bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Kings 1
2 Kings 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 2 →
1
ইসরায়েলরাজ আহাবের মৃত্যুর পর মোয়াব দেশ ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল।
2
ইসরায়েলেরাজ অহসিয় শমরিয়ার রাজপ্রাসাদের ঝুল বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন। তাই তিনি এক্রোণের ফিলিস্তিনী দেবতা বেলসবুবের মন্দিরে লোক পাঠালেন তিনি সুস্থ হবেন কিনা—একথা জানতে।
3
কিন্তু পরমেশ্বরের একজন দূত তিশবী নিবাসী এলিয়কে বললেন, যাও অহসিয়র দূতদের এই কথা জিজ্ঞাসা কর, কেন তোমরা এক্রোণের দেবতা বেলসবুবের কাছে যাচ্ছ? তোমরা কি ভেবেছ, ইসরায়েলের কোন ঈশ্বর নেই?
4
যাও, রাজাকে গিয়ে বল, পরমেশ্বর বলেছেন, তুমি আর সুস্থ হবে না, তোমার মৃত্যু হবে! পরমেশ্বরের আদেশ অনুযায়ী এলিয় কাজ করলেন।
5
দূতেরা ফিরে গেল রাজার কাছে। রাজা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে এলে কেন?
6
তারা বলল, পথে একটি লোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাদের ফিরে আসতে বললেন এবং আপনাকে বলতে বললেন যে পরমেশ্বর বলেছেন, এক্রোণের দেবতা বেলসবুবের কাছে কেন দূত পাঠিয়েছেন? আপনি কি ভেবেছেন ইসরায়েলের কোন দেবতা নেই? আপনি সুস্থ হবেন না। আপনার মৃত্যু হবে!
7
রাজা জিজ্ঞেস করলেন, লোকটি কি রকম বল তো?
8
তারা বলল, তাঁর পরণে লোমের তৈরী আলখাল্লা আর কোমরে চামড়ার বেল্ট বাঁধা। রাজা বলে উঠলেন, এ তো তিশবীর এলিয়।
9
রাজা তখন পঞ্চাশ জন সৈন্য দিয়ে একজন দলপতিকে পাঠালেন এলিয়কে ধরে আনবার জন্য। সেই দলপতি তাঁকে একটা পাহাড়ের উপর বসে থাকতে দেখে তাঁর কাছে গিয়ে বললেন, মুনিবর, রাজার আদেশ, আপনি নেমে আসুন।
10
এলিয় বললেন, আমি যদি সত্যিই তাই হই, তাহলে আকাশ থেকে আগুন নেমে আসুক, ধ্বংস করুক তোমাকে ও তোমার দলবলকে! সঙ্গে সঙ্গে আকাশ থেকে আগুন নেমে এসে দলবলসহ সেই দলপতিকে শেষ করে দিল।
11
রাজা আর একজন দলপতিকে আরও পঞ্চাশজন লোক দিয়ে পাঠালেন। তিনিও এলিয়ের কাছে গিয়ে বললেন, সাধুজী রাজার আদেশ, আপনি এক্ষুণি নেমে আসুন।
12
এলিয় বললেন, আমি যদি সত্যিই তাই হই, তাহলে আকাশ থেকে আগুন নেমে আসুক, ধ্বংস করুক তোমাকে ও তোমার দলবলকে। সঙ্গে সঙ্গে ঈশ্বরের আগুন নেমে এসে দলবলসহ সেই দলপতিকে গ্রাস করল।
13
রাজা আবার আরও পঞ্চাশজন লোক দিয়ে আর একজন দলপতিকে পাঠালেন। তিনি পাহাড়ের উপরে উঠে গিয়ে এলিয়র সামনে নতজানু হয়ে অত্যন্ত বিনীতভাবে বললেন, মহর্ষি, আমাকে এবং আমার দলের লোকদের কৃপা করুন, আমাদের জীবন রক্ষা করুন।
14
আগের দুই জন দলপতি ও তাদের দলের লোকদের আকাশ থেকে আগুন নেমে এসে গ্রাস করেছে। আপনি দয়া করে আমাদের জীবন রক্ষা করুন।
15
পরমেশ্বরের দূত এলিয়কে বললেন, ভয় নেই, ওদের সঙ্গে যাও। এলিয় তখন সেই দলপতির সঙ্গে রাজার কাছে গেলেন
16
এবং বললেন, পরমেশ্বর বলেছেন, যেহেতু তুমি এক্রোণের দেবতা বেলসবুবের কাছে দৈবাদেশ জানতে লোক পাঠিয়েছিলে, ভেবেছিলে, বুঝি ইসরায়েলের কোন ঈশ্বর নেই, যাঁর কাছে তুমি এ সম্বন্ধে জানতে পারতে। তাই তুমি আর সুস্থ হবে না, তোমার মৃত্যু সুনিশ্চিত!
17
এলিয়কে দিয়ে পরমেশ্বর যে প্রত্যাদেশ ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী অহসিয়র মৃত্যু হল। অহসিয়র কোন পুত্র না থাকায় তাঁর ভাই যোরাম রাজা হলেন। যিহুদীয়ার রাজা যিহোশাফটের পুত্র যিহোরামের রাজত্বের তখন দ্বিতীয় বছর চলছিল।
18
রাজা অহসিয়র সমস্ত কার্য বিবরণ ইসরায়েলের রাজকাহিনীতে লেখা আছে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25