bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hosea 10
Hosea 10
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
1
ইসরাইল ছিল একটা ছড়িয়ে যাওয়া লতা; তাতে প্রচুর ফল ধরেছিল। তার ফল যত বেড়েছে তত বেশী সংখ্যায় সে বেদী তৈরী করেছে; তার দেশের যত উন্নতি হয়েছে ততই সে তার পূজার পাথরগুলো সুন্দরভাবে সাজিয়েছে।
2
তার লোকদের অন্তর অবিশ্বস্ত; সেইজন্য এখন তাদের দোষের বোঝা বইতে হবে। মাবুদ তাদের বেদীগুলো ভেংগে ফেলবেন এবং তাদের পূজার পাথরগুলো নষ্ট করে দেবেন।
3
তারা তখন নিশ্চয় বলবে, “আমরা মাবুদকে ভয় করি নি বলে আমাদের কোন বাদশাহ্ নেই। কিন্তু বাদশাহ্ থাকলেও তিনি আমাদের জন্য কি করতে পারতেন?”
4
লোকেরা অনেক বাজে কথা বলে এবং চুক্তি করবার সময় মিথ্যা কসম খায়। কাজেই চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মত মামলা-মোকদ্দমা গজিয়ে ওঠে।
5
সামেরিয়ায় বাসকারী লোকেরা বৈৎ-আবনের বাছুর-মূর্তির জন্য ভয় পেয়েছে। তার লোকেরা শোক করছে ও তার মূর্তিপূজাকারী পুরোহিতেরা বিলাপ করছে, কারণ সেই মূর্তির জাঁকজমক তাদের কাছ থেকে দূর করা হয়েছে।
6
সেটা আশেরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং মহারাজার খাজনা হিসাবে দেওয়া হয়েছে। সেইজন্য আফরাহীম অসম্মানিত হবে, ইসরাইল তার নিজের পরিকল্পনার জন্য লজ্জা পাবে।
7
পানি যেমন ছোট ডালকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি সামেরিয়া ও তার বাদশাহ্কে নিয়ে যাওয়া হবে।
8
বৈৎ-আবনের পূজার উঁচু স্থানগুলো, অর্থাৎ ইসরাইলের গুনাহের জায়গাগুলো ধ্বংস হবে। কাঁটাগাছ গজিয়ে উঠে তাদের বেদীগুলো ঢেকে ফেলবে। তখন তারা বড় বড় পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে ফেল” আর ছোট ছোট পাহাড়কে বলবে, “আমাদের উপরে পড়।”
9
মাবুদ বলছেন, “হে ইসরাইল, গিবিয়ায় যখন তুমি গুনাহ্ করেছিলে তখন থেকেই তুমি গুনাহ্ করে আসছ, আর গুনাহের মধ্যেই তুমি রয়ে গেছ। যুদ্ধ কি গিবিয়ায় অন্যায়কারীদের নাগাল পাবে না?
10
আমার যখন খুশী তখন আমি তাদের শাস্তি দেব; তাদের দু’টা গুনাহের দরুন তাদের বাঁধবার জন্য বিভিন্ন জাতি তাদের বিরুদ্ধে একত্র হবে।
11
আফরাহীম একটা শিক্ষা পাওয়া গাভী যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর গলার উপরে জোয়াল তুলে দেব। আফরাহীম হবে আমার চাষ করবার গরু এবং এহুদা আমার লাংগল টানবে, আর ইয়াকুব মাটি ভাংগার কাজ করবে।”
12
তোমরা নিজেদের জন্য ন্যায়ের বীজ বোন, বিশ্বস্ততার ফসল কাট এবং তোমাদের চাষ-না-করা অন্তর ভাংগ, কারণ মাবুদের দিকে ফিরবার সময় হয়েছে। যখন তোমরা তা করবে তখন তিনি এসে তোমাদের উপরে সততার বৃষ্টি দেবেন।
13
কিন্তু তোমরা তো দুষ্টতা লাগিয়েছ, খারাপীর ফসল কেটেছ আর ছলনার ফল খেয়েছ। তোমরা নিজেদের শক্তি ও অনেক যোদ্ধার উপর ভরসা করেছ;
14
সেইজন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধের হৈ চৈ উঠবে এবং তোমাদের সব কেল্লাগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন করে শল্মন যুদ্ধের দিনে বৈৎ-অর্বেল ধ্বংস করেছিল। সেই দিন ছেলেমেয়েদের সংগে মায়েদের মাটিতে আছাড় মারা হয়েছিল।
15
হে বেথেল, তোমার প্রতি তেমনই ঘটবে, কারণ তোমার দুষ্টতা খুব বেশী। ভোর হলে পর ইসরাইলের বাদশাহ্কে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হবে।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14