bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hosea 2
Hosea 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 3 →
1
সেদিন তোমরা তোমাদের ভাইদের ‘আম্মি’ (আমার প্রজা) ও তোমাদের ভগ্নীদের ‘রুহামা’ (অনুগৃহীতা) বলে অভিহিত করবে।
2
বৎসেরা, তোমাদের মাতার সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। আর আমিও তার স্বামী নই। তাই তোমরাই তাকে অনুনয় করে বলযেন সে ব্যভিচার ও পতিতাবৃত্তি ত্যাগ করে।
3
তা না হলে আমি তাকে বিবসনা করে জন্মের সময় তার যে অবস্থা ছিল, সেই অবস্থা করব। আমি তার দশা রিক্ত প্রান্তর ও ঊষর মরুভূমির মত করব। তৃষ্ণায় করব তার প্রাণহরণ।
4
তার সন্তানদের প্রতি আমি দয়া করব না কারণ তারা জারজ,
5
তাদের জননী স্বৈরিণী। তাদের গর্ভধারিণী গর্হিত আচরণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রণয়ীদের সঙ্গে যাব, কারণ তারাই জোগায় আমার খাদ্য ও পানীয়, তারাই আমাকে দেয় পশম, মসলিন,তেল ও সুরা।’
6
সেইজন্য আমি তার পথে কাঁটা দিয়ে পথরোধ করব, তার চারিদিকে গেঁথে তুলব প্রাচীর, যেন সে সেই পথে যেতে না পারে।
7
সে তার প্রেমিকদের পিছনে ছুটে যাবে কিন্তু তাদের নাগাল পাবে না, সে তাদের খুঁজবে কিন্তু সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আবার আমার স্বামীর কাছেই ফিরে যাব। এখনকার চেয়ে আমার আগের অবস্থাই ছিল ভাল।’
8
সে জানে না যে আমিই তাকে দিয়েছি শস্য, দ্রাক্ষারস ও তেল, তার সোনা-রুপোর ভাণ্ডার আমিই করেছি সমৃদ্ধ, কিন্তু সেসব দিয়ে সে বেলদেবের সেবা করেছে।
9
তাই আমি ফসলের মরসুমে শস্য, দ্রাক্ষারস উৎপাদনের ঋতুতে দ্রাক্ষারস অপসারম করব, যার দ্বারা সেলজ্জা নিবারণ করত সেই পশম ও মসলিন আমি কেড়ে নেব।
10
তার প্রণয়ীদের সামনে এবার আমি প্রকাশ করব তার ভ্রষ্টাচার। আমার হাত থেকে কেউ পারবে নাতাকে রক্ষা করতে।
11
আমি তার সমস্ত আমোদপ্রমোদ, উৎসব, অমাবস্যা পালন, বিশ্রামদিন ও পালাপার্বণের অবসান ঘটাব।
12
যে দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর-বাগিচা সম্পর্কে সে বলেছে:’ এগুলি আমার প্রেমিকের দেওয়া উপহার, আমার পারিশ্রমিক’–সেগুলি আমি তছ্নছ্ করব, পরিণত বন-জঙ্গলে, বন্য পশুরা সেগুলি নষ্ট করে দেবে।
13
বেল দেবতাদের পর্বদিন পালনের পরিণাম আমি তাকে ভোগ করাব। তাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত, আমাকে ভুলে কর্ণ-কুণ্ডল ও নানা আভরণে সজ্জিত হয়ে তার প্রণয়ীদের পেছনে ছুটে বেড়াত। —প্রভুই বলেছেন এ কথা।
14
দেখ, সেইজন্য আমি তাকে প্রলুব্ধ করে প্রান্তরে নিয়ে যাব, কথা বলব তার মনের মতন করে,
15
সেখানেই তার দ্রাক্ষাকুঞ্জগুলি আমি ফিরিয়ে দেব, তার দুর্দশার উপত্যকাকে পরিণত করব আশার তোরণে। সেখানেই সে সাড়া দেব, যেমন দিয়েছিল তার যৌবনে, যখন সে বার হয়ে এসেছিল মিশর থেকে।
16
প্রভু বলেছেনঃ সেদিন সে আমাকে সম্বোধন করবে, ‘আমার স্বামী’ বলে, ‘বেলদেবই আমার প্রভু’ একথা আর বলবে না।
17
কারণ আমি তার মুখ থেকে বেলদেব তার নাম উচ্ছেদ করব। আর কখনও উচ্চারিত হবে না তাদের নাম।
18
সেদিন আমি ইসরায়েলীদের পক্ষ হয়ে বনের পশু, আকাশের পাখি ও ভূতলের সরীসৃপদের সঙ্গে সন্ধি স্থাপন করব। আমি ধনুক, তরবারি ও সমরাস্ত্রগুলি ভেঙ্গে দেশ থেকে দূর করব। তারা নির্ভয়ে শান্তিতে বাস করবে।
19
তোমার সঙ্গে আমি স্থাপন করব পরিণয়ের সম্বন্ধ। ধার্মিকতা, ন্যায়বিচার অবিচল প্রেম ও করুণার শর্তে আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হব।
20
তোমার সঙ্গে আমি বিশ্বস্ততা ও আনুগত্যের সম্পর্ক স্থাপন করব, তুমি জানবে প্রভুর পরিচয়।
21
প্রভু আরও বলেছেনঃ সেদিন আমি উত্তর দেব, আকাশমণ্ডলের ডাকে আমি সাড়া দেব, অন্তরীক্ষ সাড়া দেবে ধরিত্রীর ডাকে।
22
ধরিত্রী, সাড়া দেবে শস্য, তৈল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে। আর এসব কিছুই জবাবদিহি করবে যিষ্রিয়েলের কাছে।
23
আমি নিজ উদ্দেশ্য সাধনের জন্য তাকে রোপণ করব দেশে। যে অনুগৃহীতা নয়, সে লাভ করবেআমার অনুগ্রহ, যে আমার প্রজা নয়, তাকে আমি বলব ‘তুমিই আমার প্রজা’; আর সে তখন বলবে, ‘তুমিই আমার ঈশ্বর’।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14