bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hebrews 7
Hebrews 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 8 →
1
এই মেলকিষেদেক শালেমের রাজা এবং পরাৎপর ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজন্যবর্গের মিলিত শক্তিকে পরাস্ত করে ফিরে আসছিলেন তখন তিনিই তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন।
2
অব্রাহাম তাঁকেই তাঁর সব কিছুর দশমাংশ দিয়েছিলেন। মেলকিষেদেক নামের অর্থ প্রথমতঃ ধর্মরাজ এবং তিনি ‘শালেম'-এর রাজা অর্থাৎ শান্তিরাজ।
3
তাঁর পিতা নেই, মাতা নেই, কোন কুলপঞ্জীও নেই। তাঁর জীবনকালের আদি-অন্ত নেই। ঈশ্বরের পুত্রের সঙ্গে সাদৃশ্য আছে বলে তিনি চিরকাল পৌরোহিত্য করেন।
4
কুলপিতা অব্রাহাম যাঁকে যুদ্ধে বিজিত সামগ্রীর দশমাংশ উপহার দিয়েছিলেন তিনি কত মহান তা বিবেচনা কর।
5
পুরোহিত পদে নিযুক্ত লেবির বংশধরেরা মোশির বিধান অনুযায়ী ইসরায়েল জাতির অর্থাৎ নিজেদের জ্ঞাতি-ভাইদের কাছ থেকে দশমাংশ গ্রহণ করার নির্দেশ পেয়েছিলেন, যদিও জ্ঞাতিভাইয়এরা অব্রাহামেরই বংশধর।
6
কিন্তু এই ব্যক্তি এদের বংশের কেউ না হয়েও অব্রাহামের কাছ থেকে দশমাংশ গ্রহণ করেছিলেন এবং প্রতিশ্রুতিপ্রাপ্ত অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন।
7
এ বিষয়ে কোন দ্বিমত নেই যে গুরুজনেরাই আশীর্বাদ করে থাকেন।
8
এই ক্ষেত্রে মরণশীল মানুষেরা দশমাংশ গ্রহণ করে, কিন্তু অন্য ক্ষেত্রে চিরজীবী বলে যিনি আখ্যাত তিনিই তা গ্রহণ করেছেন।
9
এ কথা বলা যেতে পারে যে দশমাংশ গ্রহণকারী লেবীও অব্রাহামের মাধ্যমে দশমাংশ দান করেছেন,
10
কারণ মেলকিষেদেক যখন অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন তখন লেবি তাঁর আদি পিতার রক্তধারায় বিদ্যমান ছিলেন।
11
লেবী বংশের পৌরোহিত্যের ভিত্তিতে ইসরায়েল জাতিকে বিধিব্যবস্থা প্রদান করা হয়েছিল। এই বিধি ব্যবস্থার দ্বারাই যদি পূর্ণতা লাভ করা সম্ভব হত তা হলে যিনি হারোণের চেয়ে উচ্চ পর্যায়ভুক্ত, মেলকিষেদেকের সমমর্যাদাসম্পন্ন অন্য একজন পুরোহিতের আবির্ভাবের কি প্রয়োজন ছিল?
12
পৌরোহিত্যের যখন পরিবর্তন হয় তখন বিধিব্যবস্থারও পরিবর্তন হয়ে থাকে।
13
যাঁরা সম্পর্কে এ সব কথা বলা হয়েছে তিনি অন্য এক বংশসম্ভূত। সেই বংশের কেউ কখনও যজ্ঞবেদীর কাজে নিযুক্ত হননি।
14
একথা সুস্পষ্ট যে আমাদের প্রভু যিহুদা বংশীয়। এই বংশের কেউ যে পুরোহিত হবে তা মোশি বলেননি।
15
কিন্তু এই বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিপন্ন হয় যখন মেলকিষেদেকের মত আর একজন পুরোহিতে আবির্ভাব হয়।
16
তিনি নশ্বর কোন বিধিব্যবস্থার বলে নয় কিন্তু অবিনশ্বর জীবনের শক্তিতে নিযুক্ত হয়েছেন।
17
তাঁর সম্পর্কে এই সাক্ষ্য দেওয়া হয়েছেঃ “তুমি মেলকিষেদেকের পর্যায়ে নিযুক্তচিরন্তন পুরোহিত।”
18
পূর্বতন বিধিনির্দেশগুলি অক্ষম ও নিষ্ফল হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে।
19
কারণ এই বিধিব্যবস্থা দ্বারা সিদ্ধিলাভ হয়নি। অপরদিকে এক মহত্তর প্রত্যাশার সূচনা হয়েছে যার উপর নির্ভর করে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি।
20
এই পৌরোহিত্য ঈশ্বরের অঙ্গীকার ব্যতীত হয়নি।
21
অন্যেরা ঐশ অঙ্গীকার ব্যতিরেকেই পুরোহিতের পদে নিযুক্ত হয়েছিল, কিন্তু ইনি শপথ সহকারে নিযুক্ত হয়েছেন। শাস্ত্রে তাঁর সম্পর্কে বলা হয়েছেঃ “এই শপথ করেছেন প্রভু পরমেশ্বর,পরিবর্তন হবে না তাঁর সঙ্কল্পের,'তুমি চিরন্তন পুরোহিত।’”
22
সুতরাং যীশু যে সম্বন্ধ স্থাপনের নিশ্চয়তা দান করেছেন তা কত মহত্তর।
23
অন্যান্য যারা পুরোহিতের পদে নিযুক্ত হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক, কারণ মৃত্যু ছিল তাদের স্থায়ী হওয়ার পথে বাধাস্বরূপ।
24
কিন্তু যীশু চিরস্থায়ী বলে তাঁর পৌরোহিত্য হস্তান্তরিত হয় না।
25
এইজনই যারা তাঁকে অবলম্বন করে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, তাদের তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করতে সক্ষম। কারণ তিনি সর্বদা তাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছেন।
26
বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।
27
অন্যান্য পুরোহিতদের মত তাঁকে প্রতিদিন নিজের ও জাতির পাপের জন্য বলি উৎসর্গ করতে হয় না। কারণ তিনি নিজেকে একবার বলিরূপে উৎসর্গ করে চিরকালের জন্য সেই কার্য সম্পন্ন করেছেন।
28
বিধান অনুযায়ী যারা প্রধান পুরোহিতরূপে নিযুক্ত হয় তারা দুর্বলতাবিশিষ্ট মানুষ। কিন্তু বিধান প্রণয়ণের পরবর্তী কালে শপথবাক্যের দ্বারা যিনি নিযুক্ত হয়েছেন তিনি ‘পুত্র’, সর্বকালের সিদ্ধপুরুষ।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13