাঁর সংগে আরও কয়েকজনকে মিসরে পাঠিয়ে দিলেন।
23
তারা মিসর থেকে ঊরিয়কে নিয়ে এসে রাজা যিহোয়াকীমের কাছে নিয়ে গেল; রাজা তাঁকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তাঁর দেহ সাধারণ লোকদের কবরস্থানে ফেলে দিলেন।
24
কিন্তু শাফনের ছেলে অহীকাম যিরমিয়ের পক্ষে ছিলেন, তাই যিরমিয়কে মেরে ফেলবার জন্য লোকদের হাতে দেওয়া হয় নি।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52