bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Corinthians 13
2 Corinthians 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
1
আমি তৃতীয়বার তোমাদের কাছে যাচ্ছি। ‘দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি হবে’।
2
যারা অতীতে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সকলকে আমি আগেও যেমন বলেছিলাম এখনও বলছি, —আমি দ্বিতীয়বার ওখানে গিয়ে যা বলেছিলাম, এখন অনুপসক্থিত থেকেও তেমনি বলছি যে আমি আবার যখন যাব তখন কাউকে নিষ্কৃতি দেব না।
3
খ্রীষ্ট আমার মধ্য দিয়ে কথা বলেন কি না তার প্রমাণ তোমরা চাইছ? তেআমরা তাঁর কোন অক্ষমতা দেখনি বরং তোমরা তাঁর শক্তির পরিচয়ই পেয়েছ।
4
কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।
5
তোমরা আত্মসমীক্ষা করে দেখ, বিশ্বাসে অবিচল আছ কি না। নিজেদের বিচার কর। তোমরা কি জান না যে যীশু খ্রীষ্ট তোমাদের অন্তরে আছেন? অবশ্য যদি তোমরা অযোগ্য হও তাহলে আলাদা কথা।
6
আশা করি তেআমরা বুঝতে পারবে যে আমরা অযোগ্য পাত্র নই।
7
ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা, যেন তোমরা কোন অন্যায় না কর —আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই না, আমাদের অযোগ্য বলে মনে হলেও তোমরা যাতে সদাচরণ কর তারই জন্য এই প্রার্থনা।
8
কারণ সত্যের বিরুদ্ধে যাবার ক্ষমতা আমাদের নেই, সত্যের পক্ষে কাজ করার ক্ষমতাই শুধু আছে।
9
তোমরা যখন সবল হও তখন আমরা দুর্বল হয়েও আনন্দলাভ করি। তোমাদের সিদ্ধিলাভের জন্যই আমরা প্রার্থনা করি।
10
দূরে থেকে এইজন্যই আমি এইসব বিষয় লিখলাম যাতে আমি যখন তোমাদের কাছে উপস্থিত হব তখন আমাকে যেন কঠোর হতে না হয়, কারণ ভেঙ্গে ফেলার জন্য নয়, গড়ে তোলার জন্যই প্রভু আমাকে এই ক্ষমতা দিয়েছেন।
11
শেষ কথা এই, বন্ধুগণ, তোমাদের মঙ্গল হোক, তোমাদের আচরণ সংশোধন কর, আমাদের পরামর্শ গ্রহণ কর, সকলে একমত হও এবং শান্তিতে বাস কর। প্রেম ও শান্তির আকর ঈশ্বর তোমাদের সঙ্গে থাকু।
12
পবিত্র সৌভ্রাতৃত্বের চুম্বনে পরস্পরকে অভিনন্দিত কর।
13
ঈশ্বরের ভক্তেরা সকলেই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
14
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্ম আর সাহচর্য তোমরা সকলে লাভ কর।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13