bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Zechariah 5
Zechariah 5
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
1
পরে আমি আবার তাকিয়ে দেখতে পেলাম খোলা অবস্থায় একটা গুটানো বই উড়ছে।
2
তিনি আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত বই দেখতে পাচ্ছি।”
3
তিনি আমাকে বললেন, “এটা হল সেই অভিশাপ যা সমস্ত দেশে প্রকাশিত হবে। তার একদিকে লেখা কথা অনুসারে সব চোরদের দূর করে দেওয়া হবে আর অন্য দিকের কথা অনুসারে মিথ্যা শপথকারীদেরও দূর করে দেওয়া হবে।
4
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘আমি সেই অভিশাপ পাঠাব আর তা চোরদের ঘরে ও আমার নামে মিথ্যা শপথকারীদের ঘরে গিয়ে ঢুকবে এবং তা তাদের বাড়ীতে থেকে কাঠ ও পাথর সুদ্ধ বাড়ী ধ্বংস করে ফেলবে।’ ”
5
পরে সেই স্বর্গদূত এগিয়ে এসে আমাকে বললেন, “তুমি উপরে তাকিয়ে দেখ কি আসছে।”
6
আমি জিজ্ঞাসা করলাম, “ওটা কি?” উত্তরে তিনি বললেন, “ওটা একটা মাপের পাত্র।” তিনি আরও বললেন, “ওটা গোটা দেশের অন্যায়কারীদের ছবি।”
7
তারপর সেই পাত্রের সীসার ঢাকনি তোলা হলে পর দেখা গেল একজন স্ত্রীলোক তার মধ্যে বসে আছে।
8
সেই স্বর্গদূত বললেন, “এ হল দুষ্টতা।” এই বলে তিনি সেই স্ত্রীলোকটিকে সেই পাত্রের মধ্যে ঠেলে দিয়ে পাত্রের মুখে সীসার ঢাকনিটা চেপে দিলেন।
9
তারপর আমি চোখ তুলে দু’জন স্ত্রীলোককে বাতাসের সংগে উড়ে আসতে দেখলাম। তাদের ডানা ছিল সারস পাখীর ডানার মত আর তারা সেই পাত্রটাকে আকাশে তুলে নিয়ে উড়ে চলে গেল।
10
তখন আমি সেই স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, “ওরা পাত্রটা কোথায় নিয়ে যাচ্ছে?”
11
উত্তরে তিনি বললেন, “তারা ওটা শিনিয়র দেশে নিয়ে যাচ্ছে। ওখানে সেই স্ত্রীলোকটার জন্য একটা ঘর তৈরী করা হবে। ঘর তৈরী হলে পর তাকে তার জায়গায় বসানো হবে।”
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14