bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Kings 15
2 Kings 15
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
1
ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের রাজত্বের সাতাশ বছরের সময় এহুদার বাদশাহ্ অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
2
তিনি ষোল বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং জেরুজালেমে বাহান্ন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিখলিয়া; তিনি ছিলেন জেরুজালেম শহরের মেয়ে।
3
অসরিয় তাঁর পিতা অমৎসিয়ের মতই মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।
4
কিন্তু এবাদতের উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করেন নি; লোকেরা সেখানে পশু-কোরবানী করতে এবং ধূপ জ্বালাতে থাকল।
5
পরে মাবুদ বাদশাহ্কে আঘাত করলে পর তিনি মৃত্যু পর্যন্ত একটা খারাপ চর্মরোগে ভুগেছিলেন। তিনি আলাদা ঘরে বাস করতেন। বাদশাহ্র ছেলে যোথম রাজবাড়ীর কর্তা হলেন এবং দেশের লোকদের শাসন করতে লাগলেন।
6
অসরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
7
পরে অসরিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দাউদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম বাদশাহ্ হলেন।
8
এহুদার বাদশাহ্ অসরিয়ের রাজত্বের আটত্রিশ বছরের সময় ইয়ারাবিমের ছেলে জাকারিয়া সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হয়ে ছয় মাস রাজত্ব করেছিলেন।
9
তিনি তাঁর পূর্বপুরুষদের মতই মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন। নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন জাকারিয়া সেই সব গুনাহ্ করতে থাকলেন।
10
জাকারিয়ার বিরুদ্ধে যাবেশের ছেলে শল্লুম ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
11
জাকারিয়ার অন্যান্য সমস্ত কাজের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
12
মাবুদ যেহূকে যা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইসরাইলের সিংহাসনে বসবে,” তা পূর্ণ হল।
13
এহুদার বাদশাহ্ উষিয়ের, অর্থাৎ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় যাবেশের ছেলে শল্লুম বাদশাহ্ হলেন এবং সামেরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
14
তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে সামেরিয়াতে গিয়ে যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
15
শল্লুমের অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর ষড়যন্ত্রের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
16
পরে মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্সহ শহর এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহর-দরজা খুলে দিতে রাজী হয় নি। সেইজন্য তিনি তিপ্সহ ধ্বংস করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।
17
এহুদার বাদশাহ্ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় গাদির ছেলে মনহেম ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি সামেরিয়াতে দশ বছর রাজত্ব করেছিলেন।
18
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তাঁর গোটা রাজত্বকালে তিনি সেই সব গুনাহ্ করতে থাকলেন যা নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে করিয়েছিলেন।
19
এর পর আশেরিয়ার বাদশাহ্ পূল ইসরাইল হামলা করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে ঊনচল্লিশ টন রূপা দিলেন।
20
মনহেম এই টাকা ইসরাইলের লোকদের কাছ থেকে জোর করে আদায় করলেন। আশেরিয়ার বাদশাহ্কে দেবার জন্য প্রত্যেক ধনী লোককে সাড়ে ছ’শো গ্রাম করে রূপা দিতে হল। ফলে আশেরিয়ার বাদশাহ্ দেশ ছেড়ে চলে গেলেন।
21
মনহেমের অন্যান্য সমস্ত কাজের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
22
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে পকহিয় বাদশাহ্ হলেন।
23
এহুদার বাদশাহ্ অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের সময় মনহেমের ছেলে পকহিয় সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হয়ে দু’বছর রাজত্ব করেছিলেন।
24
মাবুদের চোখে যা খারাপ পকহিয় তা-ই করতেন। নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন পকহিয় সেই সব গুনাহ্ করতে থাকলেন।
25
রমলিয়ের ছেলে পেকহ নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পেকহ গিলিয়দের পঞ্চাশজন লোককে সংগে নিয়ে সামেরিয়ার রাজবাড়ীর কেল্লায় পকহিয়, অর্গোব ও অরিয়িকে হত্যা করলেন। পকহিয়কে হত্যা করে পেকহ তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
26
পকহিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
27
এহুদার বাদশাহ্ অসরিয়ের রাজত্বের বাহান্ন বছরের সময় রমলিয়ের ছেলে পেকহ সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি বিশ বছর রাজত্ব করেছিলেন।
28
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন পেকহ সেই সব গুনাহ্ করতে থাকলেন।
29
ইসরাইলের বাদশাহ্ পেকহের সময়ে আশেরিয়ার বাদশাহ্ তিগ্লৎ-পিলেষর এসে ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমস্ত এলাকা অধিকার করলেন আর লোকদের বন্দী করে আশেরিয়াতে নিয়ে গেলেন।
30
পরে উষিয়ের ছেলে যোথমের রাজত্বের বিশ বছরের সময় এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং তাঁকে হত্যা করে তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
31
পেকহের অন্যান্য সমস্ত কাজের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
32
রমলিয়ের ছেলে ইসরাইলের বাদশাহ্ পেকহের রাজত্বের দ্বিতীয় বছরে এহুদার বাদশাহ্ উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
33
পঁচিশ বছর বয়সে তিনি বাদশাহ্ হলেন এবং ষোল বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে।
34
তাঁর পিতা উষিয়ের মতই যোথম মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।
35
কিন্তু এবাদতের উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু-কোরবানী করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম মাবুদের ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার দরজা মেরামত করেছিলেন।
36
যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
37
মাবুদ সেই সময় থেকেই সিরিয়ার বাদশাহ্ রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে এহুদার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাতে শুরু করলেন।
38
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দাউদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25