bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hosea 11
Hosea 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
1
মাবুদ বলছেন, “ইসরাইলের ছেলেবেলায় আমি তাকে মহব্বত করতাম এবং মিসর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম।
2
কিন্তু আমি ইসরাইলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল।
3
আমিই আফরাহীমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমিই তাকে কোলে নিতাম; কিন্তু তার লোকেরা বুঝল না যে, আমিই তাদের সুস্থ করেছিলাম।
4
আমি স্নেহের দড়ি ও মহব্বতের বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম।
5
“বনি-ইসরাইলরা মন ফিরাতে রাজী হয় নি বলে তারা মিসরে ফিরে যাবে না, বরং আশেরিয়া তাদের উপর রাজত্ব করবে।
6
তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের দরজাগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে।
7
আমার বান্দারা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা আল্লাহ্তা’লাকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না।
8
“আফরাহীম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইসরাইল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব মমতা জেগে উঠেছে।
9
আমার ভয়ংকর রাগ আমি প্রকাশ করব না, আফরাহীমকে আর ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ্, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা আল্লাহ্ পাক। আমি রাগ নিয়ে আসব না।
10
তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে।
11
মিসর থেকে পাখীর মত, আশেরিয়া থেকে ঘুঘুর মত তারা কাঁপতে কাঁপতে আসবে। আমি তাদের বাড়ী-ঘরে তাদের বসিয়ে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”
12
মাবুদ বলছেন, “আফরাহীমের মিথ্যা কথা, ইসরাইলের ছলনা আমার চারদিকে রয়েছে। এহুদা আল্লাহ্র, অর্থাৎ সেই বিশ্বস্ত আল্লাহ্ পাকের অবাধ্য হয়েছে।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14