bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Kings 13
2 Kings 13
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 14 →
1
এহুদার বাদশাহ্ অহসিয়ের ছেলে যোয়াশের রাজত্বের তেইশ বছরের সময় যেহূর ছেলে যিহোয়াহস সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হয়ে সতেরো বছর রাজত্ব করেছিলেন।
2
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন এবং নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন তিনিও তা-ই করতেন; তা থেকে তিনি ফিরলেন না।
3
সেইজন্য ইসরাইলের বিরুদ্ধে মাবুদের রাগ জ্বলে উঠল; আর তিনি সিরিয়ার বাদশাহ্ হসায়েল ও তাঁর ছেলে বিন্হদদের হাতে বার বার তাদের তুলে দিলেন।
4
এর পর যিহোয়াহস মাবুদের কাছে মিনতি করলেন এবং মাবুদ তাঁর কথা শুনলেন, কারণ সিরিয়ার বাদশাহ্ ভীষণভাবে ইসরাইলের উপর যে জুলুম করছিলেন তা তিনি দেখেছিলেন।
5
তখন মাবুদ ইসরাইলকে একজন উদ্ধারকারী দিলেন। তাতে বনি-ইসরাইলরা সিরিয়ার হাত থেকে রেহাই পেল। তার ফলে তারা আগের মতই আবার শান্তিতে বাস করতে লাগল।
6
কিন্তু ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন তারা তাঁর বংশের সেই সব গুনাহ্ থেকে সরে আসল না, তা করতেই থাকল। এছাড়া আশেরা-খুঁটিটা তখনও সামেরিয়াতে রয়েই গেল।
7
পঞ্চাশজন ঘোড়সওয়ার, দশটা রথ ও দশ হাজার পদাতিক সৈন্য ছাড়া যিহোয়াহসের সৈন্যদলে আর কেউ ছিল না, কারণ সিরিয়ার বাদশাহ্ বাকী সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি তাদের মাটির মতই পায়ে মাড়িয়েছিলেন।
8
যিহোয়াহসের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
9
পরে যিহোয়াহস তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে সামেরিয়াতে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোয়াশ বাদশাহ্ হলেন।
10
এহুদার বাদশাহ্ যোয়াশের রাজত্বের সাঁইত্রিশ বছরের সময় যিহোয়াহসের ছেলে যিহোয়াশ সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি ষোল বছর রাজত্ব করেছিলেন।
11
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন এবং নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন যিহোয়াশ তা-ই করতে থাকলেন, তা থেকে ফিরলেন না।
12
যিহোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যে শক্তি দিয়ে তিনি এহুদার বাদশাহ্ অমৎসিয়ের সংগে যুদ্ধ করেছিলেন সেই কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
13
পরে যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর ছেলে ইয়ারাবিম তাঁর জায়গায় বাদশাহ্ হলেন। সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্দের সংগে যিহোয়াশকে দাফন করা হয়েছিল।
14
এর আগে আল-ইয়াসা অসুখে পড়েছিলেন এবং সেই অসুখেই তিনি মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার আগে ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ তাঁকে দেখতে গিয়েছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন, “হে আমার পিতা, আমার পিতা, রথ আর ঘোড়সওয়ারদের মত আপনি ইসরাইলের রক্ষাকারী।”
15
সেই সময় আল-ইয়াসা তাঁকে বললেন, “আপনি তীর-ধনুক নিয়ে আসুন।” তিনি তা আনলে পর আল-ইয়াসা বললেন, “ধনুক হাতে নিন।” তাতে তিনি তা হাতে নিলেন। পরে আল-ইয়াসা বাদশাহ্র হাতের উপর তাঁর হাত রেখে বললেন,
17
“পূর্ব দিকের জানালাটা খুলে দিন।” তিনি খুললেন। তারপর আল-ইয়াসা বললেন, “তীর ছুঁড়ুন।” যিহোয়াশ জানালা খুলে তীর ছুঁড়লেন। তখন আল-ইয়াসা ঘোষণা করলেন, “এটা হল মাবুদের জয়লাভের তীর, সিরিয়ার উপরে জয়লাভের তীর। আপনি অফেকে সিরীয়দের হারিয়ে দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন।”
18
তারপর আল-ইয়াসা বললেন, “আপনি তীরগুলো হাতে নিন।” বাদশাহ্ সেগুলো হাতে নিলে পর আল-ইয়াসা বললেন, “মাটিতে আঘাত করুন।” বাদশাহ্ তিনবার আঘাত করে থামলেন।
19
তখন আল্লাহ্র বান্দা রাগ করে বললেন, “পাঁচ বা ছয়বার মাটিতে আঘাত করা আপনার উচিত ছিল; তাহলে আপনি সিরীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারতেন। কিন্তু এখন আপনি মাত্র তিনবার তাদের হারিয়ে দিতে পারবেন।”
20
পরে আল-ইয়াসা ইন্তেকাল করলেন এবং তাঁকে দাফন করা হল। প্রত্যেকবার বসন্তকালে মোয়াবীয় হানাদারেরা ইসরাইল দেশে ঢুকত।
21
একবার বনি-ইসরাইলরা যখন একজনকে দাফন করছিল তখন হঠাৎ একদল হানাদারকে দেখে তারা লাশটা আল-ইয়াসার কবরে ফেলে দিল। লোকটার লাশ আল-ইয়াসার হাড়গুলোতে ছোঁয়া লাগা মাত্রই বেঁচে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াল।
22
যিহোয়াহসের সমস্ত রাজত্বকাল ধরেই সিরিয়ার বাদশাহ্ হসায়েল ইসরাইলের উপর জুলুম করেছিলেন।
23
কিন্তু মাবুদ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তিনি বনি-ইসরাইলদের উপর রহমত ও মমতা করলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন। আজ পর্যন্তও তাদের ধ্বংস করে ফেলতে কিংবা নিজের সামনে থেকে দূর করে দিতে তিনি চান নি।
24
সিরিয়ার বাদশাহ্ হসায়েল মারা গেলে পর তাঁর ছেলে বিন্হদদ তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
25
তখন যিহোয়াহসের ছেলে যিহোয়াশ সেই সব শহরগুলো আবার দখল করে নিলেন যেগুলো হসায়েলের ছেলে বিন্হদদ তাঁর পিতা যিহোয়াহসের কাছ থেকে যুদ্ধে জয় করে নিয়েছিলেন। যিহোয়াশ তিনবার বিন্হদদকে যুদ্ধে হারিয়ে দিয়ে ইসরাইলীয় শহরগুলো উদ্ধার করে নিয়েছিলেন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25