bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Thessalonians 1
1 Thessalonians 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে আশ্রিত থিষলনিকীয় মণ্ডলী সমীপে: পৌল, সীল ও তিমথি —আমরা এই পত্র লিখছি। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি বিরাজ করুক তোমাদের মাঝে।
2
আমরা সর্বদা প্রার্থনার সময় তোমাদের সকলের কথা উল্লেখ করে ঈশ্বরকে ধন্যবাদ দিই।
3
তোমরা বিশ্বাসবলে যে কাজ করেছ, ভালবেসে যে পরিশ্রম করেছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে ধৈর্য ধরেছ, সেকথা আমরা নিয়ত আমাদের পিতা ঈশ্বরের সমক্ষে স্মরণ করে থাকি।
4
ঈশ্বরের প্রীতিভাজন বন্ধুগণ, আমরা জানি যে ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন।
5
কারণ আমরা শুধু মুখের কথায় তোমাদের কাছে সুসমাচার প্রচার করিনি। এর যথার্থতা ঐশী পরাক্রমে, পবিত্র আত্মার প্রভাবে এবং গভীর প্রত্যয়ে প্রতিভাত হয়েছিল। তোমরা দেখেছ, তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সঙ্গে থাকার সময় আমরা কিভাবে জীবন যাপন করেছি।
6
তোমরাও আমাদের এবং প্রভুর দৃষ্টান্ত অনুসরণ করেছ, কারণ সুসমাচার গ্রহণ করার জন্য তোমাদের অনেক দুঃখ-ক্লেশ বরণ করতে হয়েছে, কিন্তু সেই সঙ্গে তোমরা পবিত্র আত্মার অনুপ্রেরণায় আনন্দও লাভ করেছ।
7
এইজন্য তোমরা ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশের খ্রীষ্ট ভক্তদের কাছে আদর্শস্বরূপ হয়েছ।
8
কারণ তোমরা যে কেবল ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশে প্রভুর বাণী ঘোষণা করেছ তা নয়, তোমাদের ঈশ্বরনিষ্ঠার কথাও সেইসঙ্গে সর্বত্র অনুরণিত হয়েছে। সেইজন্য এ বিষয়ে আমাদের কিছু বলা নিষ্প্রয়োজন।
9
কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম। আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে ঈশ্বরের কাছে এসেছ। তোমরা এখন জীবন্ময় ও প্রকৃত ঈশ্বরের সেবা-আরাধনা করছ
10
এবং স্বর্গ থেকে তাঁর পুত্র যীশুর আগমনের প্রতীক্ষায় রয়েছ, যাঁকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, এবং যিনি আসন্ন ক্রোধের দণ্ড থেকে আমাদের রক্ষা করবেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5