bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Zechariah 14
Zechariah 14
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
1
সদাপ্রভুর এমন একটা দিন আসছে যেদিন যিরূশালেমের লোকদের জিনিস লুট হয়ে তাদের সামনে ভাগ করে নেওয়া হবে।
2
যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সদাপ্রভু সমস্ত জাতিকে জড়ো করবেন। শহর দখল করা হবে, ঘর-বাড়ী লুটপাট করা হবে ও স্ত্রীলোকদের সতীত্ব নষ্ট করা হবে। শহরের অর্ধেক লোক বন্দী হয়ে অন্য দেশে যাবে কিন্তু বাকী লোকেরা শহরে থাকবে।
3
তারপর সদাপ্রভু বের হবেন এবং যুুদ্ধের সময় যেমন করেন সেইভাবে তিনি জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন।
4
সেই দিন তিনি এসে যিরূশালেমের পূর্ব দিকে জৈতুন পাহাড়ের উপরে দাঁড়াবেন; তাতে জৈতুন পাহাড় পূর্ব থেকে পশ্চিমে চিরে যাবে এবং অর্ধেক উত্তরে ও অর্ধেক দক্ষিণে সরে গিয়ে একটা বড় উপত্যকার সৃষ্টি করবে।
5
তোমরা পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। যিহূদার রাজা উষিয়ের রাজত্বকালে ভূমিকমেপর সময়ে যেভাবে তোমরা পালিয়ে গিয়েছিলে সেইভাবেই পালিয়ে যাবে। তারপর আমার ঈশ্বর সদাপ্রভু তাঁর সব পবিত্রজনদের সংগে নিয়ে আসবেন।
6
সেই দিন কোন আলো থাকবে না, চাঁদ ও সূর্য অন্ধকার হয়ে যাবে।
7
সেই দিনটা অন্য কোন দিনের মত হবে না- দিনও হবে না, রাতও হবে না; দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন। সেই দিনের শেষে আলো হবে।
8
সেই সময় গরমকালে ও শীতকালে যিরূশালেম থেকে মিষ্টি জল বের হয়ে অর্ধেকটা পূর্ব সাগরের দিকে আর অর্ধেকটা পশ্চিম সাগরের দিকে বয়ে যাবে।
9
সদাপ্রভুই হবেন গোটা পৃথিবীর রাজা। সেই দিন লোকে সদাপ্রভুকে একমাত্র ঈশ্বর বলে স্বীকার করবে, কেবল তাঁরই নামে উপাসনা করবে।
10
যিরূশালেমের দক্ষিণে গেবা থেকে রিম্মোণ পর্যন্ত অরাবা সমভূমির মত হবে, কিন্তু যিরূশালেম উঁচুই থাকবে। বিন্যামীন-ফটক থেকে প্রথম ফটক ও কোণার ফটক পর্যন্ত এবং হননেলের উঁচু পাহারা-ঘর থেকে রাজার আংগুর মাড়াইয়ের স্থান পর্যন্ত গোটা শহরটা ঠিক থাকবে।
11
সেখানে লোকজন বাস করবে; যিরূশালেম আর কখনও ধ্বংসের অভিশাপের অধীন হবে না। সে নিরাপদে থাকবে।
12
যে সব জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু মড়ক দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে ও মুখের মধ্যে জিভ্ পচে যাবে।
13
সেই দিন সদাপ্রভু ভীষণ ভয় দিয়ে সেই লোকদের আঘাত করবেন। তারা সবাই একে অন্যকে ধরে আক্রমণ করবে।
14
যিহূদাও যিরূশালেমের পক্ষে যুদ্ধ করবে। আশেপাশের জাতিদের ধন-সম্পদ, অর্থাৎ প্রচুর পরিমাণে সোনা, রূপা ও কাপড়-চোপড় জড়ো করা হবে।
15
একই রকম মড়ক ঐ সব সৈন্য-ছাউনির ঘোড়া, খচ্চর, উট, গাধা এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে।
16
পরে সেই সব জাতির বেঁচে থাকা লোকেরা সেই রাজার, অর্থাৎ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপাসনা করবার জন্য এবং কুঁড়ে-ঘরের পর্ব পালন করবার জন্য প্রতি বছর যিরূশালেমে আসবে।
17
যদি পৃথিবীর কোন জাতি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপাসনা করবার জন্য যিরূশালেমে না যায় তবে তাদের দেশে বৃষ্টি হবে না।
18
যদি মিসরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সব জাতি কুঁড়ে-ঘরের পর্ব পালন করবার জন্য যাবে না সদাপ্রভু তাদের উপর যে মড়ক আনবেন মিসরীয়দের উপর তিনি সেই একই মড়ক আনবেন।
19
মিসর এবং অন্যান্য যে সব জাতি কুঁড়ে-ঘরের পর্ব পালন করবার জন্য যাবে না তাদের এই শাস্তিই দেওয়া হবে।
20
সেই দিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে এবং সদাপ্রভুর ঘরের রান্নার পাত্রগুলো বেদীর সামনের পবিত্র বাটিগুলোর মত পবিত্র হবে।
21
যিরূশালেম ও যিহূদার প্রত্যেকটি রান্নার পাত্র সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হবে এবং যারা পশু-উৎসর্গের অনুষ্ঠান পালন করতে আসবে তারা সেই সব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলোতে রান্না করবে। সেই দিন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ঘরে কেউ ব্যবসা করবে না। ॥ভব
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14