bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Kings 2
2 Kings 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 3 →
1
মাবুদ যখন একটা ঘূর্ণিবাতাসে করে ইলিয়াসকে বেহেশতে তুলে নিতে চাইলেন তখন ইলিয়াস ও আল-ইয়াসা গিল্গল থেকে বের হলেন।
2
ইলিয়াস আল-ইয়াসাকে বললেন, “তুমি এখানে থাক; মাবুদ আমাকে বেথেলে যেতে বলেছেন।” আল-ইয়াসা বললেন, “আল্লাহ্র কসম ও আপনার প্রাণের কসম যে, আমি আপনাকে ছেড়ে যাব না।” কাজেই তাঁরা বেথেলে গেলেন।
3
বেথেলের শাগরেদ-নবীরা আল-ইয়াসার কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, মাবুদ আপনার ওস্তাদকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” জবাবে আল-ইয়াসা বললেন, “জ্বী, আমি জানি। আপনারা এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না।”
4
এর পর ইলিয়াস তাঁকে বললেন, “আল-ইয়াসা, তুমি এখানে থাক; মাবুদ আমাকে জেরিকোতে যেতে বলেছেন।” আল-ইয়াসা বললেন, “আল্লাহ্র কসম ও আপনার প্রাণের কসম যে, আমি আপনাকে ছেড়ে যাব না।” কাজেই তাঁরা জেরিকোতে গেলেন।
5
জেরিকোর শাগরেদ-নবীরা আল-ইয়াসার কাছে গিয়ে বললেন, “আপনি কি জানেন যে, মাবুদ আপনার ওস্তাদকে আজ আপনার কাছ থেকে নিয়ে যাবেন?” জবাবে আল-ইয়াসা বললেন, “জ্বী, আমি জানি। আপনারা এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না।”
6
এর পর ইলিয়াস তাঁকে বললেন, “তুমি এখানে থাক; মাবুদ আমাকে জর্ডান নদীর পারে যেতে বলেছেন।” জবাবে তিনি বললেন, “আল্লাহ্র কসম ও আপনার প্রাণের কসম যে, আমি আপনাকে ছেড়ে যাব না।” কাজেই তাঁরা দু’জন চলতে লাগলেন।
7
ইলিয়াস ও আল-ইয়াসা জর্ডান নদীর ধারে গিয়ে থামলেন আর তাঁদের কাছ থেকে কিছু দূরে পঞ্চাশজন শাগরেদ-নবী এসে দাঁড়ালেন।
8
ইলিয়াস তাঁর গায়ের চাদরটা গুটিয়ে নিয়ে তা দিয়ে পানির উপর আঘাত করলেন। তাতে পানি ডানে ও বাঁয়ে দু’ভাগ হয়ে গেল আর তাঁরা দু’জনে শুকনা মাটির উপর দিয়ে পার হয়ে গেলেন।
9
পার হয়ে এসে ইলিয়াস আল-ইয়াসাকে বললেন, “আমাকে বল, তোমার কাছ থেকে আমাকে তুলে নেবার আগে আমি তোমার জন্য কি করব?” জবাবে আল-ইয়াসা বললেন, “আপনার রূহের দ্বিগুণ রূহ্ যেন আমি পাই।”
10
ইলিয়াস বললেন, “তুমি একটা কঠিন জিনিস চেয়েছ। তবুও তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাবার সময় যদি তুমি আমাকে দেখতে পাও তবে তুমি তা পাবে; যদি দেখতে না পাও তবে পাবে না।”
11
তাঁরা কথা বলতে বলতে চলেছেন এমন সময় হঠাৎ একটা আগুনের রথ ও আগুনের কতগুলো ঘোড়া এসে তাঁদের দু’জনকে আলাদা করে দিল এবং ইলিয়াস একটা ঘূর্ণিবাতাসে করে বেহেশতে চলে গেলেন।
12
আল-ইয়াসা তা দেখে চিৎকার করে বললেন, “হে আমার পিতা, আমার পিতা, দেখুন, ইসরাইলের রথ ও ঘোড়সওয়ার।” এর পর আল-ইয়াসা আর তাঁকে দেখতে পেলেন না। তখন তিনি নিজের কাপড় ধরে ছিঁড়ে দু’ভাগ করলেন।
13
তারপর ইলিয়াসের গা থেকে পড়ে যাওয়া চাদরখানা কুড়িয়ে নিয়ে তিনি ফিরে জর্ডানের ধারে গিয়ে দাঁড়ালেন।
14
সেই চাদরখানা দিয়ে তিনি পানিতে আঘাত করে বললেন, “এখন ইলিয়াসের মাবুদ আল্লাহ্ কোথায়?” তিনি পানিতে আঘাত করলে পর পানি ডানে ও বাঁয়ে দু’ভাগ হয়ে গেল, আর তিনি পার হয়ে গেলেন।
15
জেরিকোর যে শাগরেদ-নবীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন তাঁরা আল-ইয়াসাকে দেখে বললেন, “ইলিয়াসের রূহ্ আল-ইয়াসার উপর ভর করেছেন।” তাঁরা আল-ইয়াসার সংগে দেখা করতে গেলেন এবং তাঁর সামনে মাটিতে মাথা ঠেকিয়ে সালাম জানিয়ে বললেন,
16
“দেখুন, আমরা এখানে আপনার পঞ্চাশজন শক্তিশালী গোলাম রয়েছি; আমরা গিয়ে আপনার ওস্তাদকে তালাশ করে দেখি। মাবুদের রূহ্ হয়তো তাঁকে তুলে নিয়ে গিয়ে কোন পাহাড়ে কিংবা কোন উপত্যকায় নামিয়ে রেখেছেন।” আল-ইয়াসা বললেন, “না, যেয়ো না।”
17
কিন্তু তাঁরা পীড়াপীড়ি করতে থাকলে তিনি লজ্জায় পড়ে বললেন, “আচ্ছা, যাও।” তখন সেই পঞ্চাশজন লোক ইলিয়াসকে তালাশ করতে গেলেন। সেই লোকেরা তিন দিন ধরে তালাশ করেও তাঁকে পেলেন না।
18
আল-ইয়াসা তখন জেরিকোতে ছিলেন। তাঁরা আল-ইয়াসার কাছে ফিরে আসলে পর তিনি তাঁদের বললেন, “আমি কি তোমাদের যেতে নিষেধ করি নি?”
19
একদিন সেই শহরের লোকেরা আল-ইয়াসাকে বলল, “হে হুজুর, আপনি তো দেখতে পাচ্ছেন এই শহরের জায়গাটা চমৎকার, কিন্তু এর পানি ভাল নয় আর জমির দরুন গর্ভের সন্তান নষ্ট হয়।”
20
আল-ইয়াসা বললেন, “তোমরা আমার কাছে একটা নতুন পাত্র এনে তাতে কিছু লবণ রাখ।” তখন তারা তাঁর কাছে তা আনল।
21
আল-ইয়াসা তখন পানির ঝর্ণার কাছে গিয়ে তার মধ্যে সেই লবণ ফেলে দিয়ে বললেন, “মাবুদ বলছেন, ‘আমি এই পানি ভাল করে দিয়েছি। এই পানি আর কারও মৃত্যু ঘটাবে না এবং সন্তানও নষ্ট হবে না।’ ”
22
আল-ইয়াসার কথামত আজ পর্যন্ত সেই পানি ভালই আছে।
23
আল-ইয়াসা সেখান থেকে বেথেলে গেলেন। পথে যাওয়ার সময় শহর থেকে অনেকগুলো ছেলে বের হয়ে এসে তাঁকে ঠাট্টা করে বলতে লাগল, “ও টাকপড়া, টাকপড়া, উপরে উঠে যা।”
24
আল-ইয়াসা ঘুরে তাদের দিকে চেয়ে দেখলেন এবং মাবুদের নামে তাদের বদদোয়া দিলেন। তখন বন থেকে দু’টা ভল্লুকী বেরিয়ে এসে তাদের মধ্য থেকে বিয়াল্লিশজন ছেলেকে ছিঁড়ে ফেলল।
25
এর পর তিনি কর্মিল পাহাড়ে গেলেন এবং সেখান থেকে সামেরিয়াতে ফিরে গেলেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25