bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hosea 7
Hosea 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 8 →
1
আমি যখন ইসরায়েলের দুর্দশার প্রতিকার করতে চাই, যখন ইসরায়েলকে সুস্থ করতে চাই, তখনই প্রকট হয়ে ওঠে তার অপরাধ, শমরিয়ার সমস্ত কুকীর্তি। তারা প্রতারণা করে, চোরের মত ভিতরে ঢোকে, দস্যুর মত বাইরে করে লুঠতরাজ।
2
তারা ভেবে দেখে না যে তাদের সমস্ত দুষ্কর্মআমার স্মরণে রয়েছে, তাদের কুকীর্তিগুলি, যা এখনতাদের ঘিরে ধরেছে, সেগুলি আমার সম্মুখেই রয়েছে।
3
তারা দুষ্কৃতি দিয়ে তাদের রাজাকে, প্রতারণা দিয়ে তাদের শাসককে তুষ্ট করে।
4
তারা সকলেই লম্পট, তপ্ত তন্দুরের মত, ময়দা মেখে তাড়ির ময়ান না দেওয়া পর্যন্ত রুটিওয়ালা যার আগুন উস্কে দেয় না।
5
রাজকীয় উৎসবের দিনে তাদের শাসনকর্তারা অপ্রকৃতিস্থ হয়ে পড়ে সুরার উত্তেজনায়, আর সে তখন ধৃষ্টদের সঙ্গে হাত মিলায়।
6
গোপন চক্রান্তে তাদের অন্তর তন্দুরের মত উত্তপ্ত হয়ে ওঠে, সারারাত ধিকিধিকি জ্বলে তাদের ক্রোধ প্রভাতে তা জ্বলে ওঠে লেলিহান শিখার মত।
7
তারা সকলেই তন্দুরের মতই উত্তপ্ত, তাদের শাসকবর্গকে গ্রাস করে। তাদের রাজাদের সকলেরই পতন ঘটেছে, তারা কেউ আর আমার কাছে জানায় না আবেদন।
8
অন্যান্য ব্যক্তির সঙ্গে ইসরায়েল সংমিশ্রিত, এক পিঠ সেঁকা রুটির মতই সে।
9
বিদেশীরা তার শক্তি শোষণ করছেকিন্তু সে কথা সে জানে না। তার চুলে যে পাক ধরেছে, তাও সে জানে না।
10
ইসরায়েলের দর্প সাক্ষ্য দিচ্ছে তার বিরুদ্ধে,তা সত্ত্বেও তারা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসছে না, কিম্বা করছে না তাঁর অন্বেষণ।
11
ইসরায়েল অজ্ঞ, নির্বোধ কপোতের মত, সে মিশরের কাছে আবেদন জানায় আসিরিয়ার কাছে যায়।
12
কিন্তু যাওয়ার পথে আমি তাদের উপর আমার জাল বিস্তার করব,আকাশের পাখিদের মত ফাঁদে ফেলে আমি তাদের নামিয়ে আনব। তারা জোট বেঁধেছে শুনলেই আমি দণ্ড দেব তাদের।
13
ধিক্ তাদের, কারণ তারা আমাকেপরিত্যাগ করেছে, তারা বিদ্রোহ করেছে আমার বিরুদ্ধে, তাদের সর্বনাশ হবে। আমি তাদের উদ্ধার করতাম, কিন্তু তারা আমার সম্পর্কে মিথ্যাকথা বলেছে।
14
আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।
15
আমিই তাদের শিক্ষা দিয়েছি, শক্তিশালী করেছি তাদের বাহু, কিন্তু হায়, তারা আমারই বিরুদ্ধে করছে যত কুচক্রান্ত।
16
জ্যা-মুক্ত ধনুকের মত ফিরে গিয়ে তারা রত হয় দেবপূজায়। তাদের শাসকবৃন্দ যখন উদ্ধত রসনার জন্য তরবারির নির্মম আঘাতে নিহত হবে, মিশর তখন উপহাস করে হাসবে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14