bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Kings 20
2 Kings 20
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 21 →
1
এই সময়ে রাজা হিষ্কিয় অসুখে মরণাপন্ন হয়ে পড়লেন, আমোসের পুত্র নবী যিশাইয় তাঁকে দেখতে এসে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেনঃ তোমার সমস্ত দায়দায়িত্বের ব্যাপারে সুব্যবস্থা করে ফেল। কারণ তোমার এ অসুখ সারবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও।
2
হিষ্কিয় তখন দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেনঃ
3
হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।
4
নবী যিশাইয় রাজার কাছ থেকে চলে যাচ্ছিলেন। কিন্তু রাজপ্রাসাদের মাঝখানের প্রাঙ্গণ পার হবার আগেই তিনি প্রভু পরমেশ্বরের নির্দেশ পেলেনঃ
5
ফিরে যাও, আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি। আমি তোমায় সুস্থ করব। তিন দিনের দিন তুমি প্রভুর মন্দিরে যাবে।
6
আমি তোমায় আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দেব। আমি তোমাকে এবং এই নগরকে আসিরীয় সম্রাটের হাত থেকে উদ্ধার করব। আমার নিজের গৌরবের জন্য এবং আমার দাস দাউদের জন্য এই নগর রক্ষা করব।
7
নবী যিশাইয় রাজার পরিচারকদের বললেন, ডুমুরের মলম তৈরী করে রাজার ফোঁড়ার উপরে লাগিয়ে দাও, তাহলে উনি সুস্থ হবেন।
8
রাজা হিষ্কিয় জিজ্ঞাসা করলেন, প্রভু যে আমাকে সুস্থ করবেন, তিন দিনের দিন আমি যে তাঁর মন্দিরে যাব, এর প্রমাণ কি?
9
যিশাইয় বললেন, প্রভু যে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন, তার প্রমাণস্বরূপ চিহ্ন অবশ্যই দেবেন। তোমার সামনে সিঁড়িতে যে ছায়া রয়েছে তা দশ ধাপ এগিয়ে যাবে, না পিছিয়ে আসবে, কোনটা তুমি চাও?
10
হিষ্কিয় বললেন, ছায়াকে দশ ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সহজ, আপনি বরং দশ ধাপ পিছিয়ে দিন।
11
যিশাইয় প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন। প্রভু রাজা আহসের তৈরী সিঁড়ির উপর দশ ধাপ ছায়া পিছিয়ে নিলেন।
12
ঠিক এই সময় বালাদানের পুত্র ব্যাবিলনের রাজা মেরোদক-বালাদান রাজা হিষ্কিয়ের অসুস্থতার সংবাদ পেয়ে দূতদের হাতে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠালেন।
13
হিষ্কিয় দূতদের অভ্যর্থনা জানালেন এবং তাঁর কোষাগারের সমস্ত সোনা, রূপো, মশলা ও বহুমূল্য সুগন্ধি তেল এবং অস্ত্রশস্ত্র তাদের দেখালেন। রাজপ্রাসাদ থেকে শুরু করে গোটা রাজ্যের কিছুই তাদের দেখাতে বাকী রাখলেন না।
14
তারপর নবী যিশাইয় রাজা হিষ্কিয়র কাছে এসে জিজ্ঞাসা করলেন, এরা কোথা থেকে এসেছে? তুমি ওদের কী বলেছ? হিষ্কিয় বললেন, ওরা বহু দূর দেশ ব্যাবিলন থেকে এসেছে।
15
তোমার প্রাসাদে ওরা কি কি দেখেছে? রাজা বললেন, আমার কোষাগারে এমন কিছুই নেই যা আমি ওদের দেখাই নি।
16
যিশাইয় তখন রাজাকে বললেন, প্রভু পরমেশ্বর কি বলছেন শোনঃ
17
এমন দিন আসছে যেদিন তোমার প্রাসাদের সব কিছু তোমার পূর্ব পুরুষেরা আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করে রেখে গেছেন, সব ব্যাবিলনে বয়ে নিয়ে যাওয়া হবে। কিছুই পড়ে থাকবে না।
18
তোমার বংশধরদের কয়েক জনকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। তারা হবে ব্যাবিলনের আর প্রাসাদের খোজা ভৃত্য।
19
রাজা বুঝলেন, তাঁর আমলে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অটুট থাকবে। তাই তিনি বললেন, পরমেশ্বরের যে বার্তা আপনি আমাকে জানালেন, তা ভালই।
20
রাজা হিষ্কিয়ের সমস্ত কীর্তি-কাহিনী তাঁর বীরত্ব, তাঁর তৈরী জলাধার, নগরে জল সরবরাহের জন্য সুড়ঙ্গপথ খননেন বিবরণ যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে লেখা আছে।
21
হিষ্কিয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মনঃশি রাজা হন।
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25