bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Zechariah 11
Zechariah 11
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
1
ওহে লেবানন, তোমার দরজাগুলো খুলে দাও, যাতে আগুন তোমার এরস গাছগুলো গ্রাস করতে পারে।
2
ওহে বেরস গাছ, বিলাপ কর, কারণ এরস গাছ পড়ে গেছে। সেরা গাছগুলো ধ্বংস হয়ে গেছে। ওহে বাশনের এলোন গাছ, তোমরা বিলাপ কর, কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে।
3
ভেড়ার রাখালদের বিলাপ শোন; তাদের ভাল ভাল চারণ ভূমি নষ্ট হয়ে গেছে। সিংহদের গর্জন শোন; যর্দনের জংগল ধ্বংস হয়ে গেছে।
4
আমার ঈশ্বর সদাপ্রভু বলছেন, “জবাই করবার জন্য যে মেষপাল ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও।
5
যারা তাদের কিনে নেয় তারা তাদের জবাই করে কিন্তু নিজেদের দোষী মনে করে না। যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘সদাপ্রভুর গৌরব হোক, আমি ধনী হয়েছি।’ তাদের পালকেরা তাদের উপর দয়া করে না।
6
দেশের লোকদের উপর আমি আর দয়া করব না; আমি প্রত্যেকজনকে তার প্রতিবেশী ও রাজার হাতে তুলে দেব। তারা দেশটাকে ধ্বংস করবে এবং তাদের হাত থেকে আমি কাউকে উদ্ধার করব না।”
7
জবাই করবার জন্য যে মেষ পাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি চরাতে লাগলাম। তারপর আমি দু’টা লাঠি নিলাম এবং তার একটার নাম দিলাম দয়া ও অন্যটার নাম দিলাম মিলন; আর আমি সেই মেষ পাল চরাতে থাকলাম।
8
এক মাসের মধ্যে আমি তিনজন পালককে দূর করে দিলাম। পরে সেই পাল আমাকে ঘৃণা করতে লাগল আর আমিও তাদের নিয়ে ক্লান্ত হয়ে পড়লাম।
9
আমি বললাম, “আমি তোমাদের পালক হব না। যার মরবার কথা আছে সে মরুক এবং যার দূর হয়ে যাবার কথা আছে সে দূর হয়ে যাক। বাকীরা একে অন্যের মাংস খাক।”
10
তারপর আমি দয়া নামে সেই লাঠিটা নিয়ে ভেংগে ফেলে সমস্ত জাতির সংগে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম।
11
সেই দিনেই তা বাতিল হল, কাজেই পালের দুঃখীরা যারা আমাকে লক্ষ্য করছিল তারা জানতে পারল যে, এই সবের মধ্য দিয়ে সদাপ্রভুই কথা বলছেন।
12
আমি তাদের বললাম, “আপনারা যদি ভাল মনে করেন তবে আমার বেতন দিন; কিন্তু যদি ভাল মনে না করেন তবে তা রেখে দিন।” তখন তারা আমাকে ত্রিশটা রূপার টুকরা দিল।
13
তখন সদাপ্রভু আমাকে বললেন, “আহা, কি সেই দাম যা তারা আমার মূল্য হিসাবে ঠিক করেছিল! ওটা কুমারের কাছে ফেলে দাও।” তারপর আমি সেই ত্রিশটা রূপার টুকরা নিয়ে সদাপ্রভুর ঘরে কুমারের কাছে ফেলে দিলাম।
14
পরে আমি মিলন নামে সেই দ্বিতীয় লাঠিটা ভেংগে যিহূদা ও ইস্রায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম।
15
তখন সদাপ্র্রভু আমাকে বললেন, “এবার তুমি আবার একজন বাজে পালকের জিনিসপত্র নাও।
16
দেশের উপরে আমি এমন একজন পালককে তুলব যে বিপদে পড়া লোকদের দেখাশোনা করবে না, যারা ছড়িয়ে পড়েছে তাদের খোঁজ করবে না, যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, স্বাস্থ্যবানদের খাওয়াবে না; কিন্তু সে বাছাই করা মেষগুলোর মাংস খাবে এবং তাদের খুর থেকেও মাংস ছিড়ে খাবে।
17
“ধিক্, সেই অপদার্থ পালককে, যে সেই পাল ছেড়ে চলে যায়! তলোয়ার যেন তার হাত ও ডান চোখকে আঘাত করে। তাতে তার হাত একেবারে শুকিয়ে যাবে এবং তার ডান চোখ একেবারে অন্ধ হয়ে যাবে।”
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14