bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Hosea 6
Hosea 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
1
চল, আমরা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে যাই, তিনি আঘাত করেছেন, তিনিই আমাদের নিরাময় করবেন। তিনি আমাদের ক্ষত-বিক্ষত করেছেন, তিনিই ঐ ক্ষতস্থান বেঁধে দেবেন।
2
দুদিন পরে তিনি আমাদের চেতনা সঞ্চার করবেন তৃতীয় দিনে করবেন পুনরুজ্জীবিত, যেন তাঁর সাক্ষাতে আমরা জীবনযাপন করতে পারি।
3
এস, আমরা অবগত হই, বিনীতভাবে প্রভু পরমেশ্বরকে আনার চেষ্টা করি, ঊষার আলোকের মতই সুনিশ্চিত তাঁর অভ্যুদয়, বারিধারার মত তিনি নেমে আসবেন আমাদের মাঝে, যা ধরাকে করে সিঞ্চিত।
4
হে ইসরায়েল, জানি না তোমার প্রতি আমি কেমন আচরণ করব? হে যিহুদা, বুঝি না তোমাকে নিয়ে আমি কি করব? তোমার আনুগত্য প্রভাতের মেঘের মত উড়ে যায়, ভোরের শিশিরের মত হয়ে যায় বিলীন।
5
সেই জন্যই আমি নবীদের দ্বারা তোমাদের দোষী সাব্যস্ত করেছি, হনন করেছি তোমাদের আমার মুখনিঃসৃত বাক্য দ্বারা, তড়িৎ শিখার মতই নির্গত হয়েছে আমার দণ্ডাদেশ।
6
কারণ বলিদান নয়, আমি চাই পূর্ণ আনুগত্য, হোম নয়, তোমার সঙ্গে নিবিড় সম্পর্কই আমার কাম্য।
7
আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।
8
গিলিয়দ দুরাচারদের নগর,রক্তে রঞ্জিত।
9
দস্যুরা যেমন দল বেঁধে লোকের অপেক্ষায় ওৎ পেতে থাকে, পুরোহিতেরা তেমনই দলবদ্ধ হয়েছে শেখেমের তীর্থযাত্রীদের হত্যা করার জন্য, হ্যাঁ, দুষ্কর্ম করেছে তারা।
10
ইসরায়েলীদের তীর্থস্থানে আমি দেখেছি এক ভয়াবহ কাণ্ড, ইসরায়েল সেখানে ব্যভিচার করে, সে নিজেকে করে অশুচি। আর হে যিহুদা, তোমার জন্যেও নির্দিষ্ট রয়েছে প্রতিফল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14