bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Corinthians 8
2 Corinthians 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
1
বন্ধুগণ, ম্যাসিডোনিয়ার বিভিন্ন মণ্ডলী ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছে তার কথা আমরা তোমাদের জানাতে চাই।
2
দুঃখকষ্টের মহাপরীক্ষার মধ্যেও তারা আনন্দে উচ্ছল এবং অপরিসীম দারিদ্র্যের মধ্যেও তাদের আন্তরিক বদান্যতার পরিচয় দেখা গিয়েছে।
3
আমি এই সাক্ষ্য দিচ্ছি যে তারা তাদের সাধ্যমত, এমন কি সাধ্যের অতিরিক্ত দান করেছে।
4
তারা আমাদের কাছে স্বেচ্ছায় বারবার অনুরোধ জানিয়েছিল যেন যিহুদীয়ার ভক্তদের জন্য ত্রাণসাহায্যেরর সেবায় তাদেরও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।
5
তাদের কাছে আমরা এতখানি আশা করিনি যে তারা প্রথমে প্রভুর উদ্দেশ্যে এবং তারপরে ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদের জন্যও নিজেদের উৎসর্গ করবে।
6
সেইজন্য আমরা তীতকে অনুরোধ করেছি যেন তিনি এই দান সংগ্রহের কাজ যেভাবে শুরু করেছিলেন, তা যেন অব্যাহত রাখেন এবং তোমাদের কাছে গিয়েও তিনি সেই কাজ সম্পন্ন করেন।
7
তোমরা যেমন বিশ্বাস, বাগ্মিতা, জ্ঞান, সেবাব্রত সর্ববিষয়ে এবং আমাদের প্রতি ভালবাসায় উৎকর্ষতা লাভ করেছ তেমনি এই দানব্রতেও তোমরা অগ্রণী হও।
8
আদেশ হিসাবে নয়, বরং অন্যান্যদের দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদের অকপট প্রেম প্রমাণ করার জন্যই একথা বললাম।
9
তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।
10
এই বিষয়ে আমার পরামর্শ এই যে, এতে তোমাদের সুবিধাই হবে। গত বৎসর তোমরা যে কাজ শুরু করেছিলে এবার সেই কাজ সমাপ্ত কর এবং যে কাজের সঙ্কল্প গ্রহণ করেছিলে তা সুসম্পন্ন কর।
11
সঙ্কল্প গ্রহণের সময় তোমাদের যে আগ্রহ ছিল, কাজ শেষ করা পর্যন্ত যেন সেই আগ্রহ বজায় থাকে। তোমাদের সামর্থ্য অনুযায়ী দান কর।
12
দেওয়ার আগ্রহ যদি থাকে তাহলে মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করে তাতেই ঈশ্বর সন্তুষ্ট হন, যা নেই ঈশ্বর তারর কাছে তা চান না।
13
একথা বলছি না যে অন্যের দুঃখ লাঘবের জন্য তোমরাই শুধু কষ্টভোগ কর,
14
তবে সামঞ্জস্য বজায় রাখার জন্য বর্তমানে তোমাদের উদ্বৃত্ত থেকে তাদের অভাব পূরণ কর যেন পরে কোন সময়ে তোমাদের অভাব হলে তাদের উদ্বৃত্ত থেকে সে অভাব পূরণ হতে পারে। এইভাবেই সমতা বজায় রাখা যাবে।
15
শাস্ত্রে যেমন লেখা আছে, যে বেশি সংগ্রহ করল তার উদ্বৃত্ত কিছু থাকল না এবং যে অল্প সংগ্রহ করল তার ঘাটতি হল না।
16
ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনিই আমাদের মত তীতের হৃদয়েও তোমাদের সাহায্যের জন্য উৎসাহ সঞ্চারিত করেছেন।
17
তীত আমাদের অনুরোধ রক্ষা করেছেন, শুধু তাই নয়, তিনি নিজেই এ বিষয়ে বিশেষ উদ্যোগী হয়ে স্বেচ্ছায় তোমাদের কাছে যাচ্ছেন।
18
আমরা তাঁর সঙ্গে এক ভ্রাতাকে পাঠাচ্ছি, সুসমাচার প্রচারের কাজ যিনি সমস্ত মণ্ডলীতে বিশেষ খ্যাতি লাভ করেছেন।
19
শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।
20
উদার হস্তের এই দান বিতরণের ব্যাপারে কেউ যাতে আমাদের অপবাদ দিতে না পারে, সেইজন্য আমরা সর্বদাই সতর্ক।
21
কারণ কেবলমাত্র প্রভুর কাছে নয়, মানুষের দৃষ্টিতেও সৎ থাকা আমাদের লক্ষ্য।
22
এঁদের সঙ্গে আমরা আর একজন ভ্রাতাকেও পাঠাচ্ছি। বহু বিষয়ে তাঁর উৎসাহ ও উদ্যমের পরিচয় আমরা পেয়েছি। তোমাদের উপর তাঁর আস্থা থাকায় তিনি এ বিষয়ে আরও উৎসাহী হয়েছেন।
23
তীতের পরিচয় এই, তিনি আমার সহযোগী এবং তোমাদের সেবায় আমার সহকর্মী। আর আমাদের বিশ্বাসী ভ্রাতাদের পরিচয় এই যে তাঁরা মণ্ডলী সমূহের প্রেরিত প্রতিনিধি, খ্রীষ্টের গৌরব।
24
সুতরাং তাঁদের কাছে তোমাদের ভালবাসার পরিচয় দাও। বিভিন্ন মণ্ডলীর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব করেছি তা যেন বৃথা না হয়।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13