bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Kings 19
2 Kings 19
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 20 →
1
সমস্ত বৃত্তান্ত শুনে রাজা হিষ্কিয় শোকে দুঃখে নিজের পরণের পোশাক ছিঁড়ে ফেললেন এবং চট পরে প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলেন।
2
রাজপ্রসাদের অধ্যক্ষ ইলিয়াকিম, রাজসভার সচিব শেবনা এবং প্রবীণ পুরোহিতদের তিনি আমোসের পুত্র নবী যিশাইয়ের কাছে পাঠালেন। তাঁদের পরণেও ছিল চটের বসন।
3
তাঁরা গিয়ে তাঁকে বললেন, রাজা হিষ্কিয় বলেছেন, আজ আমাদের বড় দুঃখের দিন। আমরা শাস্তি পাচ্ছি, লজ্জাগ্রস্ত হচ্ছি। আমরা প্রসব বেদনায় আতুর নারীর মত, কিন্তু প্রসব ক্ষমতা আমাদের নেই।
4
আসিরীয় সম্রাট তাঁর প্রধান সেনাপতিকে পাঠিয়েছেন সদা জাগ্রত প্রভু পরমেশ্বরকে উপহাস করতে। আপনার আরাধ্য ঈশ্বর সেই বিদ্রূপ শুনেছেন। তিনি তাঁকে দণ্ড দিন। আমরা যারা ইসরায়েলের মধ্যে অবশিষ্ট আছি, আমাদের জন্য আপনি প্রার্থনা করুন।
5
নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের প্রেরিত সংবাদ পেয়ে তার উত্তরে তাঁদের বললেন, তোমাদের রাজাকে গিয়ে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আসিরীয় সম্রাটের দাসেরা আমাকে বিদ্রূপ করে যে সব কথা বলেছে, তাতে তোমরা ভয় পেয়ো না।
7
আমি আসিরীয় সম্রাটের কানে এমন একটি গুজব পৌঁছে দেব, যা সে বিশ্বাস করে নিজের দেশে ফিরে যাবে এবং সেখানেই নিহত হবে।
8
আসিরীয় সেনাপতি রবশাখি লাখীশে ফিরে গিয়ে শুনলেন যে সম্রাট লাখীশ ছেড়ে চলে গিয়েছেন এবং পার্শ্ববর্তী নগর লিবনা আক্রমণ করেছেন। তিনি সেখানে সম্রাটের সঙ্গে পরামর্শ করতে গেলেন।
9
এদিকে আসিরীয়ার সম্রাটের কাছে সংবাদ পৌঁছাল যে, সুদানের রাজা তির্হাকা তাদের আক্রমণ করতে আসছেন। এ খবর শুনে আসিরীয় সম্রাট যিহুদীয়ারাজ হিষ্কিয়ের কাছে
10
এই মর্মে চিঠি লিখলেনঃ আসিরীয় সম্রাটকে জেরুশালেম অধিকার করতে দেওয়া হবে না, আপনাদের কাছে ঈশ্বরের দেওয়া এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আপনারা ভ্রান্ত হবেন না।
11
আপনারা শুনেছেন আসিরীয় সম্রাটেরা যে দেশ ধ্বংস করবেন বলে একবার স্থির করেন, তার অবস্থা কী করেন? অতএব তাঁর হাত থেকে আপনারা কী ভাবে রক্ষা পাবেন?
12
গোশন, হারোণ, রেষেক এবং তেলাসার নিবাসী বেথ-এদেনের লোকদের যখন পূর্বপুরুষেরা ধ্বংস করেছিলেন,তখন তাদের দেবতারা কি তাদের রক্ষা করতে পেরেছিল?
13
হমাৎ, অর্পাদ, সেফারভায়িম, হেনা ও ইব্বাহ্র রাজারা আজ কোথায়?
14
রাজা হিষ্কিয় পত্রবাহকদের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়লেন। তারপর প্রভু পরমেশ্বরের মন্দিরে গিয়ে প্রভুর সামনে চিঠিটা মেলে ধরলেন,
15
এবং প্রার্থনা করলেন, হে প্রভু,ইসরায়েলের ঈশ্বর, তুমি করূব দ্বয়ের মাঝে আসীন। একমাত্র তুমিই জগতের সমস্ত রাজ্যের অধীশ্বর। তুমিই স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা।
16
হে প্রভু দেখ, আমাদের উপর কী ঘটছে, শোন, হে সদাজাগ্রত ঈশ্বর, তোমাকে উপহাস করার জন্য সেনাখেরিব কী সব কথা বলছে!
17
আমরা সকলেই জানি যে আসিরীয় সম্রাটেরা সত্যিই অনেক দেশ ও জাতিকে ধ্বংস করে দিয়েছ।
18
তাদের দেবতাদের পুড়িয়ে ছারখার করে দিয়েছে—তারা অবশ্য আদৌ দেবতাই ছিল না। সেগুলি ছিল মানুষের হাতে গড়া কাঠ ও পাথরের প্রতিমা মাত্র।
19
এখন হে আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, সেনাখেরিবের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন জগতের সমস্ত জাতি জানতে পারে যে, একমাত্র তুমিই প্রভু, তুমিই পরমেশ্বর।
20
নবী যিশাইয় তখন রাজা হিষ্কিয়ের কাছে বলে পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, আসিরিয়ার রাজা সেনাখেরিব সম্পর্কে তোমার প্রার্থনা আমি শুনেছি।
21
প্রভু তার সম্পর্কে বলেছেনঃ সিয়োনের কুমারী কন্যা তোমায় ঘৃণা করে, উপহাস করে তোমায়! জেরুশালেম-দুহিতা তোমায় নিয়ে ঠাট্টা করে!
22
কাকে তুমি উপহাস করেছ, করেছ বিদ্রূপ? কার বিরুদ্ধে তুমি চীৎকার করেছ, উদ্ধতভাবে দৃষ্টিপাত করেছ কার প্রতি? তিনি ইসরায়েলের পবিত্রতম পরমারাধ্য!
23
বার্তাবহ পাঠিয়ে তুমি উপহাস করেছ প্রভু পরমেশ্বরকে, বলেছ, বহু রথ নিয়ে তুমি পর্বতের উচ্চতম চূড়া অতিক্রম করেছ, লেবাননের প্রান্ত পর্যন্ত অধিকার করেছ। সেখানকার সুউচ্চ সীডার বৃক্ষও সেরা সাইপ্রেস বৃক্ষরাজি করেছ ছেদন, জয় করেছ তুমি গভীরতম গহন অরণ্য।
24
বিদেশ-বিভূঁইয়ে কূপ খনন করে তুমি পান করেছ তার জল, তোমার পদাঘাতে মিশরের সমস্ত নদীর জল শুকিয়ে গেছে, পদপাতে তুমি মিশরের নদী নালা শুষ্ক করেছ!
25
কিন্তু শোন নি কি তুমি, বহু কাল আগেই আমি এ ঘটনা করেছিলাম নির্ধারণ। সুরক্ষিত দুর্গ শহরগুলি যে তুমি ধ্বংসস্তূপে পরিণত করবে, সুদূর অতীতেই আমি তার পরিকল্পনা করেছিলাম, এখন যা কিছু ঘটছে, সব আমারই সংঘটন।
26
সেখানকার অধিবাসীরা দুর্বল, তারা হতাশ ও দিশেহারা হয়ে পড়েছে, তারা মাঠের আগাছার মত, নরম ঘাসের মত তারা, ছাদের উপর গজানো ঘাসের মত বেড়ে ওঠার আগেই রোদের তাপে শুকিয়ে গেছে।
27
কিন্তু আমি তোমার সব কিছু জানি। তোমার গতিবিধি আমার নখদর্পণে। তুমি যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছ, তাও আমি জানি।
28
আমার বিরুদ্ধে তোমার বিদ্রোহের কথা, তোমার দর্পের কথা আমার কানে এসেছে। তাই, যে পথ দিয়ে তুমি এসেছ, এবার আমি তোমার নাকে দড়ি দিয়ে মুখে জালতি বেঁধে সেই পথ দিয়েই তোমায় ফিরিয়ে নিয়ে যাব। হে হিষ্কিয়, এই হবে আগামী দিনের ঘটনার চিহ্ন।
29
তারপর নবী যিশাইয় রাজা হিষ্কিয়কে বললেন, তুমি এ বছর ও আগামী বছর বনের ফলমূল ও বুনো শস্য খেয়ে কাটাবে। তৃতীয় বছরে তুমি বীজ বুনবে, ফসল তুলবে, দ্রাক্ষাচারা লাগাবে, ফলভোগ করবে।
30
যিহুদীয়ার লোকেরা যারা বেঁচে যাবে তারা চারা গাছের মত বাড়-বাড়ন্ত হবে, তাদের মূল মাটির গভীরে নেমে যাবে এবং ফল উৎপন্ন করবে।।
31
জেরুশালেম ও সিয়োন পর্বতে কিছু লোক অবশিষ্ট থাকবে। এই হল প্রভু পরমেশ্বরের স্থির সিদ্ধান্ত।
32
আসিরীয় সম্রাট সম্পর্কে প্রভু পরমেশ্বর বলেছেনঃ সে এই নগরে প্রবেশ করবে না, একটা তীরও ছুড়বে না এর বিরুদ্ধে। কোন ঢালধারী সৈন্য নগরের কাছে আসবে না এবং নগর প্রাচীরে ওঠার কোন ব্যবস্থা করতেও পারবে না।
33
সে যে পথে এসেছিল,নগরে প্রবেশ না করে সেই পথেই তাকে ফিরে যেতে হবে। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বলছি।
34
আমি নিজের গৌরব রক্ষার তাগিদে এবং আমার দাস দাউদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য এই নগরকে রক্ষা করব।
35
সেই রাত্রেই প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয় সৈন্য শিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য নিধন করলেন। পরদিন সকলে দেখা গেল, তাদের মৃতদেহ পড়ে রয়েছে।
36
তখন আসিরীয় সম্রাট সেনাখেরিব নিজের দেশ নীনবীতে ফিরে গেলেন।
37
একদিন তিনি যখন মন্দিরে তাঁর ইষ্টদেবতা নিস্রোকের পূজা করছিলেন, সেই সময়, তাঁর দুই পুত্র, অদ্রামেলেক ও সারেৎসার এসে তাঁকে হত্যা করল। তারপর তারা আরারাত প্রদেশে পালিয়ে গেল। তাঁর আর একটি পুত্র এসারহাদ্দোন তাঁর সিংহাসনে বসলেন।
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25