bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Jeremiah 36
Jeremiah 36
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 37 →
1
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
2
“তুমি গুটিয়ে রাখা একটা বই নাও এবং যোশিয়ের রাজত্বের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইস্রায়েল, যিহূদা ও অন্যান্য জাতির বিষয় আমি তোমাকে যে যে কথা বলেছি তা তাতে লেখ।
3
যিহূদার লোকদের উপর যে সব বিপদ ঘটাবার বিষয় আমি ঠিক করেছি হয়তো তারা সেই সব কথা শুনে প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে; তাহলে আমি তাদের অন্যায় ও পাপ ক্ষমা করব।”
4
তখন যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে ডাকলেন এবং সদাপ্রভু যিরমিয়কে যে সব কথা বলেছিলেন তা তাঁর মুখ থেকে শুনে বারূক গুটিয়ে রাখা সেই বইটাতে লিখলেন।
5
তারপর যিরমিয় বারূককে বললেন, “আমাকে সদাপ্রভুর ঘরে যেতে নিষেধ করা হয়েছিল বলে আমি সেখানে যেতে পারি না।
6
কাজেই তুমি একটা উপবাসের দিনে সদাপ্রভুর ঘরে গিয়ে এই বইতে লেখা সদাপ্রভুর বাক্য লোকদের কাছে পড়ে শোনাও যা তুমি আমার মুখ থেকে শুনে লিখেছিলে। যিহূদার যে লোকেরা তাদের শহর থেকে আসবে তাদের সকলের কাছে তা পড়বে।
7
হয়তো তারা সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে, কারণ এই লোকদের বিরুদ্ধে সদাপ্রভু খুবই অসন্তোষ ও ক্রোধের কথা বলেছেন।”
8
নবী যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে যা যা করতে বলেছিলেন তা তিনি সবই করলেন; তিনি সদাপ্রভুর ঘরে সেই বই থেকে সদাপ্রভুর বাক্য পড়লেন।
9
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের পঞ্চম বছরের নবম মাসে যিরূশালেমের সমস্ত লোকদের ও যিহূদার শহরগুলো থেকে আসা লোকদের জন্য সদাপ্রভুর সামনে উপবাস করবার কথা ঘোষণা করা হল।
10
তখন সদাপ্রভুর ঘরের নতুন ফটকের কাছে উপরের উঠানে শাফনের ছেলে গমরিয় লেখকের কামরায় দাঁড়িয়ে বারূক সেই বই থেকে যিরমিয়ের কথাগুলো সমস্ত লোকদের কাছে পড়লেন।
11
শাফনের নাতি, অর্থাৎ গমরিয়ের ছেলে মীখায় যখন সেই বই থেকে সদাপ্রভুর সমস্ত কথা শুনলেন,
12
তখন তিনি রাজবাড়ীর মধ্যেকার লেখকের কামরায় গেলেন; সেখানে সব রাজকর্মচারীরা, অর্থাৎ লেখক ইলীশামা, শময়িয়ের ছেলে দলায়, অক্বোরের ছেলে ইল্নাথন, শাফনের ছেলে গমরিয়, হনানিয়ের ছেলে সিদিকিয় এবং অন্যান্য সব রাজকর্মচারীরা বসে ছিলেন।
13
বারূক সেই বই থেকে লোকদের কাছে যা যা পড়েছিলেন তা মীখায় সেই রাজকর্মচারীদের কাছে সব বললেন;
14
তখন রাজকর্মচারীরা সকলে নথনিয়ের ছেলে যিহূদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “আপনি যে বই থেকে লোকদের পড়ে শুনিয়েছেন তা নিয়ে আসুন।” নথনিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেই বই হাতে করে তাঁদের কাছে গেলেন।
15
তাঁরা বারূককে বললেন, “আপনি দয়া করে বসে আমাদের কাছে ওটা পড়ে শোনান।” তখন বারূক তাঁদের কাছে তা পড়ে শোনালেন।
16
তাঁরা সমস্ত কথা শুনে ভয়ে একে অন্যের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “এই সব কথা রাজাকে গিয়ে আমাদের জানাতেই হবে।”
17
তারপর তাঁরা বারূককে জিজ্ঞাসা করলেন, “আমাদের বলুন আপনি কেমন করে এই সব কথা লিখলেন? যিরমিয়ের মুখ থেকে শুনে কি আপনি লিখেছেন?”
18
উত্তরে বারূক বললেন, “হ্যাঁ, তিনি আমাকে এই সব কথা বলেছেন আর আমি তা এই বইতে কালি দিয়ে লিখেছি।”
19
তখন রাজকর্মচারীরা বারূককে বললেন, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। আপনারা কোথায় আছেন তা যেন কেউ জানতে না পারে।”
20
পরে রাজকর্মচারীরা সেই বইটা লেখক ইলীশামার কামরায় রেখে রাজদরবারে রাজার কাছে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন।
21
তখন রাজা সেই বইটা আনবার জন্য যিহূদীকে পাঠালেন। লেখক ইলীশামার কামরা থেকে যিহূদী বইটা এনে রাজা ও তাঁর পাশে দাঁড়ানো সব রাজকর্মচারীদের সামনে পড়ে শোনালেন।
22
তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্রে আগুন জ্বলছিল।
23
যিহূদী সেই বইয়ের কিছুটা পড়লে পর রাজা লেখকের ছুরি দিয়ে সেই অংশটা কেটে নিয়ে আগুনের পাত্রে ফেলে দিলেন; এইভাবে গোটা বইটা আগুনে পুড়িয়ে দেওয়া হল।
24
রাজা ও তাঁর যে সব লোকেরা সেই কথা শুনলেন তাঁরা ভয়ও পেলেন না কিম্বা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না।
25
ইল্নাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই বই না পোড়াতে মিনতি করলেও রাজা তাঁদের কথা শুনলেন না।
26
তার বদলে তিনি লেখক বারূক ও নবী যিরমিয়কে ধরে আনবার জন্য রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়কে হুকুম দিলেন। কিন্তু সদাপ্রভু তাঁদের লুকিয়ে রেখেছিলেন।
27
যিরমিয়ের বলা কথাগুলো বারূক যে বইতে লিখেছিলেন তা রাজা পুড়িয়ে দিলে পর সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
28
“যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা পুড়িয়ে দিয়েছে সেই প্রথম বইটাতে যা যা লেখা ছিল তা সবই তুমি আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে তাতে লেখ।
29
এছাড়া তুমি যিহূদার রাজা যিহোয়াকীমকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি বইটা পুুড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করেছ কেন যিরমিয় ঐ বইয়ের মধ্যে লিখেছে যে, বাবিলের রাজা নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন এবং মানুষ ও পশু দুই-ই শেষ করে দেবেন?
30
সেইজন্য তোমার বিষয়ে আমি সদাপ্রভু বলছি যে, দায়ূদের সিংহাসনে বসবার জন্য তোমার কেউ বেঁচে থাকবে না; তোমার দেহ বাইরে ফেলে দেওয়া হবে এবং তা দিনের বেলা গরমে ও রাতের বেলা ঠাণ্ডায় পড়ে থাকবে।
31
আমি তোমার ও তোমার ছেলেদের এবং তোমার কর্মচারীদের অন্যায়ের জন্য তোমাদের শাস্তি দেব; আমি তোমাদের বিরুদ্ধে যে সব বিপদের কথা বলেছি তা সবই তোমাদের উপর ও যিরূশালেম ও যিহূদার লোকদের উপর আনব, কারণ তোমরা কথা শোন নি।’ ”
32
তখন যিরমিয় আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন; যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তাতে যে সব কথা লেখা ছিল সেই সব কথা যিরমিয়ের মুখ থেকে শুনে বারূক আবার লিখলেন। ঐ রকম আরও অনেক কথাও তার সংগে যোগ করা হল।
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52