bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Corinthians 11
2 Corinthians 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
1
আমি চাই, একটি বিষয়ে আমার সামান্য নিবুর্দ্ধিতা তোমরা মেনে নাও, তাহলে ভালই হবে।
2
ঈশ্বরের মতই আমার হৃদয়ে তোমাদের জন্য গভীর ঈর্ষাবোধ আছে। কারণ আমি তোমাদের শুচিশুদ্ধা কুমারীর মত অন্য কারও সঙ্গে নয় স্বয়ং খ্রীষ্টের সঙ্গে মিলনের জন্য বাগ্দান করেছি।
3
কিন্তু আমার ভয় হচ্ছে সর্প যেমন ধূর্তকৌশলে হবাকে প্রতারিত করেছিল, তেমনি খ্রীষ্টের প্রতি আন্তরিক আনুগত্য থেকে তোমাদের মন যেন ভ্রষ্ট না হয়।
4
কারণ আমরা যে যীশুর কথা প্রচার করেছি তিনি ছাড়া অন্য কোন যীশুর কথা কেউ যদি এসে প্রচার করে, কিম্বা যে আত্মা তোমরা পেয়েছ তাছাড়া অন্য কোন আত্মার কথা বলে অথবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তাছাড়া অন্য কোন সুসমাচার প্রচার করে, তোমরা তো দেখি বেশ ভালভাবেই তাকে মেনে নাও।
5
আমি মনে করি, সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে আমি নিকৃষ্ট নই।
6
বক্তৃতায় আমি অপটু হলেও জ্ঞানবুদ্ধিতে কম নই, একথা আমরা সর্বক্ষেত্রে তোমাদের সকলের কাছে প্রমাণ করেছি।
7
আমি কোন অর্থ গ্রহণ না করে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি, তোমাদের উন্নতির জন্য আমি নিজেকে অবনত করেছি, এতে কি আমার রকেআন অপরাধ হয়েছে?
8
আমি অন্যান্য মণ্ডলীর কাছ থেকে ভরণ-পোষণ নিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করেছি শুধুমাত্র তেআমাদের সেবা করার জন্য।
9
আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখনও আমার অভাব পূরণের জন্য কারও উপর কোন বোঝা চাপাইনি, ম্যাসিডোনিয়া থেকে যে ভাইয়েরা এসেছিলে তাঁরাই আমার অভাব মিটিয়েছিলেন। আমি কোনভাবে তোমাদের কারো বোঝা হইনি, হবও না।
10
আমার হৃদয়ে বিরাজিত খ্রীষ্টের সত্য অনুসারে একথা বলছি, আখায়া প্রদেশেরর কোন অঞ্চলে আমার এই গর্ব কেউ খর্ব করতে পারবে না।
11
কেন? আমি কি তোমাদের ভালবাসি না? ঈশ্বর জানেন, আমি তোমাদের ভালবাসি না? ঈশ্বর জানেন, আমি তোমাদের ভালবাসি না? ঈশ্বর জানেন, আমি তোমাদের ভালবাসি।
12
কিন্তু আমি যা করছি তা করেই যাব, কাজেকর্মে আমাদের সমকক্ষ বলে যারা দাবী করে এবং এ বিষয়ে গর্ব করে, তাদের দাবী আমি কিছুতেই স্বীকার করব না।
13
কারণ এরা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশধারী ভুয়া প্রেরিত, প্রতারক।
14
এ আর আশ্চর্য কী! কারণ শয়তানি নিজেও জ্যোতির্ময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে।
15
সুতরাং তার অনুচরেরা যে ঈশ্বরের ধার্মিক সেবকের ছদ্মবেশ ধারণ করবে তাতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু পরিণামে তাদের কাজের প্রতিফল তারা পাবেই।
16
আমি আবার বলছি, কেউ যেন মনে না করে যে আমি মূর্খ। কিন্তু তোমরা যদি তা-ই মনে কর, তাহলে আমাকে মূর্খ বলেই মেনে নাও। তাহলে আমিও অন্তত কিছু গর্ব করতে পারব।
17
আমি প্রভুর নির্দেশ অনুযায়ী নয় বরং একজন নির্বোধের মত গর্বভরে একথা বলছি,
18
সাংসারিক মানমর্যাদা নিয়ে অনেকেই যখন গর্ব করছে, তখন আমিও না হয় করলাম।
19
তোমরা জ্ঞানীগুণী হয়েও তো নির্বিবাদে মূর্খদের সহ্য করছ!
20
কেউ এসে যদি তোমাদের উপর প্রবুত্ব করে, তোমাদের পদানত করে তোমাদের সর্বস্ব গ্রাস করে এবং প্রবঞ্চনা করে, এমনকি তোমাদের গালে চড়ও মারে, তাহলেও তোমরা তাকে মেনে নাও!
21
একথা স্বীকার করতে আমার লজ্জা নেই যে এগুলি মেনে নিতে কেউ যদি কোন বিষয়ে অতিমাত্রায় গর্ব করতে সাহস করে তাহলে, নির্বোধের মতই বলছি, আমারও তেমন সাহস আছে।
22
তারা যদি হিব্রু হয়, আমিও তা-ই। তারা যদি ইসরায়েলী, আমিও তা-ই, তারা যদি অব্রাহামের বংশধর, আমিও তা-ই।
23
তারা যদি খ্রীষ্টের সেবক হয়, আমার কথা পাগলের মত শোনালেও, আমি বলব, আমি মহত্তর সেবক। তাদের চেয়ে আমি বেশি পরিশ্রম করেছি, বেশি বার কারারুদ্ধ হয়েছি, প্রহারিত হয়েছি, বহুবার প্রাণ বিপন্ন করেছি।
24
ইহুদীরা আমাকে পাঁচ দফায় ঊনচল্লিশ বার করে কশাঘাতে করেছে।
25
রোমীয়রা তিনবার বেত্রাঘাত করেছে, একবার প্রস্তরাঘাতে আহত হয়েছি। তিনবার জাহাজডুবি হয়েছে, অকুল সমুদ্রে একদিন ও একরাত ভেসেছি।
26
বহুবার যাত্রাপথে, নদীবক্ষে, দস্যুদের হাতে, স্বজাতীয় ও বিজাতীয়দের হাতে, নগরে প্রান্তরে, সমুদ্রে বন্ধুবেশী শত্রুদের জন্য বিপদে পড়েছি।
27
সবসময় অনেক বেশি পরিশ্রম ও কৃচ্ছ্রসাধন করেছি। কতদিন অনিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা ও অনাহারে কাটিয়েছি, বস্ত্রাভাবে শীতে কত কষ্টই না সহ্য করেছি।
28
বাইরের এসব উপদ্রব ছাড়াও বিশেষ একটি বিষয়ে গভীর উদ্বেগ আমার মনের উপর নিয়ত চাপ সৃষ্টি করছে সেটি হল, সমস্ত মণ্ডলীর চিন্তা।
29
কেউ যদি দুর্বল হয়ে পড়ে আমি কি তার সঙ্গে দুর্বল হই না? কেউ যদি সঙ্গদোষে পাপ করে তাহলে কি আমার বুকটা ক্রোধে জ্বলে যায় না?
30
গর্ব যদি করতেই হয় তবে আমার এইসব দুর্বলতার জন্যই আমি গর্ব করব।
31
প্রভু যীশুর পিতা চিরধন্য ঈশ্বর জানেন, আমি মিথ্যা কিছুই বলছি না।
32
দামাস্কাস নগরের রাজা আরেতার নিযুক্ত নগরপাল আমাকে গ্রেপ্তার করার জন্য নগরের দ্বারে দ্বারে পাহারা বসিয়েছিলেন,
33
কিন্তু আমাকে ঝুড়িতে করে জানালা দিয়ে প্রাচীরের বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল। এ ভাবেই আমি তাঁর কবল থেকে রক্ষা পেয়েছিলাম।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13