bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hosea 14
Hosea 14
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
1
হে ইসরায়েল, ফিরে এস তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে, কারণ অধর্মাচরণের ফলে তোমাদেরপতন হয়েছে।
2
আবেদনসহ তোমরা ফিরে এস, ফিরে এস প্রভু পরমেশ্বরের কাছে,তাঁর কাছে বল:আমাদের সব অপরাধ মার্জনা কর, আমাদের যা ভাল তা-ই গ্রহণ কর, আমাদের ওষ্ঠাধর নিবেদন করবে তোমার স্তুতি।
3
অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।
4
আসিরিয়ার প্রজাদের অবিশ্বস্ততা ঘুচিয়ে আমি ফিরিয়ে আনব আমার কাছে, সর্বান্তঃকরণে আমি তাদের ভালবাসব, কারণ তাদের প্রতি আর আমার ক্রোধ নেই।
5
ইসরায়েলের কাছে আমি হব শিশিরের মত, লিলিফুলের মত সে প্রস্ফূটিত হবে, দেবদারু বৃক্ষের মত দৃঢ় হবে তার মূল।
6
সে শাখা বিস্তার করবে, তার শোভা হবে জলপাইয়ের মত, লেবাননের মত হবে তার সৌরভ।
7
তারা ফিরে এসে আমার ছায়ায় বাস করবে, তারা শস্য উৎপাদন করবে, দ্রাক্ষাকুঞ্জের মত সমৃদ্ধ হবে তারা, লেবাননের মদিরার মত হবে তাদের খ্যাতি।
8
ইসরায়েল আর অলীক প্রতিমা নিয়ে মত্ত হবে না, আমি তাদের প্রার্থনার উত্তর দেব, গ্রহণ করব তাদের সমস্ত ভার। আমি সতেজ মহীরুহের মত তাদের আশ্রয় হব, তাদের সমস্ত আশীর্বাদের আকর হব।
9
জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14