bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Jeremiah 32
Jeremiah 32
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 33 →
1
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, অর্থাৎ নবূখদ্নিৎসরের রাজত্বের আঠারো বছরের সময় সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল।
2
বাবিলের রাজার সৈন্যদল তখন যিরূশালেম ঘেরাও করছিল এবং যিরমিয় যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। তিনি সেখানে ছিলেন,
3
কারণ যিহূদার রাজা সিদিকিয় এই কথা বলে তাঁকে বন্দী করেছিলেন, “তুমি এই কথা বলে ভবিষ্যদ্বাণী করছ যে, সদাপ্রভু বলছেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি এবং সে এটা দখল করবে।
4
যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজার হাত থেকে রেহাই পাবে না বরং তাদের রাজার হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে।
5
বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সে সেখানেই থাকবে। সেইজন্য বাবিলীয়দের সংগে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না।’ ”
6
সেই সময় যিরমিয় বলেছিলেন, “সদাপ্রভু আমাকে বললেন যে,
7
আমার কাকা শল্লুমের ছেলে হনমেল আমার কাছে এসে বলবে, ‘অনাথোতে আমার যে জমিটা আছে তুমি সেটা কেনো, কারণ নিকট আত্মীয় হিসাবে সেটা কেনার অধিকার তোমার।’
8
তখন সদাপ্রভুর কথামতই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, ‘বিন্যামীন এলাকার অনাথোতে আমার যে জমি আছে সেটা তুমি কেনো। এটা মুক্ত করবার ও দখল করবার অধিকার যখন তোমার তখন তুমিই সেটা নিজের জন্য কেনো।’ “আমি জানতাম এটা সদাপ্রভুরই বাক্য;
9
কাজেই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটা কিনলাম এবং একশো সাতাশি গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম।
10
আমি দলিলে স্বাক্ষর করলাম, সীলমোহর করলাম ও সাক্ষী রাখলাম এবং দাঁড়িপাল্লায় সেই রূপা ওজন করে দিলাম।
11
আমি দু’টা দলিলই নিলাম- নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটা ও সীলমোহর না করা আর একটা।
12
তারপর আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিল তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত যিহূদীদের সামনে সেই দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দিলাম। এই নেরিয় মহসেয়ের ছেলে।
13
তাদের সামনেই আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই নির্দেশ বারূককে দিলাম, ‘তুমি সীলমোহর করা ও সীলমোহর না করা জমি কেনার দু’টা দলিলই নিয়ে একটা মাটির পাত্রে রাখ যাতে তা অনেক দিন ঠিক থাকে,
15
কারণ এই দেশে ঘর-বাড়ী, জায়গা-জমি ও আংগুর ক্ষেত আবার কেনা-বেচা চলবে। আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’
16
“জমি কেনার দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দেবার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম,
17
‘হে প্রভু সদাপ্রভু, তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে মহাকাশ ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই।
18
তুমি হাজার হাজার জনকে তোমার অটল ভালবাসা দেখিয়ে থাক এবং পিতাদের পাপের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাক। হে মহান ও শক্তিশালী ঈশ্বর, তোমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু;
19
তোমার উদ্দেশ্য মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে; তুমি প্রত্যেকজনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাক।
20
তুমি মিসর দেশে অনেক চিহ্ন দেখিয়েছিলে ও আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলে এবং আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ, আর তাতে তুমি সুনাম লাভ করেছ।
21
তুমি চিহ্ন ও আশ্চর্য আশ্চর্য কাজ দেখিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের সংগে তোমার লোক ইস্রায়েলকে সেখান থেকে বের করে এনেছিলে।
22
যে দেশে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই সেই দেশ দেবার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে এবং তা তাদের দিয়েছিলে।
23
তারা এসে তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা শোনে নি আর তোমার আইন-কানুন মত চলে নি; তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করে নি। কাজেই এই সমস্ত বিপদ তুমি তাদের উপর এনেছ।
24
শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সংগে লাগিয়ে ঢিবি তৈরী করা হচ্ছে তা তুমি দেখ। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মড়কের মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী বাবিলীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে, তুমি যা বলেছিলে তা-ই হয়েছে,
25
কিন্তু হে প্রভু সদাপ্রভু, যদিও শহরটা বাবিলীয়দের হাতে যাবে তবুও তুমি আমাকে বলেছিলে যে, আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি।’ ”
26
পরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
27
“আমি সদাপ্রভু, সমস্ত মানুষের ঈশ্বর। কোন কিছু করা কি আমার পক্ষে অসম্ভব?
28
কাজেই আমি এই শহরটা বাবিলীয়দের ও তাদের রাজা নবূখদ্নিৎসরের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে।
29
যে বাবিলীয়েরা শহরটা আক্রমণ করছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যে সব বাড়ী-ঘরের ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেব-দেবতার উদ্দেশে ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করে আমাকে অসন্তুষ্ট করেছে তারা সেই সব বাড়ী-ঘর সুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে।
30
“ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখে কেবল মন্দ ছাড়া আর কিছু করে নি; সত্যিই ইস্রায়েলের লোকেরা তাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্টই করেছে।
31
যেদিন এই শহরটা তৈরী হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার অসন্তোষ ও ক্রোধ এমনভাবে জাগিয়ে তুলেছে যে, আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেবই,
32
কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা, তাদের সব রাজা ও রাজকর্মচারীরা, পুরোহিত ও নবীরা এবং যিহূদা ও যিরূশালেমের লোকেরা তাদের সমস্ত মন্দ কাজের দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে।
33
তারা আমার দিকে পিঠ ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি বারে বারে তাদের শিক্ষা দিয়েছি তবুও তারা আমার শাসন মানে নি, গ্রহণও করে নি।
34
আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো বসিয়ে তা অশুচি করেছে।
35
তারা মোলক দেবতার উদ্দেশে তাদের ছেলেমেয়েদের উৎসর্গ করবার জন্য বিন্-হিন্নোম উপত্যকায় বাল দেবতার উদ্দেশে পূজার উঁচু স্থান তৈরী করেছে। আমি কখনও সেই আদেশ দিই নি কিম্বা আমার মনেও তা ঢোকে নি যে, তারা এই রকম জঘন্য কাজ করে যিহূদাকে পাপ করাবে।
36
“তোমরা এই শহরের বিষয়ে বলছ, ‘যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কের মধ্য দিয়ে এটা বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হয়েছে’; কিন্তু আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে,
37
আমার ভীষণ অসন্তোষ এবং জ্বলন্ত ও ভয়ংকর ক্রোধে আমি তাদের যে সব দেশে দূর করে দিয়েছিলাম সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জড়ো করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং নিরাপদে বাস করতে দেব।
38
তারা আমার লোক হবে ও আমি তাদের ঈশ্বর হব।
39
আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে; তাতে তারা তাদের নিজেদের ও তাদের পরে তাদের ছেলেমেয়েদের মংগলের জন্য সব সময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে।
40
আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে, আমি তাদের মংগল করা কখনও বন্ধ করব না। আমি তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগাব যাতে তারা কখনও আমার কাছ থেকে ফিরে না যায়।
41
আমি খুশী মনে তাদের মংগল করব এবং আমার সমস্ত মন-প্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মত লাগিয়ে দেব।
42
“আমি এই লোকদের উপর যেমন এই সব মহা বিপদ এনেছি তেমনি তাদের কাছে আমার প্রতিজ্ঞা করা সমস্ত মংগল আমি তাদের দান করব।
43
যে দেশের বিষয়ে তোমরা বলতে, ‘এটা একটা পতিত জমি, এতে মানুষ কিম্বা পশু কিছুই নেই, কারণ এটা বাবিলীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে,’ সেই দেশে আবার জমি কেনা-বেচা হবে।
44
বিন্যামীন এলাকায়, যিরূশালেমের চারপাশের এলাকায়, যিহূদার ও নেগেভের সব গ্রাম ও শহরে এবং উঁচু ও নীচু পাহাড়ী এলাকার সব গ্রাম ও শহরে টাকা দিয়ে ক্ষেত কেনা হবে ও দলিলে স্বাক্ষর ও সীলমোহর দেওয়া হবে এবং সাক্ষী রাখা হবে, কারণ আমি তাদের অবস্থা ফিরাব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 33 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52