bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hebrews 10
Hebrews 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 11 →
1
ইহুদীদের বিধিবিধান আগামী উত্তম বিষয়গুলির ছায়া মাত্র তা প্রকৃত বিষয়ের পূর্ণরূপ নয়। সেইজন্যই বিধিবিধান অনুযায়ী বছরের পর বছর একই ভাবে যে বলি উৎসর্গ করা হয় তা উপাসকদের সিদ্ধি দান করতে পারে না।
2
যদি তা পারত তবে সেই বলিদান কি বন্ধ হত না? কারণ উপাসকেরা একবার সম্পূর্ণভাবে শুচি হলে পাপ সম্পর্কে কোন চেতনা তাদের আর থাকত না।
3
কিন্তু ঐসব বলি বছরের পর বছর পাপের কথা স্মরণ করিয়ে দেয়,
4
কারণ বৃষ কিম্বা ছাগের রক্ত কখনও পাপাস্খালন করতে পারে না।
5
এই জন্যই জগতে আবির্ভূত হওয়ার সময় তিনি বলেছেনঃ “বলিদান ও নৈবেদ্য তুমি চাওনি, আমার জন্য তুমি প্রস্তুত করেছ এই দেহ,
6
পূর্ণাহুতি ও পাপস্খালত বলিতেসন্তোষ নেই তোমার।
7
তখন আমি বললাম, এই যে আমি,শাস্ত্রে যেমন আমার বিষয়ে লেখা হয়েছে –তেমনি হে ঈশ্বর, আমি এসেছিতোমার ইচ্ছা পালন করতে।”
8
প্রথমে তিনি বলেছেন, ‘বলিদান, নৈবেদ্য, পূর্ণাহুতি কিম্বা পাপস্খালক বলি তুমি চাওনি, তাতে তোমার সন্তোষ নেই’ (যদিও এ সবই বিধিব্যবস্থা অনুযায়ী উৎসর্গ করা হয়)।
9
তারপরে তিনি বলছেন, ‘আমি এসেছি তেআমার ইচ্ছা পালন করতে’। তিনি প্রথম বিষয়টি বর্জন করলেন দ্বিতীয়টি প্রতিষ্ঠা করার জন্য।
10
ঈশ্বরের সেই ইচ্ছা অনুসারেই যীশু খ্রীষ্টের দেহ চিরকালের মত একবার উৎসর্গ করা হয়েছে বলেই আমরা শুচিশুদ্ধ হয়েছি।
11
প্রত্যেক পুরোহিত প্রতিদিন উপাসনায় ব্যাপৃত হয় এবং একই ধরণের বলি বার বার উৎসর্গ করে যা কখনও পাপের বন্ধন তেকে মুক্ত করতে পারে না।
12
কিন্তু খ্রীষ্ট একবার মাত্র পাপস্খালক বলি চিরতরে উৎসর্গ করে ঈশ্বরের দক্ষিণে পার্শ্বে উপবেশন করেছেন এবং
13
অপেক্ষা করছেন যে পর্যন্ত শত্রুরা তাঁর পদানত না হয়।
14
কারণ এইভাবে যারা শুচিশুদ্ধ হয় একবার মাত্র বলি উৎসর্গের দ্বারা তিনি তাদের চিরতরে সিদ্ধি দান করেছেন।
15
পবিত্র আত্মা এ বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন, তিনি আগে বলেছিলেন,
16
‘প্রভু বলেন, সেই কালের শেষেআমি তাদের সঙ্গে সন্ধি স্থাপনেরএই শর্ত স্থির করব,আমি আমার সমস্ত বিধানপ্রতিষ্ঠিত করব তাদের অন্তরে,তাদের হৃদয় ফলকে করব উৎকীর্ণ।
17
তাদের পাপ ও উচ্ছৃঙ্খলতাআর কখনও স্মরণ করব না।
18
যেখানে এ সবই ক্ষমা করা হয় সেখানে পাপস্খালক বলি উৎসর্গের আর প্রয়োজন হয় না।
19
সুতরাং বন্ধুগণ, যীশুর আত্মবলিদানের রক্তের গুণে আমরা এখন মহাপবিত্র স্থানে প্রবেশ করার অধিকার পেয়েছি। কারণ যীশু জীবনময় মন্দিরের যবনিকার অন্তরাল ভেদ করে, তাঁর মানবসত্তার মধ্য দিয়ে
20
এক নূতন পথ উন্মুক্ত করেছেন।
21
তাছাড়া ঈশ্বরের বন্ধুদের জন্য নিযুক্ত একজন প্রধান পুরোহিত যখন আমাদের রয়েছেন,
22
তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।
23
অবিচলভাবে আমাদের প্রত্যাশার কথা ব্যক্ত করি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্ভরযোগ্য।
24
এস আমরা পরস্পরের জন্য চিন্তা করি যেন সকলকে ভালবাসা এবং ভাল কাজে অড়ুপ্রাণিত করতে পারি।
25
কেউ কেউ যেমন সভায় সম্মিলিত হতে চায় না, অবহেলা করে, আমরা যেন তেমন না করি, বরং পরস্পরকে আরও বেশী উৎসাহ দিই, বিশেষ করে যখন দেখতেই পাচ্ছি যে প্রভুর বিচারের দিন ক্রমশই এগিয়ে আসছে।
26
সত্যের পরিচয় লাভ করার পর যদি আমরা স্বেচ্ছায় পাপ করি তাহলে সেই পাপ স্খালনের জন্য কোন বলিদানের ব্যবস্থা নেই।
27
থাকে শুধু বিচারের ভয়াবহ প্রতীক্ষা এবং বিদ্রোহীদের গ্রাস করার জন্য নির্দিষ্ট অগ্নিরর প্রচণ্ড দহন।
28
মোশির বিধান যে লঙ্ঘন করে, দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় নির্দয় মৃত্যুদণ্ডে সে দণ্ডিত হয়।
29
তাহলে ঈশ্বরের পুত্রকে যে চরম অগ্রাহ্য করেছে তার দশা কি হবে? যাঁর রক্তে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়এছে, সেই রক্ত যে তুচ্ছ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহদায়ী আত্মার অবমাননা যে করেছে তার দণ্ড আরও কতই না বেশী কঠোর হবে।
30
কারণ ‘প্রতিশোধ নেওয়ার অধিকার আমার, আমিই প্রতিফল দেব’ —এ কথা কে বলেছেন আমরা জানি। তিনি আরও বলেছেন, প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।
31
জাগ্রত ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া অত্যন্ত ভয়াবহ।*
32
তোমাদের আগেকার অবস্থা তোমরা স্মরণ কর। ঈশ্বরের আলোক লাভ করার পর তোমরা কঠোর সংগ্রামে অনেক দুঃখকষ্ট বরণ করেছিলে,
33
কখনও কখনও তোমরা জনসাধারণের সামনে লাঞ্ছিত অপমানিত হয়েছ। কখনও বা এভাবে নির্যাতিত লোকদের প্রতি তোমরা সহানুভূতি দেখিয়েছ।
34
বন্দীদের প্রতি তোমরা সমবেদনা প্রকাশ করেছ। মহত্তর ও স্থায়ী এক সম্পদ তোমাদের আছে এ কথা জেনে তোমরা তোমাদের পার্থিব সহায় সম্পদের লুণ্ঠন হাসিমুখে মেনে নিয়েছ।
35
সেইজন্যই তোমরা সাহস হারিও না কারণ এর জন্য রয়েছে মহামূল্য পুরস্কার।
36
তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিশ্রুত ফল যদি লাভ করতে চাও তাহলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে।
37
কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি, যাঁর আবির্ভাব সুনিশ্চিত,তিনি বিলম্ব করবেন না,
38
আর আমার ধার্মিক দাসবিশ্বাসের জোরেই বাঁচবে। যে এ পথ ত্যাগ করে চলে যাবে, আমি অপ্রসন্ন হব তার প্রতি।’
39
যারা ফিরে চলে যায় ও ধ্বংস হয় আমরা তাদের দলে নই, আমাদের বিশ্বাস অবিচল, সেই জন্যই আমরা বাঁচব।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13