bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Kings 11
2 Kings 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 12 →
1
রাজমাতা অথলিয়া যখন দেখলেন যে তাঁর পুত্র রাজা অহসিয়র মৃত্যু হয়েছে তখন সঙ্গে সঙ্গে তিনি রাজপরিবারের সকলকে হত্যা করার আদেশ দিলেন।
2
হত্যাকাণ্ড চরমে উঠেছে। তারই এক ফাঁকে রাজা যিহোরামের কন্যা এবং রাজা অহসিয়র সৎ-বোন যিহোশেবা যোয়াশকে উদ্ধার করে নিয়ে গেলেন এবং মন্দিরের একটি গোপন শয়ন কক্ষে তাঁকে ও তাঁর ধাত্রীকে অথলিয়ার চোখের আড়ালে লুকিয়ে রাখলেন। অহসিয়ের পুত্র একমাত্র যোয়াশ বেঁচে গেলেন।
3
এইভাবে যিহোশেবা ছেলেটিকে ছয় বছর মন্দিরে লুকিয়ে রেখে লালন-পালন করলেন, ওদিকে অথলিয়া দেশের রাণী হয়ে রাজত্ব করতে লাগলেন।
4
সপ্তম বছরে পুরোহিত যিহোয়াদা রাজার দেহরক্ষী ও প্রাসাদরক্ষী বাহিনীর নায়কদের প্রভুর মন্দিরে ডেকে আনলেন এবং তাঁদের শপথ করিয়ে নিজের পরিকল্পনার কথা বললেন ও সেইমত কাজ করতে রাজী করলেন। তারপর তিনি তাঁদের রাজা অহসিয়র পুত্র যোয়াশকে এনে দেখালেন এবং
5
আদেশ দিলেন, সাব্বাথ দিনে যখন তোমাদের পাহারার পালা পড়বে তখন তোমাদের মধ্যে এক তৃতীয়াংশ লোক রাজপ্রাসাদে পাহারা দেবে।
6
(আর এক তৃতীয়াংশ লোক সুর-দ্বারে থাকবে এবং বাকী এক তৃতীয়াংশ লোক থাকবে সদর-দ্বারে প্রহরীদলের পিছনে।)
7
সাববাথ দিনে যে দুটি দলের ছুটি হয়ে যাবে তারা চলে আসবে মন্দির পাহারায় রক্ষা করবে রাজাকে।
8
তোমরা খোলা তরোয়াল হাতে রাজাকে পাহারা দেবে এবং যেখানেই তিনি যান, তাঁর সঙ্গে সঙ্গে যাবে। কেউ তোমাদের কাছে এলেই তাকে হত্যা করবে।
9
যিহোয়াদার নির্দেশমত সেনানায়কেরা সব কিছু করলেন। সাব্বাথ দিনে পাহারার পালা বদলের সময়ও যাদের পালা শেষ হল এবং যারা পাহারার পালা দিতে এল, তাদের সকলকেই তারা পুরোহিত যিহোয়াদার কাছে নিয়ে গেলেন।
10
মন্দিরে রাজা দাউদের যে সমস্ত বর্শা ও ঢাল রাখা ছিল, পুরোহিত যিহোয়াদা সেগুলি সেনানায়কদের দিলেন
11
এবং রাজাকে রক্ষা করার জন্য মন্দিরের সামনের দিকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘিরে খোলা তরোয়াল হাতে প্রহরীদের মোতায়েন করে দিলেন।
12
তারপর যিহোয়াদা যোয়াশকে গোপন কক্ষ থেকে বার করে এনে তাঁকে রাজটীকা পরিয়ে দিলেন এবং তাঁর হাতে তুলে দিলেন বিধানগ্রন্থ। তারপর যোয়াশকে অভিষেক করে তাঁকে রাজা বলে ঘোষণা করলেন। সমবেত জনতা হাততালি দিয়ে রাজার জয়ধ্বনি করতে লাগল। রাজা দীর্ঘজীবী হোন!
13
রাণী অথলিয়া প্রহরী, সৈন্য ও জনতার জয়ধ্বনি শুনে মন্দিরে সমবেত জনতার সামনে ছুটে গেলেন।
14
দেখলেন, নতুন রাজা মন্দিরের প্রবেশপথে প্রথা অনুযায়ী মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। তাঁকে ঘিরে আছে সেনানায়কেরা ও তূরীবাদকেরা এবং সমগ্র জনতা হর্ষধ্বনি করছে ও তূরী বাজাচ্ছে। অথলিয়া তখন নিজের পোশাক ছিঁড়ে ফেলে চেঁচিয়ে উঠলেন, বিদ্রোহ! ঘোর বিদ্রোহ!
15
পুরোহিত যিহোয়াদা মন্দির এলাকায় অথলিয়াকে হত্যা করতে চাননি। তাই তিনি সেনানায়কদের আদেশ করলেন, দুই সারি প্রহরী সৈন্যর মাঝখানে রেখে ওকে বাইরে নিয়ে যাও। কেউ ওকে উদ্ধার করতে চেষ্টা করলে তাকে হত্যা করো।
16
তাঁরা তাঁকে বন্দী করে রাজপ্রাসাদের অশ্বদ্বার দিয়ে বাইরে নিয়ে গিয়ে হত্যা করল।
17
পুরোহিত যিহোয়াদা প্রভু পরমেশ্বরের সঙ্গে রাজা যোয়াশ ও প্রজাদের এক চুক্তিতে স্থির করলেন যে তারা সকলেই হবে প্রভু পরমেশ্বরের প্রজা। সেইসঙ্গে তিনি রাজা ও প্রজাদের মধ্যেও আর একটি চুক্তি করলেন।
18
তখন প্রজারা সকলে বেলদেবের মন্দিরে গিয়ে মন্দির ভেঙ্গে ফেলল। সমস্ত প্রতিমা ও বেদী ভেঙ্গে তছনছ করে দিল এবং বেলদেবের পুরোহিত মাত্তানকে বেদীগুলির সামনে হত্যা করল তারপর পুরোহিত যিহোয়াদা প্রভু পরমেশ্বরের মন্দির রক্ষার জন্য প্রহরী নিযুক্ত করে
19
সেনানায়কদল, রাজার দেহরক্ষী এবং প্রাসাদ রক্ষী ও প্রজাসাধারণকে নিয়ে প্রভুর মন্দির থেকে শোভাযাত্রা করে রাজাকে প্রহরীদ্বার দিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং তাঁকে রাজসিংহাসনে বসালেন। প্রজাদের মন আনন্দে ভরে গেল এবং এইভাবে
20
রানী অথলিয়ার মৃত্যুতে নগরে শান্তি বিরাজ করতে লাগল।
21
মাত্র সাত বছর বয়সে যোয়াশ যিহুদীয়ার রাজা হন।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25