bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hosea 1
Hosea 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
1
এহুদার বাদশাহ্ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের সময়ে এবং ইসরাইলের বাদশাহ্ যোয়াশের ছেলে ইয়ারাবিমের সময়ে বেরির ছেলে হোসিয়ার উপর মাবুদের কালাম নাজেল হল।
2
হোসিয়ার মধ্য দিয়ে প্রথমবার কথা বলবার সময়ে মাবুদ তাঁকে বললেন, “তুমি গিয়ে একজন জেনাকারিণী স্ত্রীলোককে বিয়ে কর। তার জেনার সন্তানদেরও গ্রহণ করবে, কারণ এই দেশ মাবুদের কাছ থেকে সরে গিয়ে সবচেয়ে জঘন্য জেনার দোষে দোষী হয়েছে।”
3
কাজেই হোসিয়া দিব্লায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন আর গোমর গর্ভবতী হয়ে হোসিয়ার জন্য একটি ছেলের জন্ম দিল।
4
তখন মাবুদ হোসিয়াকে বললেন, “তুমি ওর নাম রাখ যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েল শহরে অনেক লোককে যেহূ মেরে ফেলেছে বলে আমি তার বংশকে শীঘ্রই শাস্তি দেব এবং ইসরাইল রাজ্যকে শেষ করে দেব।
5
সেই দিন আমি যিষ্রিয়েলের উপত্যকায় ইসরাইলের ধনুক ভেংগে ফেলব।”
6
পরে গোমর আবার গর্ভবতী হল এবং তার একটি মেয়ে হল। তখন মাবুদ হোসিয়াকে বললেন, “তুমি মেয়েটির নাম রাখ লো-রুহামা (যার মানে ‘দয়ার পাত্র নয়’), কারণ ইসরাইলের লোকদের আর আমি দয়া করব না, কোনমতেই তাদের মাফ করব না।
7
কিন্তু এহুদার লোকদের রহমত করব এবং তাদের উদ্ধার করব। সেই উদ্ধার ধনুক, তলোয়ার কিংবা যুদ্ধ অথবা ঘোড়া বা ঘোড়সওয়ার দিয়ে হবে না, বরং আমি তাদের মাবুদ আল্লাহ্ই তাদের উদ্ধার করব।”
8
লো-রুহামাকে দুধ খাওয়ানো ছাড়িয়ে দেবার পরে গোমরের আর একটি ছেলে হল।
9
তখন মাবুদ বললেন, “তুমি তার নাম রাখ লো-অম্মি (যার মানে ‘আমার লোক নয়’), কারণ তোমরা আমার লোক নও এবং আমিও তোমাদের আল্লাহ্ নই।
10
তবুও বনি-ইসরাইলরা সাগর-পারের বালুকণার মত হবে, যা মাপা যায় না, গোণাও যায় না। যে জায়গায় তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার লোক নও,’ সেখানে তাদের বলা হবে, ‘জীবন্ত আল্লাহ্র সন্তান।’
11
এহুদা ও ইসরাইলের লোকেরা আবার মিলিত হবে এবং তাদের উপরে একজন নেতাকে নিযুক্ত করবে। তার আগে যে দেশে তারা বন্দী ছিল সেখান থেকে তারা চলে আসবে, কারণ যিষ্রিয়েলের সেই দিনটা হবে মহৎ।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14