bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Kings 13
2 Kings 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 14 →
1
রাজা অহসিয়ের পুত্র যিহুদীয়ারাজ যোয়াশের রাজত্বকালের তেইশ বছরে রাজা যেহুর পুত্র যিহোয়াহাস শমরিয়ায় ইসরায়েলের রাজা হলেন। তিনি রাজত্ব করলেন সতেরো বছর।
2
তাঁর পূর্ববর্তী রাজা যারবিয়ামের মতই যিহোয়াহাসও প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণ্য পাপ করতে লাগলেন এবং প্রজা ইসরায়েলকেও সেই পথে পরিচালিত করলেন। কোনদিনই তিনি পাপের পথ থেকে ফেরেন নি।
3
তাই প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে ইসরায়েলকে সিরিয়ার রাজা হসায়েল ও তাঁর পুত্র বেনহদদের পদানত করে রাখলেন।
4
তখন রাজা যিহোয়াহাস প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা জানালেন। ইসরায়েলীদের উপর সিরিয়ার রাজার নির্মম অত্যাচার দেখে প্রভু পরমেশ্বর রাজার প্রার্থনায় সাড়া দিলেন।
5
প্রভু ইসরায়েলীদের জন্য একজন নেতা পাঠিয়ে দিলেন।এই নেতা তাদের সিরিয়ার রাজার হাত থেকে উদ্ধার করলেন। তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
6
কিন্তু তবু তারা পাপাচার বন্ধ করল না। রাজা যারবিয়াম ইসরায়েলকে যে পথে পরিচালিত করেছিলেন সেই পথেই তারা চলতে লাগল। শমরিয়াতে আশেরা দেবীর প্রতিমা আগের মতই প্রতিষ্ঠিত রইল।
7
পঞ্চাশজন অশ্বারোহী সৈন্য, দশটি রথ এবং দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া রাজা যিহোয়াহাসের আর কোন সশস্ত্র সৈন্যবাহিনী ছিল না। কারণ সিরিয়ার রাজা বাকী সমস্ত সৈন্যদলকে ধূলোর মত পায়ে দলে শেষ করে দিয়েছিলেন।
8
রাজা যিহোয়াহাসের বীরত্বের কাহিনী এবং যা কিছু তিনি করেছিলেন, সব ‘ইসরায়েলের রাজ কাহিনীতে’ লেখা আছে।
9
শমরিয়াতেই তাঁর মৃত্যু ও সমাধি হয়। তাঁর পরে তাঁর পুত্র যিহোয়াশ16 রাজা হন।
10
যিহুদীয়ারাজ যোয়াশের রাজত্বের সাঁইত্রিশ বছরে রাজা যিহোয়াহাসের পুত্র যিহোয়াশ শমরিয়ার সিংহাসনে বসেন এবং ষোল বছর রাজত্ব করেন।
11
রাজা যারবিয়াম যে ভাবে প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক পথে ইসরায়েলকে পরিচলিত করেছিলেন, তিনিও তাঁর অনুসরণ করলেন।
12
রাজা যিহোয়াশ যা কিছু করেছিলেন সব কথা এবং যিহুদীয়ারাজ অমৎসিয়ের বিরুদ্ধে যুদ্ধে তাঁর বীরত্বের গাথাও ‘ইসরায়েলের রাজকাহিনী’তে লেখা আছে।
13
শমরিয়াতেই যিহোয়াশের মৃত্যু হয় এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর পরে তাঁর পুত্র দ্বিতীয় যারবিয়াম রাজা হন।
14
নবী ইলিশায় গুরুতর অসুখে শয্যাশায়ী হয়ে পড়লেন, মরণাপন্ন নবীকে দেখতে গেলেন ইসরায়েলরাজ যিহোয়াশ। তাঁকে দেখে রাজা কেঁদে কেঁদে বলতে লাগলেন, পিতা, পিতা আমার! আপনি ছিলেন ইসরায়েলের শক্তিমান রক্ষক।
15
ইলিশায় তাঁকে বললেন, একটা ধনুক ও কতকগুলি তীর নিয়ে এস। যিহোয়াশ তীর ধনুক আনলেন।
16
ইলিশায় তাঁকে বললেন,তীর ছুঁড়বার জন্য তৈরী হও। রাজা তৈরী হলে ইলিশায় রাজার হাতের উপর হাত রাখলেন।
17
তিনি নবীর নির্দেশ মত পূর্বে সিরিয়ার দিকে ঘরের যে জানলাটি ছিল সেটি খুললেন। ইলিশায় আদেশ দিলেন, তীর ছোঁড়! তীর ছোড়ার সাথে সাথে ইলিশায় আবেগে বলে উঠলেন, তুমি প্রভু পরমেশ্বরের তীর। এই তীর দিয়ে তিনি সিরিয়া জয় করবেন! অফেকে তুমি সিরীয়দের সম্পূর্ণভাবে পরাজিত করবে।
18
তারপর ইলিশায় রাজাকে অন্য তীরগুলো পরপর মেঝেতে ছুঁড়তে বললেন। রাজা তাঁর নির্দেশ মত তিনবার তীর ছুঁড়ে থেমে গেলেন।
19
এসে ইলিশায় তাঁর ওপর রেগে গেলেন। বললেন, তোমার পাঁচ-ছয়বার তীর ছোঁড়া উচিত ছিল। তাহলে তুমি সিরীয়দের উপর সম্পূর্ণভাবে বিজয়ী হতে পারতে! এখন তুমি মাত্র তিনবার তাদের পরাজিত করবে।
20
ইলিশায়ের মৃত্যু হল। লোকেরা তাঁকে সমাধি দিল। প্রতি বছর মোয়াবী হানাদার দস্যুরা দল বেঁধে ইসরায়েল রাজ্যে এসে লুঠপাঠ করত।
21
একবার কয়েকজন লোক একটি মৃতদেহ কবর দিচ্ছিল। এমন সময় হানাদার দস্যুদের আসতে দেখে তারা মৃতদেহটিকে একটা কবরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল। কবরটা ছিল নবী ইলিশায়ের। নবী ইলিশায়ের অস্থির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে মৃতদেহে প্রাণ ফিরে এল, সে উঠে দাঁড়াল।
22
যিহোয়াহাসের আমলে সিরিয়ার রাজা হসায়েল ইসরায়েলীদের সর্বদা উৎপীড়ন করতেন।
23
কিন্তু প্রভু পরমেশ্বর অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে চুক্তির দরুণ ইসরায়েলীদের উপর কৃপাপরবশ ছিলেন, তাই তাদের ধ্বংস হয়ে যেতে দেন নি বরং সাহায্য করেছিলেন। কোনদিন তিনি তাঁর প্রজাদের ভুলে যান নি।
24
সিরিয়ার রাজা হসায়েলের মৃত্যুর পর তাঁর পুত্র বেনহদদ রাজা হন।
25
ইসরায়েলরাজ যিহোয়াশ যুদ্ধে বেনহদদকে তিনবার পরাজিত করেন এবং যিহোয়াশের পিতা রাজা যিহোয়াহাসের আমলে হসায়েল যে নগরগুলি অধিকার করেছিলেন, সেই নগরগুলি তিনি পুনরুদ্ধার করেন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25