bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Corinthians 4
2 Corinthians 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 5 →
1
সেইজন্য, ঈশ্বরের মহা অনুগ্রহে এই কার্যভার পেয়েছিল বলে আমরা কখনও হতাশ হই না।
2
সমস্ত লজ্জাজনক ও গোপনীয় কাজ আমরা পরিহার করি। ঈশ্বরের বাক্য আমরা বিকৃত করি না। কিন্তু প্রকাশ্যে সত্য ঘোষণা করে আমরা ঈশ্বরের সাক্ষাতে মানুষের বিচারবুদ্ধির কাছে নিজেদের সততা প্রমাণ করি।
3
আমাদের প্রচারিত সুসমাচার যদি রহস্যাবৃত থাকবে।
4
সেই অবিস্বাসীদেরর ভাবনাচিন্তা বর্তমান যুগধর্মের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে, তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, খ্রীষ্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না।
5
আমরা আত্মপ্রচার করি না, খ্রীষ্ট যীশুকেই ‘প্রভু’ বলে প্রচার এবং যীশুর জন্য নিজেদের পরিচয় দিই তোমাদের দাস বলে।
6
কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ
7
কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।
8
আমরা সর্বপ্রকার বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছি, কিন্তু বিপর্যস্ত হই না। বিচলিত হচ্ছি, কিন্তু দিশেহারা হই না।
9
নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হই না। নিপাতিত হচ্ছি কিন্তু বিধ্বস্ত হই না।
10
আমরা সর্বদা আমাদের জীবনে যীশুর যন্ত্রণাময় জীবন প্রকাশ করে চলেছি যেন তাঁর পুনরুত্থিত জীবন আমাদের জীবনে প্রকাশিত হয়।
11
যীশুর জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছি যেন আমাদের এই জীবনে যীশুর জীবন অভিব্যক্ত হয়।
12
যখন আমাদের মধ্যে মৃত্যু সক্রিয়, তখন তোমাদের মধ্যে সেই জীবন কাজ করে চলেছে।
13
শাস্তের যেমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করলাম, আর সেইজন্যই কথা বললাম’ —আমরাও সেই একই প্রত্যয়দৃপ্ত আত্মায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করি আর তাই প্রচার করি।
14
আমরা জানি, ঈশ্বর প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, তিনিই যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং আমাদের সঙ্গে তোমাদেরও নিজের সান্নিধ্যে নিয়ে আসবেন।
15
এ সবকিছুই তোমাদের জন্য, যাতে আরও অনেকে ঈশ্বরের করুণা লাভ করে, যেন আরও অনেকের মুখে ঈশ্বরের ধন্যবাদ ও প্রশস্তি উচ্চারিত হয়।
16
এই কারণেই আমরা হতাশ হই না। আমাদের দৈহিক সত্তা ক্ষয় পেলেও, আমাদের অন্তরাত্মা প্রতিদিন লাভ করছে নূতন সত্তা।
17
এই অকিঞ্চিৎকর ক্ষণিক দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলেছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ।
18
আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোন কিছুর দিকে নয় বরং দৃষ্টির অতীত বিষয়ের প্রতি নিবদ্ধ। কারণ দৃশ্যমান সবকিছুই ক্ষণস্থায়ী, যা দৃষ্টির অতীত তা-ই শাশ্বত।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13