bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Zechariah 8
Zechariah 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 9 →
1
পরে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল। তিনি বললেন, “সিয়োনের জন্য আমার অন্তরে খুব জ্বালা আছে; আমি তার জন্য আবেগে ভীষণভাবে জ্বলছি।
3
আমি সিয়োনে ফিরে গিয়ে যিরূশালেমে বাস করব। তখন যিরূশালেমকে ‘সত্যের শহর’ এবং সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর পাহাড়কে ‘পবিত্র পাহাড়’ বলা হবে।
4
পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার যিরূশালেমের খোলা জায়গায় বসে সময় কাটাবে আর বেশী বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
5
শহরের বিভিন্ন খোলা জায়গায় অনেক ছেলেমেয়ে খেলা করবে।
6
এই সব যে ঘটবে তা এই জাতির বেঁচে থাকা লোকদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা অসম্ভব নয়। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।
7
আমি আরও বলছি যে, পূর্ব ও পশ্চিম দিক থেকে আমি আমার লোকদের উদ্ধার করব।
8
যিরূশালেমে বাস করবার জন্য আমি তাদের ফিরিয়ে আনব। তারা আমারই লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব; আমি তাদের প্রতি বিশ্বস্ত ও ন্যায়বান থাকব।
9
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, আমার ঘর তৈরীর জন্য ভিত্তি স্থাপন করবার সময় নবীরা সেই সব কথা বলেছিল, আর এখন তোমরা সেই একই কথা শুনতে পাচ্ছ; কাজেই তোমরা শক্তিশালী হও।
10
সেই কাজ আরম্ভ করবার আগে কেউ মানুষের বেতন কিম্বা পশুর ভাড়া দিতে পারত না। শত্রুর দরুন কেউ নিরাপদে চলাফেরা করতে পারত না, কারণ আমিই প্রত্যেক জনকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলাম।
11
কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সংগে আগেকার মত ব্যবহার করব না।
12
এখন বীজ থেকে গাছ ভালভাবে বেড়ে উঠবে, আংগুর লতায় ফল ধরবে, মাটিতে ফসল জন্মাবে এবং আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেরা আমার দেওয়া অধিকার হিসাবে এই সব পাবে।
13
হে যিহূদা ও ইস্রায়েল, সমস্ত জাতির লোকেরা আগে তোমাদের নাম অভিশাপ হিসাবে ব্যবহার করত, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব আর তারা তোমাদের নাম আশীর্বাদ হিসাবে ব্যবহার করবে। তোমরা ভয় কোরো না, বরং শক্তিশালী হও।
14
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, তোমাদের পূর্বপুরুষেরা যখন আমাকে অসন্তুষ্ট করে তুলেছিল তখন আমি তাদের উপর বিপদ আনব বলে ঠিক করেছিলাম এবং তা ঘটিয়েও ছিলাম।
15
কিন্তু এখন আমি আবার যিরূশালেম ও যিহূদার মংগল করব বলে ঠিক করেছি। তোমরা ভয় কোরো না।
16
এই সব আদেশ তোমাদের মানতে হবে- তোমরা একে অন্যের কাছে সত্যি কথা বলবে এবং তোমাদের আদালতে ন্যায়বিচার করবে যাতে লোকদের মধ্যে শান্তি হয়;
17
তোমরা কারও বিরুদ্ধে কুমতলব করবে না এবং মিথ্যা সাক্ষ্য দেবে না। আমি সদাপ্রভু এই সব ঘৃণা করি।”
18
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আবার আমাকে বললেন,
19
“চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাস যিহূদার জন্য আনন্দের, খুশীর ও মংগলের উৎসব হয়ে উঠবে। কাজেই তোমরা সত্য ও শান্তি ভালবেসো।
20
“এমন সময় আসবে যখন অনেক জাতি ও অনেক শহরের বাসিন্দারা যিরূশালেমে আসবে;
21
এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আশীর্বাদ চাইবার জন্য ও তাঁর উপাসনা করবার জন্য চল, আমরা এখনই যাই।’ তখন অনেকেই বলবে, ‘আমিও যাব।’
22
আমার উপাসনা করবার জন্য ও আমার আশীর্বাদ চাইবার জন্য অনেক লোক ও শক্তিশালী জাতি যিরূশালেমে আসবে।
23
সেই সময়ে নানা ভাষা ও জাতির দশজন লোক একজন যিহূদীর পোশাকের কিনারা ধরে বলবে, ‘চল, আমরা তোমাদের সংগে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদেরই সংগে আছেন।’ আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।”
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14