bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Corinthians 5
2 Corinthians 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 6 →
1
আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।
2
এখানে এই শিবিরে আমরা আর্তনাদ করছি, আমাদের আকাঙ্ক্ষা যেন এই শিবির স্বর্গীয় শিবিরে আচ্ছাদিত হয়,
3
কারণ সেইভাবে আচ্ছাদিত হলে আমরা আর বিবস্ত্র অবস্থায় থাকব না।
4
এই অস্থায়ী শিবিরে থাকাকালে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আর্তনাদ করছি কারণ আমরা এই মর্ত্যদেহ পরিত্যাগ করতে চাই না, বরং স্বর্গীয় আচ্ছাদনে ভূষিত হতে চাই যাতে আমাদের এই মৃত্যুজীর্ণ নশ্বর দেহ জীবনের অবিনশ্বরতা লাভ করতে পারে।
5
ঈশ্বর স্বয়ং এই উদ্দেশ্যে আমাদের প্রস্তুত করেছেন এবং তার সুনিশ্চিত প্রমাণস্বরূপ পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন।
6
এইজন্য আমরা নিশ্চিত বোধ করছি। আমরা জানি যে যতদিন আমরা দেহকে আশ্রয় করে আছি, এই ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে প্রবাসে জীবন যাপন করছি।
7
আমরা বিশ্বাসে নির্ভর করে চলি, প্রত্যক্ষ বিষয়ে নয়।
8
আমরা এ বিষয়ে সুনিশ্চিত, তাই এই দেহরূপশিবির পরিত্যাগ করে প্রভুর সঙ্গে বাস করাই শ্রেয় মনে করি।
9
এই কারণে আমাদের একান্ত আশা আমরা নিবাসেই থাকি কিম্বা প্রবাসেই থাকি, আমরা যেন তাঁর প্রীতির পাত্র হতে পারি।
10
কারণ সৎকর্মই হোক আর অসৎ কর্মই হোক, এই দেহে যে যেমন কাজ করবে তার ফল গ্রহণ করার জন্য সকলকেই খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে উপস্থিত হতে হবে।
11
প্রভুর প্রতি সম্ভ্রম কি তা আমরা জানি তাই আমাদের প্রচেষ্টা, মানুষ যেন প্রভুকে সম্পূর্ণভাবে জানেন। আশা করি তোমরাও মর্মে মর্মে তা জান।
12
আমরা তোমাদের কাছে আত্মপ্রশংসা করছি না, বরং আমাদের সম্পর্কে তোমাদের গর্ব করার সুযোগ দিচ্ছি যেন যারা অন্তরের ঐশ্বর্যে নয় কিন্তু বাহ্যিক আড়ম্বরে অপরকে মুগ্ধ করে, তাদের যথাযোগ্য উত্তর দিতে পার।
13
আমরা কি পাগল হয়েছি? তাই যদি হয়, তবে ঈশ্বরের জন্যই হয়েছি। আমরা কি স্বাভাবিক অবস্থায় আছি? তাই যদি হয়, তবে তোমাদের জন্য আছি।
14
খ্রীষ্টের প্রেমে আমরা বাঁধা পড়েছি, আমাদের সিদ্ধান্ত এই যে একজন সকলের হয়ে মৃত্যুবরণ করেছেন তখন সকলেরই মৃত্যু হয়েছে।
15
তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন যেন যারা বেঁচে আছে তারা আর নিজেদের জন্য নয় কিন্তু যিনি তাদের জন্য প্রাণ দিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন তাঁরই জন্য জীবন ধারণ করে।
16
সুতরাং এখন থেকে আমরা আর জাগতিক মানদণ্ডে কারও বিচার করি না। যদিও এক কালে জাগতিক মানদণ্ডে আমরা খ্রীষ্টকে বিচার করেছি কিন্তু এখন আর তা করি না।
17
কারণ কেউ যদি খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হয় তবে সে হবে এক নূতন সৃষ্টি। পুরাতন যা কিছু সবই আজ বিগত, নূতনের হয়েছে আবির্ভাব।
18
এ সবই ঈশ্বরের কীর্তি। তিনিই খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের মিলিত করেছেন এবং তাঁর সঙ্গে মানুষকে সম্মিলিত করার ব্রতে তিনিই আমাদের নিযুক্ত করেছেন।
19
অর্থাৎ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর নিজের সঙ্গে জগতের মিলন ঘটালেন, মানুষের কৃত অপরাধ তাদের বিরুদ্ধে গণ্য করলেন না। এবং তিনি এই মিলনের বার্তা ঘোষণার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করলেন।
20
সুতরাং আমরা খ্রীষ্টের রাজদূত হিসাবে কাজ করছি। ঈশ্বর নিজেই যেন আমাদের মাধ্যমে আবেদন জানাচ্ছেন এবং খ্রীষ্টের হয়ে আমরা বিনতি করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও।
21
যিনি অপাপবিদ্ধ, ঈশ্বর তাঁরই উপর আমাদের পাপের দায়ভার ন্যস্ত করলেন যেন তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বরের মর্যাদার অংশীদার হই।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13