bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Thessalonians 2
1 Thessalonians 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
1
বন্ধুগণ, তোমরা নিজেরাই জান যে তোমাদের কাছে আমাদের যাওয়া নিরর্থক হয়নি।
2
তোমরা জান যে এর আগে যদিও ফিলিপীতে আমাদের অনেক দুঃখকষ্ট ও লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল, তবুও ঈশ্বরের সহায়তায় আমরা অনেক বাধাবিপত্তি সত্ত্বেও তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।
3
আমাদের আবেদন ভ্রান্তি বা অসৎ উদ্দেশ্য-প্রণোদিত নয়, কিম্বা লোক-ঠকানোর জন্য নয়।
4
ঈশ্বরই সুবিবেচনা করে আমাদের উপর সুসমাচার প্রচারের ভার দিয়েছেন, তাই আমরা প্রচার করি। মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, যিনি প্রতিনিয়ত আমাদের হৃদয় অনুসন্ধান করেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রচার করি।
5
তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথাবার্তা বলিনি কিম্বা স্বার্থসিদ্ধির ছদ্ম অভিপ্রায়ও আমাদের ছিল না, ঈশ্বরই তার সাক্ষী।
6
তোমাদের কিম্বা অন্য কোন মানুষের কাছে আমরা সম্মান দাবী করিনি,
7
যদিও খ্রীষ্টের প্রেরিত-শিষ্য হিসাবে আমরা বিশেষ মর্যাদা আদায় করতে পারতাম। কিন্তু জননী যেমন সস্নেহে নিজের সন্তান লালন করে তেমনি আমরা তোমাদের স্নেহমমতা করেছি।
8
তোমাদের প্রতি এই গভীর ভালবাসার জন্য তোমাদের কাছে কেবলমাত্র ঈশ্বরের সুসমাচার নয়, আমরা নিজেদেরও সানন্দে বিলিয়ে দিতে পারতাম, আমাদের কাছে তোমরা এতই প্রিয়।
9
বন্ধুগণ, আমাদের পরিশ্রম ও কষ্ট স্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে, তোমাদের কাছে সুসমাচার প্রচার করার সময় আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য আমরা দিনরাত পরিশ্রম করে জীবিকা অর্জন করেছি।
10
তোমরা যারা খ্রীষ্টভক্ত, তোমাদের প্রতি আমাদের আচরণ কেমন শুদ্ধ, ন্যায্য ও নিখুঁত ছিল, তোমরা এবং স্বয়ং ঈশ্বরও তার সাক্ষী।
11
তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।
12
তোমাদের উৎসাহ ও প্রেরণা দিয়েছি, আদেশ দিয়েছি —ঈশ্বর যেমন চান তেমনভাবে তোমরা জীবন যাপন কর। কারণ তিনি তাঁর রাজ্যের প্রজা এবং গৌরবের অংশীদার হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন।
13
আমরা এই জন্য সর্বদা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমাদের মুখে ঐশী বার্তা শুনে তা মানুষের কথা নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলেই গ্রহণ করেছিল —প্রকৃতপক্ষে তা ঈশ্বরেরই বাক্য। বিশ্বাসী যে তোমরা, তোমাদের অন্তরে তা একন কাজ করে চলেছে।
14
বন্ধুগণ, খ্রীষ্ট যীশুতে প্রতিষ্ঠিত ঈশ্বরের যেসব মণ্ডলী যিহুদীয়া প্রদেশে রয়েছে তোমরা তাদের অনুসরণ করছ। তারা ইহুদীদের হাতে যেভাবে নির্যাতিত হয়েছে, তোমরাও তোমাদের স্বজাতীয়দের হাতে তেমনই নির্যাতন সহ্য করছ।
15
ইহুদীরে প্রভু যীশু ও নবীদের হত্যা করেছে এবং আমাদের উপরও অত্যাচার করেছে। ঈশ্বরকে তারা অসন্তুষ্ট করছে এবং সকল মানুষেরও বিরোধিতা করছে,
16
কারণ বিজাতীয়দের কাছে পরিত্রাণের বার্তা প্রচার করতে তারা আমাদের বাধা দিচ্ছে। এইভাবে তারা তাদের পাপের ভরা পূর্ণ করছে এবং পরিণতিতে ঈশ্বরের ক্রোধের দণ্ড তাদের উপর নেমে আসছে।
17
বন্ধুগণ, কিছুকালের জন্য আমরা তোমাদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, কিন্তু অন্তর থেকে নয়, তাই আবার তোমাদের দেখার জন্য খুবই উৎসুক হয়েছি।
18
কারণ প্রভু যীশুর আগমন যখন হবে তখন তাঁর সম্মুখে আমাদের আসা, আনন্দ ও গৌরবমুকুট স্বরূপ তোমরা ছাড়া আমার আর কি আছে? সেইজন্যই আমরা, বিশেষ করে আমি পৌল, কয়েকবার তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছে।
20
জেনো, তোমরাই আমাদের গৌরব, আমাদের আনন্দ।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5