bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hosea 13
Hosea 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
1
ইসরায়েল কথা বললে লোকে কাঁপত, ইসরায়েলকুলে সে লাভ করেছিল উন্নতি, কিন্তু তার মরণ হল বেল দেবতার পূজার অপরাধে।
2
তারা এখন আরও বেশী পাপাচরণ করছে, নিজেদের জন্য তারা তৈরী করছে ছাঁচে ঢালাই করা প্রতিমা, কারুকার্যশোভিত রূপোর বিগ্রহ, সেগুলি সবই শিল্পীর হাতের কীর্তি। এগুলি সম্পর্কে তারা লোকদের বলে: ‘এদের উদ্দেশে বলিদান কর, গোবৎসের মূর্তিগুলিকে চুম্বন কর।’
3
তাই তারা হবে প্রভাতের কুয়াশা কিম্বা শিশিরের মত, যা অচিরেই হয় অবলুপ্ত, খামার থেকে উড়ে যাওয়া তূষের মতচিম্নি থেকে নির্গত ধোঁয়ার মত।
4
তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।
5
আমিই ঊষর প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছি, ভরণ-পোষণ পেয়ে তোমরা পরিতৃপ্ত হলে,
6
কিন্তু পরিতৃপ্তি লাভের পর তোমাদের চিত্ত হল গর্বিত, তোমরা ভুলে গেলে আমাকে।
7
অতএব তোমাদের আমি সিংহের মত আক্রমণ করব, চিতাবাঘের মত ওৎ পেতে থাকব তোমাদের পথের ধারে।
8
আমি বৎসহারা ভালুকীর মত তোমাদের আক্রমণ করব, বিদীর্ণ করব তোমাদের বক্ষ, আমি সিংহের মত সেখানে তোমাদের গ্রাস করব, হিংস্র জন্তুর মত করব ছিন্নভিন্ন।
9
হে ইসরায়েল! তোমাদের আমি ধ্বংস করব কে আছে তোমাদের সহায়?
10
কোথায় আছেন তোমাদের রাজা যিনি তোমাদের এখন রক্ষা করবেন? কোথায়ই বা তোমাদের সেই নগরপালেরা? যাদের সম্পর্কে তোমরা বলেছিলে: ‘আমরা রাজা চাই, আমরা শাসনকর্তা চাই।’
11
আমি রুষ্ট হয়ে তোমাদের ‘রাজা’ দিয়েছিলাম, ক্রোধভরে আবার আমিই তাকে করেছি অপসারণ।
12
ইসরায়েলের অপরাধ পুঞ্জীভূত, তার পাপরাশি লিপিবদ্ধ হয়েছে, সে লিপি সযত্নে সংরক্ষিত।
13
ইসরায়েল বাঁচতে পারত, কিন্তু মূর্খের মত সে সুযোগ নষ্ট করেছে যেমন প্রসব বেদনার সময়ে সন্তান মাতৃজঠর পরিত্যাগ করতে চায় না।
14
হে মৃতলোক, গ্রাস কর ওদের, মৃত্যুর করাল কবল থেকে ওদের রক্ষা করব না আমি। হে মৃত্যু, আন তোমার মহামারীর মারণাস্ত্র! হে মৃতলোক, সংহার কর ওদের, কারণ ওদের প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই।
15
ইসরায়েল যদি তার জ্ঞাতিদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ও, তাহলেও মরুপ্রান্তর থেকে আসবে প্রভু পরমেশ্বরের নিঃশ্বাসে উৎপন্ন এক পূবালী মরু ঝড়, যার ফলে তার জলের উৎসগুলি যাবে শুকিয়ে, ঝর্ণাগুলিও হবে লুপ্ত। সেই ঝড়ে উড়ে যাবে তার মূল্যবান সম্পদের ভাণ্ডার।
16
শমরিয়া তার অপরাধের দণ্ডভোগ করবে, কারণ সে বিদ্রোহ করেছে তার ঈশ্বরের বিরুদ্ধে। তারা নিহত হবে যুদ্ধে, তাদের শিশুদের আছড়ে মেরে ফেলা হবে, আর বিদীর্ণ করা হবে গর্ভবতী নারীদের উদর।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14