bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hebrews 13
Hebrews 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
1
তোমাদের ভ্রাতৃপ্রেম অক্ষুণ্ণ থাকুক। অতিথি সেবার কথা ভুলে যেও না।
2
কারণ অতিথিসেবা করে কেউ কেউ অজ্ঞাতসারে স্বর্গদূতদের আপ্যায়িত করেছেন।
3
যারা কারাগারে রয়েছে তাদের কথা মনে রেখ। মনে করো তোমরাও তাদের সঙ্গে বন্দী। যারা কষ্ট পাচ্ছে তাদের কথাও স্মরণ করো কারণ তাদের মত তোমরাও দেহধারী জীবন।
4
বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।
5
তোমরা অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেক। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না।
6
সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে?
7
তোমাদের কাছে যাঁরা ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের কতা স্মরণ কর। তাঁদের জীবনচর্যা ও পরিণতি লক্ষ্য কর এবং তাঁদের মত বিশ্বাসী হও।
8
যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।
9
নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।
10
বলি উৎসর্গের জন্য আমাদের এক বেদী আছে, সেই বেদীতে নিবেদিত নৈবেদ্য ভোজন করার অধিকার মন্দিরের পুরোহিতদের নেই।
11
কারণ পাপস্খালক বলিরূপে সে সব পশুর রক্ত প্রধান পুরোহিত পবিত্র স্থানে নিয়ে যান, তাদের দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
12
এই কারণেই যীশু নিজের রক্তে তাঁর প্রজাদের শুচিশুদ্ধ করার জন্য নগরের বাইরে গিয়ে মৃত্যুবরণ করলেন।
13
সুতরাং এস, আমরাও তাঁর অপমানের বোঝা বহন করে ছাউনির বাইরে তাঁর কাছে যাই।
14
কারণ এখানে আমাদের স্থায়ী বসতির জন্য কোন নগর নেই। আমরা তাই আগামী দিনের নগরের সন্ধান করি।
15
তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।
16
পরোপকার এবং পরস্পরকে সাহায্য করতে ভুলো না। কারণ এই ধরণের নৈবেদ্যই ঈশ্বর সন্তুষ্ট হন।
17
তোমরা তোমাদের নেতাদের বাধ্য হও। তাঁদের কথা মেনে চল। তোমাদের জীবন রক্ষার জন্য তাঁরা সতর্ক প্রহরী। এই কাজেরর হিসাব তাঁদের দিতে হবে। তাঁরা যেন তাঁদের কাজ আনন্দ সহকারে করতে পারেন, অপ্রসন্নভাবে নয়, তাহলে সে কাজে তোমাদের কোন লাভ হবে না।
18
আমাদের জন্য প্রার্থনা কর। আমরা নিশ্চিত যে আমাদের বিবেক বিশুদ্ধ এবং সর্ববিষয়ে আমরা ন্যায়সঙ্গত আচরণ করতে চাই।
19
আমি যেন সত্বর তোমাদের কাছে ফিরে যেতে পারি সেইজন্য আরও একাগ্র ভাবে প্রার্থনা কর এই আমার অনুরোধ।
20
মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।
22
বন্ধুগণ, আমার অনুরোধ, এই আশ্বাসবাণী তোমরা ধৈর্য ধরে শুনবে, কারণ আমি সংক্ষেপে এই চিঠি লিখলাম।
23
তোমরা জেনো যে আমাদের ভ্রাতা তিমথি কারামুক্ত হয়েছেন। তিনি যদি অবিলম্বে আসেন তাহলে আমি তাঁর সঙ্গে তোমাদের দেখতে যাব।
24
তোমাদের নেতৃবৃন্দ ও খ্রীষ্টান বাইদের আমার অভিনন্দন জানিও। আমাদের ইতালীয় বন্ধুরা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13